logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সিলেট
3. সিলেটে ২১ ডায়াগনস্টিক সেন্টার-ডেন্টাল ক্লিনিক সিলগালা

সিলেটে ২১ ডায়াগনস্টিক সেন্টার-ডেন্টাল ক্লিনিক সিলগালা

প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২২, ৯:০৯:১৯

সিলেটে অনিবন্ধিত ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ।

রোববার (২৯ মে) বিকেলে সিলেটের বিভিন্ন জেলা ও নগরে অভিযান চালিয়ে প্রায় ২২টি অবৈধ প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়ার খবর পাওয়া গেছে।

এ রিপোর্ট লেখা (বিকাল সাড়ে ৫টা) পর্যন্ত অভিযান চলছে।

লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ, অপ্রশিক্ষিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রাখাসহ বিভিন্ন অনিয়মের কারণে এসব প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়। জরিমানাও করা হয়েছে অনেক প্রতিষ্ঠানকে।

এর মধ্যে রয়েছে- সিলেট নগরের স্টেডিয়াম এলাকায় ‘সিলেট ইন-ডেন্টাল ক্লিনিক, সেন্ট্রাল ডায়াগনেস্টিক সেন্টার’, দরগাহ গেইট এলাকার আশ-শেফা মেডিকেল সার্ভিসেস ডায়াগনেস্টিক সেন্টার ও আশ-শেফা ফার্মেসি। এ ছাড়া জেলার বিশ্বনাথ উপজেলায় অভিযান চালিয়ে দুটি ডায়াগনেস্টিক সেন্টারকে ৩৫ হাজার জরিমানা করা হয়েছে। এসব ডায়াগনেস্টিক সেন্টারের গবেষণাগারে বিভিন্ন টেস্টের বিপুল পরিমাণ মেয়াদবিহীন ও মেয়াদউত্তীর্ণ উপকরণ (রিএজেন্ট) পাওয়া যায়।

সিলেট জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত আমার সংবাদকে জানান, অনিবন্ধিত ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এসব অবৈধ প্রতিষ্ঠান বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এদিকে হবিগঞ্জ জেলায় টানা দুইদিন অভিযান চালিয়ে ১৮টি অনিবন্ধিত বেসরকারি হাসপতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। শনি ও রোববার (২৮ ও ২৯ মে) জেলার বিভিন্ন স্থানে জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব অনিবন্ধিত প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নূরুল হক বলেন, যে সকল হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বৈধ কাগজপত্র নেই বা অনিবন্ধিত সেগুলো অভিযানের মাধ্যমে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি হাসপাতাল ক্লিনিকের মালিকদের বন্ধের পাশাপাশি জরিমানাও করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হল- শায়েস্তাগঞ্জ পিপলস মেডিকেল সার্ভিসেস, চুনারুঘাট সুর্যের আলো ডায়াগনস্টিক সেন্টার, এমকে ডায়াগনস্টিক সেন্টার, গ্রীণ লাইফ ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা ডায়াগনস্টিক সেন্টার মাধবপুর, মাধবপুর তিতাস মা ও শিশু জেনারেল হাসপাতাল, মাধবপুর সেবা ডায়াগনস্টিক সেন্টার, মাধবপুর প্রাইম ডায়াগনস্টিক সেন্টার, মাধবপুর এপোলো ডায়াগনস্টিক সেন্টার, হবিগঞ্জ সদরের রোকেয়া ডায়াগনস্টিক সেন্টার, সিটি চক্ষু হসপাতাল, স্বাস্থ্যসেবা ডায়াগনস্টিক সেন্টার, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, ডা. সানি কনসালটেশন সেন্টার, শায়েস্তাগঞ্জ এপোলো ডায়াগনস্টিক সেন্টার, বাহুবল নিউ জেনারেল ডায়াগনস্টিক সেন্টার ও ডক্টরস হসপিটাল।

সিলেট এর আরও খবর
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

সর্বশেষ সংবাদ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
শ্রদ্ধা নিবেদন, কথা ও আবৃত্তির মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন
শ্রদ্ধা নিবেদন, কথা ও আবৃত্তির মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top