logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সিলেট
3. বন্যায় সিলেটে ৪ লাখ পরিবার ক্ষতিগ্রস্ত, ঘর ভেঙেছে ২২ হাজার

বন্যায় সিলেটে ৪ লাখ পরিবার ক্ষতিগ্রস্ত, ঘর ভেঙেছে ২২ হাজার

প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২২, ১১:০৪:৫১

শতাব্দীর ভয়াবহ বন্যায় বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন সিলেটবাসী। লাখো মানুষ ঘর-বাড়ি, খেতের ফসল, গবাদিপশু, পুকুরের মাছ হারিয়ে নিঃস্ব হয়েছেন।

পানি ধীরে ধীরে নেমে যাওয়ার পর ভেসে উঠছে ভয়াবহ ক্ষতচিহ্ন। মানুষ আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করলেও অনেকে নিজের বাড়িতে গিয়েও এখন আশ্রয়হীন। বানের পানিতে তাদের কারওর ঘর ভেঙেছে, কারওর বা ভেসে গেছে বসতবাড়ি।

শনিবার সিলেট জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত শুক্রবার পর্যন্ত সিলেট সিটি করপোরেশনের আংশিক এলাকা, জেলার ১৩টি উপজেলা ও ৫টি পৌরসভায় ৩ লাখ ৮৯ হাজার ৩২০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ২২ হাজার ১৫০টি ঘরবাড়ি ভেঙে গেছে। ফসল নষ্ট হয়েছে ২৮ হাজার ৯৪৫ হেক্টর জমির।

সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ের আক্কাস আলী জানান, পরিবারের সবাইকে নিয়ে ৫ দিন আশ্রয়কেন্দ্রে ছিলেন। পানি নেমে যাওয়ায় শুক্রবার আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরেন। কিন্তু বাড়িতে গিয়েও তিনি আশ্রয়হীন। তার টিনের বসতঘর বন্যার পানির তোড়ে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। চালের টিন খুলে গিয়ে গাছে আটকে আছে। এগুলো কুড়িয়ে এনে কোনোমতে জোড়াতালি দিয়ে থাকার একটা ব্যবস্থা করছেন।

আক্কাস আলী বলেন, পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই, বানের পানি সব নিয়ে গেছে, আমাদের এখন সবচেয়ে বেশি দরকার থাকার জন্য একটি ঘর।

মইয়ারচর গ্রামের তাহেরা বেগম জানান, তিনি পরিবারের সবাইকে নিয়ে বাদাঘাট উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ছিলেন। শনিবার বাড়ি ফিরে দেখেন সব ভেঙে বিধ্বস্ত। ঘর মেরামতের জন্য অনেক টাকা প্রয়োজন।

এদিকে, সিলেট মহানগরীর বেশির ভাগ এলাকাগুলো থেকে পানি নেমে গেছে। সড়ক, দোকান, বাসাবাড়ি থেকে পানি নেমে গেলেও দুর্ভোগ আরও বেড়েছে। অনেকের বাসাবাড়ির সামনে আটকে আছে ময়লা-আবর্জনাযুক্ত কালো পানি। এ অবস্থায় এসব এলাকার বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে। নগরের চারপাশে ময়লা-আবর্জনা আর দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনা ভাসছে পানিতে। অনেকের বাসাবাড়ির ভেতরেও ময়লার স্তূপ। এগুলো পরিষ্কার করতে হিমশিম খাচ্ছেন মানুষ।

শনিবার সরেজমিন নগরের যতরপুর, উপশহর, সাদাটিকর, সোবহানীঘাট, মির্জাজাঙ্গাল, তালতলা, জামতলা, লালাদিঘিরপাড় ঘুরে দেখা গেছে- এসব জায়গার বেশির ভাগ স্থানের পানি নেমে গেছে। তবে রাস্তার নিচু জায়গার কোথাও কোথাও পানি জমে রয়েছে। অনেকের বাসাবাড়ির সামনে জমে আছে নোংরা পানি ও ময়লা-আবর্জনার স্তূপ।

নগরের যতরপুর এলাকার আবদুল হাকিম বলেন, পানি কমে যাওয়ায় নতুন করে দুর্ভোগের সৃষ্টি হয়েছে আমাদের। চারপাশে ময়লা-আবর্জনা আর দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। চারদিকে দুর্বিষহ অবস্থা।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, পানি নেমে যাওয়ার পর সিটি করপোরেশন আবর্জনা পরিষ্কার শুরু করেছে। দুর্গন্ধ দূর করতে ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, জেলার সব নদ-নদীর পানি কমছে। জেলার উত্তর-পূর্ব দিকের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জে পানি কমছে। তবে জেলার কুশিয়ারা তীরবর্তী বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কিছু এলাকায় শনিবারও পানি বেড়েছে।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, উপজেলাগুলোর বেশির ভাগেই এখনো বন্যার পানি রয়েছে। তবে পানি ধীরে ধীরে নামছে। তিনি বলেন, বন্যার্তদের মধ্যে এখন ত্রাণ বিতরণ করা হচ্ছে। পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

সিলেট এর আরও খবর
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

সর্বশেষ সংবাদ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
শ্রদ্ধা নিবেদন, কথা ও আবৃত্তির মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন
শ্রদ্ধা নিবেদন, কথা ও আবৃত্তির মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top