logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. তথ্য ও প্রযুক্তি
  3. এ মাসেই বদলে যাবে ফেসবুকের নাম

এ মাসেই বদলে যাবে ফেসবুকের নাম

প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২১, ১০:৪৫:০৩

সম্ভাব্য নাম পরিবর্তনের খবর এমন সময়ে এলো যখন ব্যবসায়িক কৌশল নিয়ে নানা দিক থেকে মার্কিন সরকারের ব্যাপক চাপের মুখে আছে ফেসবুক। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জোট বেঁধে অনুসন্ধানে নেমেছেন যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলের প্রতিনিধিরা, যা অনেক হিসেবেই বিরল ঘটনা।

ভার্জের প্রতিবেদন বলছে, নাম পাল্টে “রিব্র্যান্ডিং”-এর ঘটনা ঘটলে নতুন নামের মূল প্রতিষ্ঠানের অধিনস্থ সেবায় পরিণত হবে ফেসবুকের সোশাল মিডিয়া অ্যাপ। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং অকুলাসের মতো আরেকটি সেবায় পরিণত হবে ফেসবুকের সামাজিক মাধ্যম নির্ভর ব্যবসা; নতুন নামের মূল প্রতিষ্ঠানের অধীনে থাকবে এর সবগুলো।

ব্যবসা প্রসারণ কৌশলের অংশ হিসেবে নাম পাল্টে নতুন ব্র্যান্ডিং করা সিলিকন ভ্যালির প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন কিছু নয়। ২০১৫ সালে ‘অ্যালফাবেট ইনকর্পোরেটেড’ নামের হোল্ডিং কোম্পানি প্রতিষ্ঠা করেছিল গুগল। সার্চ আর বিজ্ঞাপন ব্যবসা বাদেও গুগলের স্বচালিত যান প্রকল্প, স্বাস্থ্য প্রযুক্তি এবং দুর্গম অঞ্চলে ইন্টারনেট সেবা প্রচলন প্রকল্পগুলোর দেখভাল ও নিয়ন্ত্রণ করে এখন অ্যালফাবেট।

সিলিকন ভ্যালির আরেকটি প্রতিষ্ঠান স্ন্যাপচ্যাট প্রতিষ্ঠানের নাম পাল্টে স্ন্যাপ ইনকর্পোরেটেড হয়েছে ২০১৬ সালে। ওই বছর থেকে প্রতিষ্ঠানটি নিজেদের পরিচয় দেওয়া শুরু করেছে ‘ক্যামেরা কোম্পানি’ হিসেবে।

ভার্জের প্রতিবেদক জানিয়েছেন, নতুন প্রাতিষ্ঠানিক নামটি গোপন রাখা হয়েছে ফেসবুকের ভেতরেও; এমনকি প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের অনেকেরই জানা নেই এই বিষয়টি।

ফেসবুক নিজেদের “একটি মেটাভার্স প্রতিষ্ঠান” হিসেবে পাল্টে ফেলতে চাইছে– জানিয়েছে ভার্জ।

সোজা ভাষায় ব্যাখ্যা করলে, মেটাভার্স হচ্ছে এমন একটি ভার্চুয়াল জগৎ, যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন ডিভাইস থেকে যোগ দিতে পারবেন এবং ওই ভার্চুয়াল পরিবেশে একে অন্যের সঙ্গে আলাপচারিতা বা আনুষ্ঠানিক বৈঠকে বসার সুযোগ পাবেন। অংশগ্রহণকারীরা সশরীরে উপস্থিত না থাকলেও ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তির জোরে মনে হবে যেন সবাই সামনাসামনি বসেই আলাপ চালাচ্ছেন।

সাম্প্রতিক বছরগুলোতে ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) এবং অগমেন্টেড রিয়ালিটি (এআর) খাতে বিশাল বিনিয়োগ করেছে ফেসবুক। মেটাভার্স প্রকল্পের জন্য সম্প্রতি ইউরোপের বাজারে পাঁচ বছরে ১০ হাজার নতুন কর্মী নিয়োগের ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।

তথ্য ও প্রযুক্তি এর আরও খবর
চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা

চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা

ইলন মাস্কের স্টারলিংক সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট

ইলন মাস্কের স্টারলিংক সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট

ট্রাম্প–সি ফোনালাপের পর চীনা টিকটক হবে মার্কিন

ট্রাম্প–সি ফোনালাপের পর চীনা টিকটক হবে মার্কিন

বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, সাইবার বিশেষজ্ঞদের উদ্বেগ

বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, সাইবার বিশেষজ্ঞদের উদ্বেগ

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর
মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর
সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল
সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল
ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস
ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top