logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. ফেসবুকে প্রেম, জামালপুরে এসে বিয়ে করলেন মেক্সিকান তরুণী

ফেসবুকে প্রেম, জামালপুরে এসে বিয়ে করলেন মেক্সিকান তরুণী


প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২১, ৮:২৮:৪৯

জামালপুর প্রতিনিধি : জামালপুরের যুবককে বিয়ে করেছেন মেক্সিকান তরুণী গ্লাডিস নাইলি টরিবিজামালপুরের যুবককে বিয়ে করেছেন মেক্সিকান তরুণী গ্লাডিস নাইলি টরিবি

ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে বাংলাদেশে এসে জামালপুরের যুবককে বিয়ে করেছেন গ্লাডিস নাইলি টরিবিও মরালেস নামে এক মেক্সিকান তরুণী।

এফিডেভিটের মাধ্যমে খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণের পর লাইলী আক্তার নাম রেখেছেন তিনি। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা গ্রামের রবিউল হাসান রুমানকে (২৯) বিয়ে করে সংসার পেতেছেন গ্লাডিস নাইলি (৩২)। বর্তমানে পোগলদিঘা গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অবস্থান করছেন তিনি। তাকে দেখার জন্য বাড়িতে ভিড় করছেন প্রতিবেশীরা।

ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিউল হাসান রুমান ময়মনসিংহের রুমডো ইনস্টিটিউট অব মডার্ন টেকনোলজি থেকে মেকানিক্যালে ডিপ্লোমা শেষে ফ্রিল্যান্সিং করছেন।

রবিউল হাসান জানান, তিনি ভালোভাবে ইংরেজিতে কথোপকথনের জন্য একজন দক্ষ বন্ধু খুঁজছিলেন। ২০১৯ সালে মেক্সিকান তরুণী গ্লাডিস নাইলি টরিবিও মরালেসের সঙ্গে ফেসবুকে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

রবিউল বলেন, টানা দুই বছর প্রেমের পর গত ২১ নভেম্বর সকাল সোয়া ৮টায় বাংলাদেশে আসে গ্লাডিস নাইলি। আমি ও আমার পরিবারের লোকজন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাই। ওই দিনই ঢাকা জজ কোর্টে গিয়ে এফিডেভিট করে খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণের পর আমরা বিয়ে করি।

ছেলের বিয়ের বিষয়ে নজরুল ইসলাম বলেন, তাদের সম্পর্কের ব্যাপারে ছেলে আমাকে আগেই জানিয়েছিল। পরিবারের সবাই বিমানবন্দরে গিয়ে গ্লাডিস নাইলিকে গ্রহণ করেছি। ইসলামি শরিয়া অনুযায়ী তাদের বিয়ে হয়েছে। পরে ছেলে এবং পুত্রবধূকে বাড়িতে নিয়ে আসি।

গ্লাডিস নাইলি জানান, মেক্সিকোর পোএবলা শহরের ব্যবসায়ী গ্রেগ্রোরিও টরিবিওর মেয়ে তিনি। মেক্সিকোর বেনেমেরিটা অটোনোমাস ইউনিভার্সিটি অব পোএবলা থেকে ২০১৬ সালে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন নাইলি। রবিউলের সঙ্গে প্রেম হওয়ার পর বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন। কিন্তু করোনাভাইরাসের কারণে বিলম্ব হয়। করোনার সংক্রমণ কমে যাওয়ায় বাংলাদেশি চলে আসেন।

তিনি বলেন, বাংলাদেশ দেখতে অনেক সুন্দর এবং এই গ্রামের লোকজন অনেক সহজ-সরল। তাদের সঙ্গে মিশে আমার ভালো লেগেছে। কয়েক দিন শ্বশুরবাড়িতে থাকার পর মেক্সিকোতে ফিরে যাবো। পরে দুই দেশের নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকতা শেষে রবিউলকে মেক্সিকোতে নিয়ে যাবো।

পোগলদিঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামস উদ্দিন সামস বলেন, প্রেমের টানে মেক্সিকান তরুণী বাংলাদেশে এসেছেন। পোগলদিঘা গ্রামের রবিউল হাসান রুমানকে ইসলামি শরিয়া মোতাবেক বিয়ে করে সংসার পেতেছেন ওই তরুণী।

সারাদেশ এর আরও খবর
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে গোপালগঞ্জ

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে গোপালগঞ্জ

সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু

সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু

বিএনপির মনোনয়ন পেয়ে যে প্রতিক্রিয়া জানালেন ফজলুর রহমান

বিএনপির মনোনয়ন পেয়ে যে প্রতিক্রিয়া জানালেন ফজলুর রহমান

আকস্মিক ঝড়ে লন্ডভন্ড নওগাঁ

আকস্মিক ঝড়ে লন্ডভন্ড নওগাঁ

সর্বশেষ সংবাদ
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
<span style='color:#ff0000;font-size:16px;'>খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল</span> <br> সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল
সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top