logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. শক্তিশালী ঝড়ের কবলে যুক্তরাজ্য, রেড অ্যালার্ট জারি

শক্তিশালী ঝড়ের কবলে যুক্তরাজ্য, রেড অ্যালার্ট জারি

প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ৭:৪৬:৩৭

শক্তিশালী ঝড় ইউনিস’র কারণে রেড এলার্ট বা লাল সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই ঝড়টি শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ঘণ্টায় ৯০ মাইল বেগে ইউরোপের এই দেশটিতে আঘাত হানতে পারে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গ্রিনিচ মান সময় সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইংল্যান্ড এবং সাউথ ওয়েলসের উপকূলীয় এলাকায় শক্তিশালী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ কারণে এসব এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের কারণে যুক্তরাজ্যে লাল সতর্কতা জারির ঘটনা বিরল।

এদিকে শক্তিশালী ঝড় ইউনিস’র কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইংল্যান্ড এবং সাউথ ওয়েলসে ঘণ্টায় ৯০ মাইল গতিতে বাতাস বয়ে যেতে পারে। এতে ঘর-বাড়ি, গাছপালা ও ট্রেন চলাচলের ব্যাপক ক্ষতি এবং বিদ্যুৎ সেবা ব্যাহত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে ধ্বংসাবশেষ উড়ে মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে।

বিদ্যমান পরিস্থিতিতে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বহু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত স্থানীয় সময় সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সতর্কতা জারি রেখেছে ব্রিটিশ আবহাওয়া দফতর।

বিবিসি জানিয়েছে, ঝড়ের কারণে ডেভন, কর্ণওয়াল ও সমারসেট এবং সাউথ ওয়েলসের উপকূলীয় এলাকায় বসবাসকারী লাখ লাখ মানুষকে তাদের বাড়ির ভেতরেই অবস্থান করতে বলা হয়েছে। এছাড়া ইংল্যান্ড ও ওয়েলসের বাকি অংশে শুক্রবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মাঝারি গতির বাতাস বয়ে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এদিকে দুর্যোগময় এই পরিস্থিতিতে শুক্রবার ওয়েলসের সকল ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। এছাড়া এই আবহাওয়ায় ভ্রমণ এড়িয়ে চলতে অন্যদের প্রতিও আহ্বান জানিয়েছে রেল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো।

এছাড়া ঝড়ের কারণে বৃহস্পতিবার জরুরি বৈঠক করেছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ঝড়ের কারণে সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

ইউ কে এর আরও খবর
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

সর্বশেষ সংবাদ
দলিল রেজিস্ট্রিকালে জমির শ্রেণি নির্ধারণ নিয়ে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর
দলিল রেজিস্ট্রিকালে জমির শ্রেণি নির্ধারণ নিয়ে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর
গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী : প্রধানমন্ত্রী
এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী : প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত</span> <br> হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান
টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top