logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. সিলেটে ঘুরে দাঁড়িয়েছে অনূর্ধ্ব-১৯ দল

সিলেটে ঘুরে দাঁড়িয়েছে অনূর্ধ্ব-১৯ দল

প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২১, ৯:৫৩:৪৫

অল্পতেই প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে আরও চাপে ফেলেছিলেন বিলাল সাদিয়া। দারুণ এক সেঞ্চুরি করে দলের বড় লিড নিশ্চিত করেছিলেন আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের এই তরুণ। তবে বড় ব্যবধানে পিছিয়ে পড়লেও দ্বিতীয় ইনিংসে জবাবটা বেশ ভালোই দিচ্ছে বাংলাদেশি যুবারা। প্রান্তিক নওরোজ নাবিল ও অধিনায়ক আইচ মোল্লার ব্যাটে ৪ উইকেটে ১৭০ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা।

অর্থাৎ ছয় উইকেট হাতে রেখে ৫১ রানে এগিয়ে বাংলাদেশ। নাবিল আউট হলেও ৪০ রানে অপরাজিত থেকে বড় লিডের স্বপ্ন দেখাচ্ছেন আইচ মোল্লা।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। কোনো রান না করেই বিদায় নেন ওপেনার ইফতেখার হোসেন। দ্বিতীয় উইকেটে খালিদ হাসানকে সঙ্গে নিয়ে ৫৭ রানের জুটি গড়ে শুরুর ধাক্কাটা কাটিয়ে তোলেন নাবিল। খালিদ ৭৫ বলে ২০ রান করে ফিরেছেন দলীয় ৫৭ রানে মাথায়।

এরপর অধিনায়ক আইচ মোল্লাকে নিয়ে দলকে টেনেছেন নাবিল। তৃতীয় উইকেটে দুজনের জুটি ছিল ৯১ রানে। শক্ত অবস্থানের স্বপ্নই দেখাচ্ছিল এই জুটি। কিন্তু শেষ বিকেলে নাবিল ও চারে নামা মাকসুদুর রহমান ৪ রানের ব্যবধানে ফিরলে অস্বস্তি নিয়েই দিন শেষ করতে হয়েছে স্বাগতিকদের। নাবিল ১৬৬ বল খেলে ৭টি চারের সাহায্যে ৭৬ রান করেছেন। আইচ ১০৮ বলে ৪০ রানে অপরাজিত।

এর আগে ৮ উইকেটে ২২৬ রানে দিন শুরু করা আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ থেমেছে ২৮১ রানে। সেঞ্চুরিয়ান বিলাল সায়েদি আজ ১৩ রানে বেশি তুলতে পারেননি। ৩৪০ বল খেলে ১২টি চার ১টি ছয়ে ১১৪ রান করে ফিরেছেন আইচ মোল্লার বলে। তবে শেষ দিকে দারুণ এক কার্যকরী ইনিংস খেলেন ফয়মাল থাস আহমেদজাই। দশে নেমে ৯৯ বলে ৩৯ রান করেন তিনি। এই ইনিংসটাই একশর বেশি লিড নিশ্চিত করেছে আফগানদের। এছাড়া ৬৬ রান করেছেন কামরান হোতাক।

বাংলাদেশের হয়ে ৭০ রানে তিন উইকেট নিয়েছেন আশরাফুল ইসলাম। দুটি উইকেট নিয়েছেন আইচ মোল্লা।

খেলা এর আরও খবর
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

সর্বশেষ সংবাদ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির  উদ্যোগে ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top