জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর স্ত্রী নিহত
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২২, ১:৩০:১১
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শারমিন রিমা (২৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
শনিবার দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম ও কালিগঞ্জ বাজারের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিমা উপজেলার কাজলসার ইউনিয়নের উত্তর জামুরাইল গ্রামের প্রবাসী আব্দুল হামিদের স্ত্রী। তিনি এক সন্তানের মা।
জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে- ওই নারী গাড়ি থেকে ছিটকে পড়েছেন। আবার কেউ কেউ বলছেন, চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নামতে গিয়েছিলেন তিনি। এতে মারাত্মক আহত হলে তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে শুনেছি তিনি মারা গেছেন।
তিনি বলেন, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। পুলিশ ঘটনাটি নিয়ে কাজ করছে।





