logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সিলেট
3. লিভার ক্যানসারে আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী মুহিত

লিভার ক্যানসারে আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী মুহিত

প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২২, ১১:১৩:০০

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত লিভার ক্যানসারে আক্রান্ত। করোনার মধ্যে দেড় বছর আগে এই রোগ সম্পর্কে জানতে পারেন তিনি। বিষয়টি পারিবারিকভাবেই গোপন রাখা হয়েছে।

বর্তমানে ভাইবোনদের চেষ্টাতে চলছে মুহিতের চিকিৎসা। চিকিৎসকরা বলছেন, সাবেক এ অর্থমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো নয়।

তা সত্ত্বেও সোমবার জন্মভূমি সিলেট আসেন আবুল মাল আবদুল মুহিত। ক্যানসার পুরো লিভারে ছড়িয়ে পড়ায় মৃত্যুভয় তাকে আতঙ্কিত করে তুলেছে। শুক্রবার তার ঢাকা ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান ও দেশে লিভার ক্যানসারের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মামুন আল মাহতাব বুধবার বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের লিভারের ক্যানসার বর্তমানে যে অবস্থায় আছে, সে অবস্থায় চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব। এক্ষেত্রে সবচেয়ে প্রয়োজন রোগীর প্রবল ইচ্ছে। মুহিত সাহেব সক্রিয় রয়েছেন।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশ ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান এএসএ মুয়িয সুজন বুধবার বলেন, দেড় বছর আগে লিভার ক্যানসারের কথা জানতে পারেন তারা। ইচ্ছে ছিল লন্ডনে গিয়ে চিকিৎসা করানোর। কিন্তু তা আর হয়ে উঠেনি।

গত বছর জুলাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সে সময় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সর্বশেষ গত সপ্তাহে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক অর্থমন্ত্রী। শুক্রবার ছেলে শাহেদ মুহিত এক প্রকার সবার ইচ্ছের বিরুদ্ধে তার পিতাকে বনানীর বাসায় নিয়ে যান।

আবুল মাল আবদুল মুহিতের চিকিৎসা করেছেন এমন একজন চিকিৎসক বুধবার বলেন, হাসপাতালে রেখে তার (আবুল মাল আবদুল মুহিত) আরও চিকিৎসার প্রয়োজন ছিল।

ছোটভাই পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন হাসপাতালে অগ্রজকে দেখে এসে তার ভেরিফাইড ফেসবুক পেজে সাবেক অর্থমন্ত্রীর একটি ছবি আপলোড করেন। সেখানে হাসপাতালের শয্যায় ক্ষীণকায় আবুল মাল আবদুল মুহিতকে শুয়ে থাকতে দেখা যায়।

ওই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আবদুল মোমেন বলেন, তিনি (সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত) খুব ভালো আছেন। তার মেজর কোনো অসুখ নেই। আগে যেসব অসুখগুলো ছিল সেগুলো কোনোটাই নেই। ডায়াবেটিস, প্রেসার কিছুই নেই। তবে তিনি অত্যন্ত দুর্বল। কারণ তার খাওয়া-দাওয়ার ঠিক নেই। অনেক দিন ধরে খাওয়া-দাওয়া করেন না। ফলে তার ওজন খুবই কমে গেছে।

অর্থমন্ত্রী হিসাবে আবুল মাল আবদুল মুহিত ১২টি বাজেট উপস্থাপন করেন, যার ১০টি ছিল আওয়ামী লীগ সরকারের আমলের। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য। তার ছেড়ে দেওয়া আসন থেকে গত নির্বাচনে জয়ী হন ছোট ভাই ড. একে আবদুল মোমেন। এরপর একে আবদুল মোমেন দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। আবুল মাল আবদুল মুহিতের জন্ম ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে।

সিলেট এর আরও খবর
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

সর্বশেষ সংবাদ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
শ্রদ্ধা নিবেদন, কথা ও আবৃত্তির মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন
শ্রদ্ধা নিবেদন, কথা ও আবৃত্তির মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top