logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. জাতিসংঘে ভারত ও পাকিস্তানের ‘ঝগড়া’

জাতিসংঘে ভারত ও পাকিস্তানের ‘ঝগড়া’


প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২১, ৯:০১:১৪

ভারত ও পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে জাতিসংঘে ‘ঝগড়া’ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মুসলিমদের ওপর ‘সন্ত্রাসের রাজত্ব’ কায়েম করার অভিযোগ করে কঠোর তিরস্কার করেন।

পাকিস্তান নিয়মিতভাবেই জাতিসংঘে ভারতকে কটাক্ষ করে। কিন্তু শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ইমরান খান এর ভাষণ অনেক বেশি কড়া ছিল, কারণ তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘ভারতকে মুসলমানমুক্ত’ করার ভয়াবহ পরিকল্পনার অভিযোগ এনেছেন। এদিন ইমরান খানের ভাষণ ভিডিওর মাধ্যমে প্রচার করা হয়।

শুক্রবার সন্ধ্যায় প্রচারিত একটি পূর্ব রেকর্ডকৃত বক্তৃতায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক ইসলামভীতি এবং ‘উন্নয়নশীল দেশগুলোতে দুর্নীতিগ্রস্ত অভিজাতদের দেশের মানুষের সম্পদ লুণ্ঠন’ সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

কিন্তু ইমরান খান তার কঠোরতম শব্দগুলো ভারতের জন্য ব্যবহার করেন। মোদির হিন্দু জাতীয়তাবাদী সরকারকে ‘ফ্যাসিবাদী’ বলে আখ্যা দেন ইমরান খান।

ইমরান খান তার বক্তব্যে বলেন, ‘ইসলামভীতির সবচেয়ে খারাপ এবং সর্বাধিক বিস্তৃত রূপ এখন ভারত শাসন করছে’।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদী আরএসএস-বিজেপি শাসনের প্রচারিত বিদ্বেষপূর্ণ হিন্দুত্ববাদী আদর্শ ভারতের ২০ কোটি শক্তিশালী মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ভয় ও সহিংসতার রাজত্ব চালু করেছে’।

ইমরান খান মোদীর ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কথাও উল্লেখ করেন, যা একটি শতাব্দী প্রাচীন আধা সামরিক হিন্দু পুনরুজ্জীবনবাদী আন্দোলন।

মোদীর অধীনে ভারত তার একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করেছে, নাগরিকত্ব আইনের মাধ্যমে ধাক্কা দিয়েছে যাকে সমালোচকরা বৈষম্যমূলক বলে আখ্যায়িত করেছেন। যার ফলে ধর্মভিত্তিক সহিংসতা ঘটেছে।

যেদিন মোদি হোয়াইট হাউস পরিদর্শন করছিলেন সেদিনের কথা বলতে গিয়ে ইমরান খান অভিযোগ করেন যে, ভারতের সঙ্গে বাণিজ্যিক স্বার্থ থাকায় যুক্তরাষ্ট্র দেশটিকে মানবাধিকার লঙ্ঘনের বিষয়েও ‘সম্পূর্ণ দায়মুক্তি দিচ্ছে’। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর গত ৮ মাসে একবারও ইমরান খানের সঙ্গে কথা বলেননি।

ভারত প্রায়ই এই বিশ্ব সংস্থায় পাকিস্তানের বক্তব্য উপেক্ষা করলেও এদিন ফ্লোরে থাকা একজন ভারতীয় কূটনীতিক ইমারান খানের কথার জবাব দেন।

ভারতের জাতিসংঘ মিশনের ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে নামের ওই কূটনীতিক পাকিস্তানকে আল-কায়েদার মাস্টারমাইন্ড বলে আখ্যায়িত করে ওসামা বিন লাদেনকে আশ্রয় ও প্রশ্রয় দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। ২০১১ সালে পাকিস্তানের সেনাবাহিনীর শহর অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন।

স্নেহা দুবে বলেন, ‘এই দেশটি আগুন নেভানোর ছদ্মবেশে আগুন জ্বালায়’।

‘পাকিস্তান সন্ত্রাসীদের লালনপালন করে এই আশায় যে তারা শুধু তাদের প্রতিবেশীদের ক্ষতি করবে’।

তিনি পাকিস্তানে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার পাশাপাশি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সময় তাদের ‘ধর্মীয় ও সাংস্কৃতিক গণহত্যা’ তুলে ধরেন।

দুবে বলেন, ‘ভারত পাকিস্তানের মত নয় বরং একটি বহুত্ববাদী গণতন্ত্র, যেখানে সংখ্যালঘুদের একটি উল্লেখযোগ্য অংশ দেশের সর্বোচ্চ পদে রয়েছে’।

দুবে কাশ্মীরকে ভারতের আভ্যন্তরীণ সমস্যা বলায় পাকিস্তানের কূটনীতিক সায়মা সলিম প্রতিবাদ করে উঠেন।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের একদিন পর শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top