logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. বাংলার রূপে মুগ্ধ জার্মান জামাই!

বাংলার রূপে মুগ্ধ জার্মান জামাই!


প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২২, ৮:২২:৫৫

লালমনিরহাট : নেট দুনিয়ায় বাংলার আংশিক রূপ দেখে বাংলাদেশে আসার আগ্রহ জাগে জার্মান নাগরিক ড. প্যাট্রিক মুলারের। বাস্তবে বাংলার রূপ দেখতে প্রথমবারের মত বাংলাদেশি শ্বশুরবাড়ি এসে বিমোহিত তিনি।

জার্মান নাগরিক ড. প্যাট্রিক মুলার লালমনিরহাট শহরের স্টেডিয়াম পাড়া এলাকার আকতার হোসেনের মেয়ে মৌসুমি আক্তার ইভার স্বামী।

জানা গেছে, জার্মান আর বাংলাদেশি দম্পতি প্যাট্রিক ইভার সম্পর্ক প্রেম আর বিয়ের কাহিনী যেন সিনেমাকেও হার মানায়। ২০১৬ সালে উচ্চ শিক্ষার জন্য জার্মানে পাড়ি জমান লালমনিরহাটের মেয়ে মৌসুমি আক্তার ইভা। লেখাপড়ার পাশাপাশি বার্লিন শহরের একটি রেস্টুরেন্টে চাকরি নেন ইভা। সেই রেস্টুরেন্টে খাবার খেতে এসে ইভার সঙ্গে পরিচয় হয় অর্থনীতিতে পিএইচডি করা ড. প্যাট্রিক মুলারের। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের। একপর্যয়ে নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের আড়াই বছর পরে তাদের সংসারে আসে ইউহান নামে ছেলে সন্তান।

বিয়ে এবং সন্তানের জন্ম হলেও দীর্ঘ সময় বাবা-মা বা পরিবারের আপনজনের কাছে আসতে পারেননি ইভা। ইচ্ছা শক্তি থাকলেও কর্মব্যস্ততায় দীর্ঘ সময়েও শ্বশুরবাড়ি আসতে পারেননি জার্মান নাগরিক বেসরকারি একটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. প্যাট্রিক মুলার।

অবশেষে বাংলার রূপ নয়ন ভরে দেখতে এবং বাংলাদেশে ঈদ উদযাপন করতে গত ২৯ এপ্রিল ছুটে আসেন বাংলাদেশের লালমনিরহাটে শ্বশুরবাড়িতে। এদিকে প্রথমবারের মতো জামাই দেশে আসছেন এবং জার্মানি জামাই -এ খবরে ঘুম হারাম শ্বশুর আকতার ও শাশুড়ি মাকসুদা আক্তারের। বিদেশি জামাইকে কিভাবে বরন করবেন সেই চিন্তায় বিভোর তারা।

প্রথমদিন বিদেশি জামাইয়ের জন্য চাইনিজ রান্না হলেও সে দিকে নজর নেই জামাই প্যাট্রিক মুলারের। তিনি বাঙালি খাবারে বেশ খুশি। নিজের ইচ্ছায় হাত দিয়ে বাঙালি খাবার গ্রহন করেন জামাই প্যাট্রিক। খাবারের স্বাদে বেশ খুশি। শুধু বাংলার রূপ আর খাবারে নয়, বাংলার মানুষের সরলতায় মুগ্ধ জার্মানি মুলার।

গেল ১৫ দিনে শ্বশুরবাড়ির বিভিন্ন এলাকা ঘুরে বেড়ান ড. প্যাট্রিক মুলার। গ্রামের মানুষদের সঙ্গে অল্প সময়েও দারুন সখ্যতা গড়ে তোলেন। বিদেশি জামাইয়ের আচরণে মুগ্ধ লালমনিরহাটবাসী।

লালমনিরহাটের গ্রামীন পরিবেশের গ্রামীন মানুষদের সঙ্গে ধান কাটা, ধান মাড়াই, পুকুরে জাল ফেলে মাছ ধরা, গ্রামীন আঁকা-বাঁকা পথে বাইসাইকেল চালানো কোনটার মজা বাদ দেননি জার্মান জামাই প্যাট্রিক মুলার। স্ত্রী ইভাকে সঙ্গে নিয়ে গ্রামীন দৃশ্যে বাংলা গানের শুটিং করতেও ভোলেননি। আনন্দের বাংলাদেশ ভ্রমণের স্মৃতি হিসেবে ধরে রাখতেই শুটিং করেন মুলার।

১৫ দিনের ভ্রমণ শেষে শুক্রবার (১৩ মে) বিকেলে শ্বশুরবাড়ি থেকে বিদায় নেন ড. প্যাট্রিক মুলার। শ্বশুরবাড়ি থেকে বিদায় বেলার দৃশ্য ছিল আরও বেদনার। বাংলার মানুষের মায়া ত্যাগ করায় নিজে যেমন কেঁদেছেন, শ্বশুরবাড়ি ও এলাকার লোকজনকেও কাঁদিয়েছেন তিনি। মেয়ে জামাই আর নাতিকে বিদায় দিতে কান্নায় ভেঙে পড়েন তার শ্বশুর-শাশুড়ি।

বিদেশি জামাইয়ের এত সুন্দর আচরণ হবে। গ্রামবাসীকে এত বিমোহিত করবে। সেটা ভাবতে পারেননি ইভার বাবা-মা। গ্রামবাসীও বিদেশি জামাইয়ের ব্যবহারে মুগ্ধ। এলাকা জুড়ে প্রশংসায় ভাসছেন বিদেশি জামাই ড. প্যাট্রিক মুলার।

জার্মান নাগরিক ড. প্যাট্রিক মুলার বলেন, ইন্টারনেটের মাধ্যমে বাংলার রূপ দেখে বাংলাদেশে ভ্রমণের আগ্রহ ছিল। বাংলাদেশি মেয়ের ব্যবহারে মুগ্ধ হয়ে প্রেম। প্রেম থেকে বিয়ে। বিয়ের পরে বাংলার রূপ স্ব-চোখে দেখার আগ্রহ আরও বেড়ে যায়। সেই স্বপ্ন পূরণে শ্বশুরবাড়ি আসা। নেট দুনিয়ায় দেখা রূপের চেয়েও চমৎকার বাংলার রূপ। সব মিলে আনন্দে কেটেছে। মনে থাকবে বাংলাদেশ ভ্রমণ। আবারও আসিব ফিরে এই বাংলায়। তবে শুধু জামাই রূপে নয়, বাঙালি হতে। বাংলাদেশি স্ত্রী পেয়ে বেশ খুশি বলেও মন্তব্য করেন তিনি।

মৌসুমি আক্তার ইভা বলেন, পরিচয়-প্রেম-বিয়ে সব সিনেমার মত মনে হয়েছে। ড. প্যাট্রিক মুলার প্রেমিক হিসেবে যেমন মজার। স্বামী হিসেবেও বেশ যত্নবান, সন্তানের বাবা হিসেবেও খুব দায়িত্বশীল মানুষ। বিদেশি বলে নয়, চমৎকার মানুষ হিসেবে তার প্রেমে পড়েছিলাম। খ্রিস্টান ধর্মাবলম্বী হলেও যে যার ধর্ম পালন করছি। কোনো সমস্যা নেই, বেশ সুখেই আছি।

ইভার বাবা আকতার হোসেন বলেন, প্রথম দিকে চিন্তায় ছিলাম। বিদেশে কেমন ছেলের সঙ্গে বিয়ে হয়েছে? মেয়ের সংসার কেমন হবে? এসব চিন্তা করতাম। কিছুদিন পরে ফোনে কথা বলে কিছুটা চিন্তামুক্ত ছিলাম। নাতির সঙ্গে ভিডিওতে কথা হতো কিন্তু কোলে নিতে পারতাম না। বাড়ি আসায় বাস্তবে জামাইয়ের সঙ্গে মিশে আমরাও তার সরলতায় মুগ্ধ। মেয়ে জামাই আর নাতির জন্য দোয়া চাই সবার কাছে।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top