logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. ঋণে জর্জরিত হয়ে স্ত্রী-দুই মেয়েকে গলা কেটে হত্যা

ঋণে জর্জরিত হয়ে স্ত্রী-দুই মেয়েকে গলা কেটে হত্যা


প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২২, ৯:৫৯:২৩

ছবি: দন্ত চিকিৎসক আসাদুজ্জামান রুবেলকে আদালতে হাজির করা হয়

মানিকগঞ্জ প্রতিনিধি : টানাটানির সংসার হলেও স্ত্রী আর দুই মেয়েকে নিয়ে সুখেই ছিলেন গ্রাম্য দন্ত চিকিৎসক আসাদুজ্জামান রুবেল। তবে সম্প্রতি ঋণগ্রস্ত হয়ে হতাশায় ভুগছিলেন। হতাশা থেকেই ঘুমন্ত স্ত্রী আর দুই মেয়েকে গলা কেটে হত্যা করলেন তিনি। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন বলে জানিয়েছে পুলিশ।

হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার আঙ্গারপাড়া গ্রামে। স্থানীয়রা ওই হত্যাকারীকে পুলিশে সোপর্দ করেছে। পুলিশের কাছে ও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে রুবেল (৪০) স্ত্রী ও দুই মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন।

নিহতরা হলেন রুবেলের স্ত্রী লাভলী আক্তার (৩৫), বড় মেয়ে এসএসসি পরীক্ষার্থী ছোঁয়া আক্তার (১৫) ও ছোট মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী কথা আক্তার (১২)।

জবানবন্দিতে রুবেল জানান, ২০০০ সালে ভালবেসে রুবেল ও লাভলী বিবাহ করেন। বেশ সুখেই কাটছিল তাদের দিন। প্রায় ১৫ বছর আগে রুবেল তার বাবার বাড়ি থেকে প্রত্যাখ্যাত হয়ে একই গ্রামে শ্বশুরের জামিতে টিনের ছাপড়া ঘরে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বসবাস করে আসছিল। এরই মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসা করে লোকসান দেন। এর পর দন্ত চিকিৎসার ওপর কোর্স করে পার্শ্ববর্তী বানিয়াজুরী বাসষ্ট্যান্ডে একটি দোকান নেন। দীর্ঘদিন সেখানে দন্ত চিকিৎসা করেন। ঈদের আগে একটি রোগীকে ভুল চিকিৎসা করায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদসহ কয়েকজন তাকে দেড়লাখ টাকা জরিমান করেন এবং ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এরপর থেকে রুবেল অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। জরিমানার ওই টাকা রোববার পরিশোধ করার কথা ছিল। এ নিয়ে শনিবার রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়।

শেষ রাতের দিকে তাদের হত্যা করে তিনি বাড়ি থেকে বের হয় আত্মহত্যার চেষ্টার করেন। তবে ভুল চিকিৎসায় দেড়লাখ টাকা জরিমানা করার কথা অস্বীকার করেছেন কালাম। তিনি জানান, কোনো বিচার শালিশ কিংবা জরিমানার সঙ্গে তিনি জড়িত নন।

দন্ত চিকিৎসক আসাদুজ্জামান রুবেল, তার স্ত্রী ও দুই মেয়ে

স্বজনরা জানান, রুবেল তার বড় মেয়েকে বেশি ভালোবাসতেন। অভাব অনটনের সংসারেও কোনো কিছুর অভাব তাকে বুঝতে দেননি। দন্ত চিকিৎসাও বড় মেয়েকে শেখাচ্ছিলেন। ছোয়া এবার বানিয়াজুরী সরকারী স্কুল অ্যান্ড কলেজের মানবিক শাখার এসএসসি পরীক্ষার্থী ছিল। লেখাপড়ায় বেশ ভালো ছিল বলে শিক্ষকরাও তাকে আদর করতেন। ছোট মেয়ে কথাও লেখাপড়ার বেশ ভালো ছিল। চঞ্চল প্রকৃতির মেয়েটি তার হাসিমাখা কথায় আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে মাতিয়ে রাখতেন।

যেভাবে হত্যা: রুবেল জানান, ঘুমন্ত অবস্থায় ছিলেন লাভলী আক্তার ও দুই মেয়ে কথা ও ছোয়া। ভোর রাতে প্রথমে লাভলী আক্তারকে মাথায় আঘাত করে কার্যত অচেতন করে ফেলেন। পরে মুখে বালিশচাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘরে থাকা ধারালো দা দিয়ে গলা কেটে ফেলেন। এরপর প্রথমে ছোট মেয়েকে এবং পরে বড় মেয়েকে একই কায়দায় গলাকেটে হত্যা করেন। পরে তিনি ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে বাসের নিচে পড়ে আত্মত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।

লাভলীর মা হালিমা বেগম বলেন, সকালে প্রাতঃভ্রমণ শেষে মেয়ের বাড়িতে যাই। এসময় ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের বাইরের শেকল খুলে দেখা যায় রক্ত। পরে দেখি খাটে পড়ে আছে তার মেয়ে লাবনী ও দুই নাতনির রক্তাক্ত মরদেহ। তিনি রুবেলের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

ঘিওর থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, রোববার বিকেলে রুবেলকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। তিনি আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এই ঘটনায় লাভলীর বাবা সাইজ উদ্দিন বাদী হয়ে ঘিওর থানায় মামলা করেছেন। ময়না তদন্ত শেষে তিনজনের মরদেহই দাফন করা হয়েছে।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top