logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. সাংবাদিকদের সুরক্ষায় ‘জাতিসংঘের কর্মপরিকল্পনা সংশোধনের আহ্বান’

সাংবাদিকদের সুরক্ষায় ‘জাতিসংঘের কর্মপরিকল্পনা সংশোধনের আহ্বান’

প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২২, ৬:৫৭:২৪

সাংবাদিকদের সুরক্ষায় জাতিসংঘ কর্তৃক প্রণীত কর্মপরিকল্পনা (ইউএনপিএ) সংশোধনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আর্টিকেল নাইনটিন’।

আর্টিকেল নাইনটিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত ইউএনপিএ-বিষয়ক ‘সাউথ এশিয়া রিজিওনাল কনসালটেশন’-এ সংস্থাটি এ পর্যবেক্ষণ তুলে ধরে।

গণমাধ্যমকর্মীদের জন্য একটি অবাধ-নিরাপদ পরিবেশ তৈরির পাশাপাশি বিশ্বজুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি মোকাবিলায় ২০১২ সালে ইউনাইটেড ন্যাশনস প্ল্যান অব অ্যাকশন (ইউএনপিএ) গৃহীত হয়।

ইউএনপিএ প্রণয়নের দশম বার্ষিকী উপলক্ষে ৩১ মে থেকে ১ জুন কাঠমাণ্ডুতে পরামর্শ সভা হয়। পরামর্শ সভার আয়োজক ইউনেসকোর নয়াদিল্লি ও কাঠমাণ্ডু কার্যালয়। সহযোগিতায় ছিল নেপালের জাতীয় মানবাধিকার কমিশন ও নেপালি সাংবাদিক ফেডারেশন।

পরামর্শ সভায় আর্টিকেল নাইনটিনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, ইউএনপিএ প্রণীত হয়েছিল ১০ বছর আগে। তারপর নাগরিক সাংবাদিকতার প্রবর্তন, ডিজিটাল প্ল্যাটফর্মের বিকাশ, অনলাইন মাধ্যম নিয়ন্ত্রণে বিভিন্ন দেশে আইনি কাঠামো প্রণয়ন হয়। পাশাপাশি করোনাভাইরাসের মতো বিভিন্ন ঘটনায় সাংবাদিকদের জন্য বৈশ্বিক প্রেক্ষাপট অনেকটা পরিবর্তিত হয়েছে। এসব কারণে ইউএনপিএ পর্যালোচনা করে তা সংশোধনের মাধ্যমে সময়োপযোগী করার এখনই সঠিক সময়।

পরামর্শ সভায় বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের সরকারি কর্মকর্তা, গণমাধ্যমের নীতিনির্ধারক, আইন বিশেষজ্ঞ, সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ অনেকে অংশ নেন। সভায় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে ইউএনপিএর বর্তমান অবস্থা মূল্যায়ন করা হয়।

পরামর্শ সভায় ইউএনপিএর প্রতিরোধ, সুরক্ষা ও বিচারের সম্মুখীন করার ক্ষেত্রে সাফল্যের পাশাপাশি চ্যালেঞ্জের ওপর আলোকপাত করা হয়। একই সঙ্গে পরামর্শ সভায় আলোচকেরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবাদিক ও গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা মানুষের জানার অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ ও সঠিক তথ্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ইউনেসকোর দক্ষিণ এশীয় যোগাযোগ ও তথ্যবিষয়ক উপদেষ্টা হেজকিয়েল দলামিনি বলেন, এ অঞ্চলে সাংবাদিকদের সুরক্ষায় গত এক দশকে ইউএনপিএর সাফল্য ও চ্যালেঞ্জগুলো খতিয়ে দেখার সুযোগ করে দিয়েছে এ পরামর্শ সভা, যা কর্মপরিকল্পনার বর্তমান অবস্থা মূল্যায়নে সহায়ক হবে।

পরামর্শ সভায় অংশগ্রহণকারীদের আলোচনায় উঠে আসে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাংবাদিকদের অধিকার লঙ্ঘনের ঘটনা ও চ্যালেঞ্জ একই ধরনের।

এগুলো হচ্ছে- দায়মুক্তি, হুমকি, ভীতি প্রদর্শন, সেলফ সেন্সরশিপ, আইনি হয়রানি, শারীরিক আক্রমণ, অনলাইন হয়রানি, ট্রলিং, মানসিক স্বাস্থ্যকে বাধাগ্রস্ত করা, প্রতিরোধ-প্রতিকারের ক্ষেত্রে কার্যকর সুরক্ষা ব্যবস্থার অভাব। এ ক্ষেত্রে সচেতনতা বাড়ানো, সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি, অধিকার লঙ্ঘনের প্রামাণ্য ডকুমেন্টেশন, দায়মুক্তির বিরুদ্ধে জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে অ্যাডভোকেসির পরামর্শ দেয়া হয়।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top