logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. মিয়ানমারে ৩৫ জনকে পুড়িয়ে হত্যা

মিয়ানমারে ৩৫ জনকে পুড়িয়ে হত্যা


প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২১, ১১:১৬:৫২

বড়দিনের সকালে পূর্ব মিয়ানমারের কায়া প্রদেশের একটি গ্রাম থেকে ৩৫টি পোড়া লাশের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা, স্থানীয় গণমাধ্যম এবং ওই এলাকায় সক্রিয় জান্তাবিরোধী সশস্ত্র গ্রুপ বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে মোসো গ্রামের কাছের একটি স্থানে আটটি পোড়া গাড়ি ও পাঁচটি মোটরবাইক উদ্ধার করা হয়। দ্য কেরান্নি ন্যাশনালিস্ট ডিফেন্স ফোর্স (কেএনডিএফ) এ ঘটনায় মিয়ানমার সেনাবাহিনীকে দায়ী করেছে। তাদের ভাষ্য, শুক্রবার সেনাবাহিনীর সদস্যরা ওই এলাকায় অবস্থান করছিল এবং এমন অপরাধ তারাই ঘটাতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক কেএনডিএফের চতুর্থ ব্রিগেডের কমান্ডার বলেন, গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে আমাদের লোকজন দেখতে পায় ওই এলাকায় বেশ কিছু পার্ক করা গাড়ি থেকে ধোঁয়া উঠছে। কিন্তু তখন তারা কী কারণে ওখানে ধোঁয়া উঠছে, তা দেখতে যেতে পারেনি। কারণ ওখানে তখনো সামরিক বাহিনীর সদস্যরা অবস্থান করছিল। আজ সকাল পর্যন্ত আমরা অপেক্ষা করি এবং সেখানে গিয়ে এই ভয়াবহ হত্যাযজ্ঞ প্রত্যক্ষ করি।

পোড়া মরদেহগুলোর মধ্যে কজন নারী, কজন পুরুষ আর কটিই বা শিশু তা বলতে পারেননি ব্রিগেড কমান্ডার। কিছু মরদেহ একেবারে ছাই হয়ে গেছে, বাকিগুলো পুড়ে কয়লা। লাশগুলো শনাক্ত করার অবস্থায় ছিল না, বলেন তিনি।

যানবাহনে সেসব জিনিসপত্র পাওয়া গেছে, তা থেকে কেএনডিএফ সদস্যরা বুঝতে পারছেন ক্ষতিগ্রস্তরা সংঘর্ষ থেকে পালিয়ে আসা স্থানীয় জনগণ।

কমান্ডার অনুমান করে বলেন, মিয়ানমার সেনারা ইচ্ছাকৃতভাবে পেট্রোল ব্যবহার করে ট্রাকে আগুন লাগিয়েছে। যানবাহনগুলো একটির পর একটি, পাশাপাশি সাজিয়ে রাখা হয়েছিল। তারা (সেনা সদস্যরা) মানুষ না। তাদের অপরাধ ফ্যাসিস্টদের দ্বারা সংঘটিত অপরাধের চেয়েও খারাপ।

কেএনডিএফ জানিয়েছে, শুক্রবার মিয়ানমার সেনাবাহিনীর লাইট ইনফ্যান্ট্রি ডিভিশন ৬৬ থেকে প্রায় ১০০ সেনা ডেমোসো টাউনশিপ থেকে প্রুসোর দিকে অগ্রসর হয়। সেনারা তখন মোসো গ্রামের কাছে কেএনডিএফ এবং কারেন্নি আর্মির সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

কেএনডিএফ শনিবার এক বিবৃতিতে বলে, সামরিক অভিযানের সময় সেনারা গ্রামবাসীকে মারধর ও গ্রেফতার করে এবং তাদের সম্পদ লুট করে। সেনারার কারেন্নি বর্ডার গার্ড ফোর্সের (বিজিএফ) চার সদস্যকেও হত্যা করে, যা বিজিএফ ব্যাটালিয়ন ১০০৪ নামে পরিচিত।

কেএনডিএফ আরও জানিয়েছে, সেনারা বিজিএফ ব্যাটালিয়ন ১০০৪-এর চার সদস্যকে গ্রেফতার করে ও বেঁধে রাখে। পরে তাদের মাথায় গুলি করে হত্যা করা হয়। কেএনডিএফ মোসো থেকে রিপোর্ট পেয়েছে, শুক্রবার গ্রামের কিছু বাসিন্দা নিখোঁজ হয়েছে এবং তারা ক্ষতিগ্রস্তদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করবে।

কেএনডিএফের একজন মুখপাত্র জানান, এটি একটি অমানবিক কাজ। আমরা এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এবং ঘটনার প্রতিক্রিয়ায় আমরা সামরিক জান্তার বিরুদ্ধে প্রতিশোধ নেব।

শনিবার জান্তার পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার মিয়ানমারের সেনাবাহিনীর সেনারা কোয়াং এনগান গ্রাম থেকে মোসোর দিকে আসার সময় তাদের বহনকারী সাতটি গাড়িকে লক্ষ্য করে ট্রাক থেকে গুলি চালানো হয়। পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হওয়ার পরে হামলাকারীরা ‘মৃত অবস্থায় ধরা পড়ে’। বিবৃতিতে বন্দুকযুদ্ধে কজন নিহত হয়েছে বা মোসো গ্রামের কাছে পাওয়া পোড়া লাশের বিষয়ে কোনো কথা বলা হয়নি।

কেএনডিএফ জান্তার দাবি প্রত্যাখ্যান করেছে। জোর দিয়ে বলেছে, নিহতরা গ্রামবাসী। তাদের মধ্যে নারী ও শিশু ছিল। তাদের কাছে অস্ত্র থাকবে কিভাবে? তারা সংঘর্ষের মধ্যে ভয়ে দৌড়ে পালায় এবং জান্তা সেনারা তাদের ধরে গাড়িতে বন্দি করে জ্যান্ত পুড়িয়ে মারে।

তবে মিয়ানমার নাও নিশ্চিত করতে পারেনি, নিহতদের হত্যার পরে পুড়িয়ে ফেলা হয়েছে, নাকি জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে।

কারেন্নি মিয়ানমারের প্রথম এলাকাগুলোর মধ্যে একটি, যেখানে ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর সশস্ত্র প্রতিরোধ শুরু হয়েছিল। কারেন্নি সিভিল সোসাইটি নেটওয়ার্ক গত সপ্তাহে রিপোর্ট করে, সংঘাত শুরু হওয়ার পর থেকে কায়া প্রদেশের কারেন্নি এলাকায় এবং দক্ষিণ শান রাজ্যের পেখোন টাউনশিপে দেড় লাখেরও বেশি বেসামরিক লোক বাস্তুচ্যুত হয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top