logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. জাতীয়
3. উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়ে জাতিসংঘে প্রস্তাব গ্রহণ মহান অর্জন: প্রধানমন্ত্রী

উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়ে জাতিসংঘে প্রস্তাব গ্রহণ মহান অর্জন: প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২১, ৮:১১:১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করার প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হওয়া দেশের জন্য একটি ‘একটা অনন্য উত্তরণ’ এবং ‘বিরল সম্মান অর্জন’।

রবিবার (২৮ নভেম্বর) প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনের সমাপনী ভাষণে একথা বলেন।

তার সরকারের অগ্রগতির জন্য পরিকল্পিত নীতি এবং নির্দিষ্ট লক্ষ্যমাত্রার বাস্তবায়নকে কৃতিত্ব দিয়ে সরকার প্রধান বলেন, তারা ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করাই এখন মূল লক্ষ্য। শেখ হাসিনা বলেন, ‘২০২০ থেকে ২০২১ সাল জাতির পিতার জন্মশতবার্ষিকী, অর্থাৎ মুজিববর্ষ এবং ২০২১ সাল আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এই সময়ে এই অর্জন আমাদের জন্য অনেক গৌরবের। কারণ, জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যখন আমারা উদযাপন করছি, সেই সময়ে এই যুগান্তকারী অর্জন বাংলাদেশ পায়। বাঙালি জাতির জন্য এটা একটা বিরল সম্মান অর্জন। বিশ্বসভায় বাংলাদেশ এবং বাঙালি জাতির জন্য একটা অনন্য উত্তরণ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘‘২০০৮ সালের নির্বাচনি ইশতেহারে আওয়ামী লীগ ঘোষিত ‘রূপকল্প-২০২১’ এবং এরই আলোকে আমরা যে পরিকল্পনাগুলো পর পর নিয়েছি, সে সময় অনেকে ধারণাই করতে পারেননি বাংলাদেশের এ ধরনের উত্তরণ ঘটতে পারে। কিন্তু সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে প্রেক্ষিত পরিকল্পনা এবং পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে পরিকল্পিতভাবে এগিয়েছি বলেই এটা সম্ভব হয়েছে।’’  সে সময় অনেক সমালোচনা সহ্য করতে হলেও তার বিশ্বাস ছিল তার সরকারের এই পরিকল্পিত প্রচেষ্টার একটা সুফল বাংলাদেশ পাবে, বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই দেশটাকে তিনি চেনেন এবং জানেন, যে কারণে সমালোচনায় কান না দিয়ে অভিষ্ট লক্ষ্য নির্ধারণ করেই তার সরকার আশু, মধ্য এবং দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে সরকার এগিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে স্বল্পোন্নত দেশের (এলডিসি) ক্যাটাগরি থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের উত্তরণের ঐতিহাসিক রেজুলেশন গৃহীত হয়। রেজুলেশনটি গ্রহণের মাধ্যমে বাংলাদেশ এলডিসি ক্যাটাগরি থেকে পরবর্তী ধাপে (উন্নয়নশীল দেশে) উত্তরণের সকল প্রক্রিয়া সম্পন্ন করলো। যুক্তরাষ্ট্র সময় ২৪ নভেম্বর বৃহস্পতিবার রেজুলেশনটি গৃহীত হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। সে সময় সৌদি পরিবহনমন্ত্রী ইঞ্জিনিয়ার সালেহ নাসের আল জাসেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংসদ অধিবেশন পরিদর্শনে আসেন এবং অধিবেশন প্রত্যক্ষ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘কেবল উন্নয়নশীল দেশ হয়েছে বলে নয়, সর্বক্ষেত্রেই বিশ্বে আজ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, যা বাংলাদেশের জন্য একটা বিরাট অর্জন।’

‘মুজিব চিরন্তন’ থিম নিয়ে স্বাস্থ্য সুরক্ষা মেনে অনুষ্ঠানমালায় ৫টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণ এবং রানী দ্বিতীয় এলিজাবেথ, সৌদি বাদশাহ এবং ব্রুনাইয়ের সুলতান থেকে শুরু করে ১৯৪টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সে অনুষ্ঠানে অভিনন্দন জানিয়ে বিভিন্ন বার্তা এবং ভিডিও বার্তা প্রদানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের জন্যই এ সম্মান আমরা পেয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কাজেই যে যেটাই বলুক আমি মনে করি, যত সমালোচনাই করুক বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা কাজ করে যাবো। তবে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, বাংলাদেশের এই গতি যেন আর কেউ রোধ করতে না পারে। নানারকম চক্রান্ত ষড়যন্ত্র থাকবে এবং সেগুলো মাথায় নিয়েই আমাদের চলতে হবে। আজকে আমরা উন্নয়নশীল দেশের যে মর্যাদা পেয়েছি, সেটা বাংলাদেশের জনগণেরই অবদান।’

তিনি বার বার ভোট দিয়ে নির্বাচিত করার মাধ্যমে তাদের সেবা করার সুযোগ দেওয়ায় বাংলাদেশের জনগণের প্রতি তার কৃতজ্ঞতা জানান।

এবারের অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৪ এবং ২৫ নভেম্বর বিশেষ আলোচনার সুযোগ প্রদানে স্পিকারকে এবং এই বিশেষ আলোচনার শুরুটা রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে হওয়ায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

’৭৫ এর বিয়োগান্তক অধ্যায় স্মরণ করে জাতির পিতা এবং বঙ্গমাতাসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে ’৮১ সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হবার পর একরকম জোর করেই দেশে ফিরে আসার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি জানি এদেশে খুনিরা মুক্ত, যুদ্ধাপরাধীরা মুক্ত এবং তারাই রাজত্ব চালাচ্ছে। আমার ছোট ১০ বছরের ভাইটিকে পর্যন্ত ছাড়েনি সেখানে আমিও রেহাই পাবো না। যেকোনও সময় মৃত্যু আমার হতে পারে।’

কিন্তু সেটা জেনেও দেশের মানুষের কথা চিন্তা করে, তাদের ভাগ্য পরিবর্তনের নিয়ত নিয়ে তার ছোট ছোট ছেলে-মেয়েকে বেঁচে যাওয়া অপর ছোট বোন শেখ রেহানার কাছে রেখে তিনি দেশে ফিরে আসেন। কারণ, তার পিতার অপূর্ণ স্বপ্ন দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর কাজটি তাকে সম্পন্ন করতে হবে, বলেন বঙ্গবন্ধুকন্যা।

তিনি বলেন, ‘সববিছু হারিয়ে সেই বেদনাকে বুকে ধারণ করে কেবল একটা লক্ষ্যকে সামনে রেখেছি— বাংলাদেশ মানুষ লাখো শহীদের রক্তে রঞ্জিত, এই বাংলাদেশের মানুষের জন্যই আমার বাবা সারাজীবন কষ্ট করেছেন, জেল-জুলুম-অত্যাচার সহ্য করেছেন, নিজের জীবনে তিনি কিছু চাননি। তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে।’

বঙ্গবন্ধুকন্যা এ প্রসঙ্গে আরও বলেন, ‘পাশে ছিলেন আমার মা, যাঁর নিজেরও জীবনে চাওয়া-পাওয়ার কিছু ছিল না। পাশে থেকেই তিনি প্রেরণা যুগিয়েছেন, শক্তি জুগিয়ে গেছেন। সাংসারিক কোনও কাজে জাতির পিতাকে বিরক্ত করেননি। পর্দার আড়ালে থেকেই তিনি এ দেশের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়েছেন।’

তার ওপর বার বার মৃত্যু আঘাত আসা এবং দলের নেতা-কর্মীদের মানব ঢাল রচনা করে তাকে আগলে রেখে সেসব হত্যা প্রচেষ্টা থেকে রক্ষার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ‘আল্লাহ আমাদের এই সুযোগ দিয়েছিলেন বলেই আজকে বাংলাদেশকে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। সেটারই আমি শোকরিয়া আদায় করি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে স্বাধীনতার ১০ বছরের মধ্যেই বাংলাদেশ উন্নয়নশীল দেশ হতো। আমাদের দুর্ভাগ্য জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল— সেই জিয়া, এরশাদ বা খালেদা জিয়া কেউই দেশকে আসলে উন্নত করতে চায়নি। ক্ষমতা ছিল তাদের কাছে ভোগের বস্তু। ক্ষমতা মানে নিজের জীবনকে বিলাস- ব্যসনে ব্যস্ত রাখা এবং ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে একটি এলিট শ্রেণি তৈরি করা এবং কিছু লোককে দলে টানা। কাজেই দেশের সাধারণ মানুষ যে তিমিরে সেই তিমিরেই রয়ে যায়।’

আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা, হরতাল, অবরোধ এসব কর্মকাণ্ড উন্নয়নের গতিকে বাধাগ্রস্ত করেছে— এমন অভিমত ব্যক্ত করে তিনি বলেন, ‘বিএনপি আহূত অবরোধ আজ  পর্যন্ত প্রত্যাহার করা হয়নি।’

তিনি বলেন, ‘উন্নয়নের পথে বাধা সৃষ্টির জন্য নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে। একইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে করেছে। এরপরে এই কোভিড-১৯ মহামারিও আমাদের মোকাবিলা করতে হয়েছে। বিশ্বের অর্থনীতির চাকা যখন স্থবির, তখন আমরা তা সচল রেখেছি। এর ফলে দেশের অর্থনীতি গতিশীল রেখে সামনে এগিয়ে যাচ্ছি। দেশের মানুষকে সুন্দর জীবন দেওয়ায় আমাদের লক্ষ্য ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করা।’

২০২৪ সালের মধ্যে বাংলাদেশের উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ সম্পন্ন হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস মহামারির মধ্যে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে বাংলাদেশ জাতিসংঘের কাছে আরও দুই বছর সময় চেয়ে নিয়েছে বলেও সংসদে জানান প্রধানমন্ত্রী।

২০২৬ সাল থেকে বাংলাদেশ পরিপূর্ণভাবে উন্নয়নশীল দেশ হিসেবে তার সব ধরনের কাজ করতে পারবে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘এলডিসি থেকে আমরা যেই উত্তরণ পেয়েছি, এটা বাংলাদেশের জন্য অনেক সুযোগ সৃষ্টি করেছে। অর্থাৎ আমরা মনে করি, বাংলাদেশের উন্নয়নের পথে আরেকটি মাইল ফলক। বাংলাদেশকে সারাবিশ্বের কাছে ব্রান্ডিং করার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি উদীয়মান, বাংলাদেশের জন্য বড় ধরনের বাজার সৃষ্টির সুযোগ সৃষ্টি হচ্ছে, এমন একটা বার্তা এখন বিশ্বব্যাপী পাবে। বিশ্ববাসীর কাছে আমরা সেটা পৌঁছাতে পারবো।’

ব্রিটেনের গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) এর বরাত দিয়ে তিনি বলেন, ‘অর্থনৈতিক বিকাশ অব্যাহত থাকলে ২০৩৫ সাল নাগাদ বিশ্বের ২৩তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ।’

তিনি বলেন, ‘বৈশ্বিক শান্তি সূচক ২০২০ অনুযায়ী, শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ৭ ধাপ উন্নীত হয়েছে। দারিদ্রের হার যা ৪০ ভাগ ছিল, আজকে তা ২০ দশমিক ৫ ভাগে নামিয়ে এনেছি। আমাদের মাথাপিছু আয় ২ হাজার ৫৫৪ মার্কিন ডলার উন্নীত হয়েছে। জিডিপি আমরা ৮ ভাগে নিয়ে গিয়েছিলাম। কিন্তু করোনার কারণে সেটা আর ধরে রাখা সম্ভব হয়নি। বিশ্বব্যাপী করোনার কারণে সবকিছু বন্ধ থাকার পরও বাংলাদেশ ৫ দশমিক ৪৩ ভাগ জিডিপি অর্জন করতে সক্ষম হয়েছে, যা দক্ষিণ এশিয়ায় সর্ব্বোচ্চ।

জাতীয় এর আরও খবর
রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা

রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা

মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’

মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই

মাইলস্টোনে বিমান দুর্ঘটনা
ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের নামে মামলার আবেদন

মাইলস্টোনে বিমান দুর্ঘটনা
ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের নামে মামলার আবেদন

সর্বশেষ সংবাদ
চতুর্থবার টাওয়ার হ্যামলেটসে মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
চতুর্থবার টাওয়ার হ্যামলেটসে মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
লন্ডনের নিউহ্যামের মেয়র হলেন ফরহাদ হোসেন
লন্ডনের নিউহ্যামের মেয়র হলেন ফরহাদ হোসেন
রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা
রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা
তিন ঘণ্টায় ৪০ পুরুষের কুপ্রস্তাব পেলেন ছদ্মবেশী নারী পুলিশ কমিশনার
তিন ঘণ্টায় ৪০ পুরুষের কুপ্রস্তাব পেলেন ছদ্মবেশী নারী পুলিশ কমিশনার
সিলেটের বাইশটিলায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে
সিলেটের বাইশটিলায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে
মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’
মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’
শিক্ষার্থীদের সহায়তার জন্য সহযোগী বই থাকবে: শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সহায়তার জন্য সহযোগী বই থাকবে: শিক্ষামন্ত্রী
সৌদি-কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজে ফের মার্কিন অভিযানের প্রস্তুতি
সৌদি-কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজে ফের মার্কিন অভিযানের প্রস্তুতি
গীতি, নৃত্য এবং ফ্যাশন শো’তে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীরা
গীতি, নৃত্য এবং ফ্যাশন শো’তে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীরা
মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই
মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই
চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা
চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা
শুভেন্দুই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
শুভেন্দুই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনে ধাক্কা খেল লেবার পার্টি, এগিয়ে রিফর্ম ইউকে
যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনে ধাক্কা খেল লেবার পার্টি, এগিয়ে রিফর্ম ইউকে
ফলাফলের অপেক্ষা
লন্ডনের টাওয়ার হ্যামলেটস ও নিউহ্যাম বারায় মেয়র পদ কি বাংলাদেশীদের দখলে?
ফলাফলের অপেক্ষা
লন্ডনের টাওয়ার হ্যামলেটস ও নিউহ্যাম বারায় মেয়র পদ কি বাংলাদেশীদের দখলে?
পদত্যাগ করবেন না মমতা
পশ্চিমবঙ্গে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন?
পদত্যাগ করবেন না মমতা
পশ্চিমবঙ্গে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন?

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top