logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. জেতার আশা জাগিয়েও পাকিস্তানের বিপক্ষে হারল বাংলাদেশ

জেতার আশা জাগিয়েও পাকিস্তানের বিপক্ষে হারল বাংলাদেশ

প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২১, ৮:০৪:২১

বোলিংয়ের শুরুতে যেভাবে জ্বলে উঠেছিল বাংলাদেশ, শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারল না। মুস্তাফিজুর রহমান নিজের শেষ ওভারে দিলেন ১৫। একই পথে হেঁটে ইনিংসের ১৯তম ওভারে শরিফুল ইসলামও দিলেন সমান রান। শেষ ওভারে প্রয়োজন হওয়া ২ রান ছক্কা হাঁকিয়েই নিয়ে নিলেন শাদাব খান।

জেতার আশা জাগিয়েও বাংলাদেশ হারল আরেকটি ম্যাচ। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৪ উইকেটে জিতে নিল পাকিস্তান। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন বাবর আজমরা।

বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ৬ উইকেটে ১৩২ রান করে পাকিস্তান। এর আগে টস জিতে ৭ উইকেটে ১২৭ রান করে টাইগাররা।

মামুলি সংগ্রহ পেলেও বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন বোলাররা। রান তাড়া করতে নেমে পাওয়ার-প্লে’তে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। দলীয় ১৬ রানে প্রথম উইকেট হিসেবে ওপেনার-উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকে (১১) বোল্ড করেন মুস্তাফিজ।

এরপর অধিনায়ক-ওপেনার বাবরকে (৭) বোল্ড করেন তাসকিন আহমেদ। হায়দার আলীকে (০) ফেরান মাহেদি হাসান। দলীয় ২৪ রানে চতুর্থ উইকেট হিসেবে রান আউট হন শোয়েব মালিক (০)।

সেই খাদে পড়েও ম্যাচ বের করে নিয়ে এল আত্মবিশ্বাসে ভরপুর পাকিস্তানিরা। বিপদের সময় ৫০ বলে ৫৬ রানের জুটি গড়েন ফখর জামান ও খুশদিল শাহ। তাদের এই জুটি ভেঙে ফের টাইগারদের ম্যাচে ফেরান তাসকিন। ৩৬ বলে ৩৪ করে টাইগার পেসারের দ্বিতীয় শিকার হন ফখর। এরপর ৩৫ বলে ৩৪ রান করা খুশদিলকে সাজঘরে ফেরান শরিফুল।

কিন্তু বাংলাদেশকে জিততে দেননি শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ। মূলত বোলার হলেও দলের প্রয়োজনে ব্যাটারদের কাজটাই করলেন এই দুই স্পিনার। উপহার দিলেন দুর্দান্ত দুই ক্যামিও। ১৫ বলে ৩৬ রান করে ম্যাচ বের করে নিলেন এই দুই অপরাজিত ব্যাটার। তার মধ্যে শাদাবের অবদান ১০ বলে ১ চার ও ২ ছয়ে ২১ এবং নওয়াজের ৮ বলে ১ চার ও ২ ছয়ে ১৮ রান।

ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপদে পড়েছিল বাংলাদেশও। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার মোহাম্মদ নাঈমকে (১) সাজঘরে ফেরান পেসার হাসান আলী। এরপর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচ খেলতে নামা আরেক ওপেনার সাইফ হাসানকে (১) তুলে নেওয়ার পর নাজমুল হোসেন শান্তকে (৭) নিজের দ্বিতীয় শিকার বানান মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

বিপদের সময় দাঁড়াতে পারেননি মাহমুদউল্লাহও (৬)। বাংলাদেশ অধিনায়ক দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হন নওয়াজের বলে। বল উইকেটরক্ষক রিজওয়ানের গ্লাভসে যাওয়ার সময় সামান্য স্টাম্পে লাগলে বেল পড়ে যায়। শুরুতে বুঝতে না পারলেও রিভিউ দেখে আউট দেন আম্পায়ার।

এরপর আফিফ হোসেনের ব্যাটে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে বাংলাদেশ। ৩৪ বলে ২ চার ও ২ ছয়ে ৩৬ রান করে তিনি শাদাবের বলে স্টাম্পিংয়ের শিকার হন। উইকেটরক্ষক নুরুল হাসান সোহানও চেষ্টা করেন দলের রান বাড়াতে। হাসান আলীর দ্বিতীয় শিকার হওয়ার আগে ২২ বলে ২ ছয়ে ২৮ রান করেন তিনি। পাকিস্তানি পেসার নিজের তৃতীয় শিকার বানান আমিনুল ইসলাম বিপ্লবকে (২)। ৪ ওভারে ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন হাসান আলী।

খেলা এর আরও খবর
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

সর্বশেষ সংবাদ
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top