logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. সুনামগঞ্জ টু ময়মনসিংহ পর্যন্ত রেললাইন হবে: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ টু ময়মনসিংহ পর্যন্ত রেললাইন হবে: পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২১, ৯:৪০:১৪

শান্তিগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, বাঙালিকে কেউ আর দমিয়ে রাখতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রুল মডেল। সারাবিশ্ব এখন আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান করে। আমরা এখন আর কারো কাছে মাথা নত করি না। দেশের উন্নয়নে যা দরকার সবই হবে। পাগলা ও গনিগঞ্জসহ উপজেলার প্রয়োজনীয় সকল জায়গায় ব্রীজ হবে।

মন্ত্রী আরও বলেন, মন্ত্রীত্ব’র লোভ আমার নেই। আমার একমাত্র উদ্দেশ্য সাধারণ মানুষের সেবা করা, যতদিন বেঁচে আছি মানুষের কল্যাণে কাজ করে যাব। আমি আর তেমন কিছু চাই না। অচিরেই শান্তিগঞ্জ জেলা ও পৌরসভা বাস্তবায়ন হবে। হাওরে উড়াল সেতু হবে, সুনামগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত রেললাইন হবে, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন হবে। আরও অনেকে কিছুই হবে। মানুষের উপকার হয় এমন সব কাজ করবে এই সরকার৷ কাজেই ভয় নেই। এই সরকার আপনাদের পাশে আছে।

ছাত্রলীগের উদ্দেশ্য পরিকল্পনামন্ত্রী বলেন, তোমরা আদর্শ ঠিক রেখে চলবা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে। আমি সবসময়ই তোমাদের পাশে আছি। মানুষের কল্যাণে অবশ্যই কাজ করতে হবে। নিজেরা সবসময়ই ঐক্যবদ্ধ থাকতে হবে। যারাই দেশের শত্রু, মানুষের শত্রু, তাদের প্রতিহত করতে হবে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের অন্তর্গত পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন পরিকল্পনামন্ত্রী। উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, উপজেলা তাঁতীলীগের সভাপতি মুস্তফা মিয়া, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মনসুর আলম সুজন, পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আজাদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিবৃন্দ৷

এসময় উপজেলা আ.লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ও উপজেলা আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার ছাত্রলীগের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলন উপলক্ষে মিছিল সহকারে নেতাকর্মীরা মঞ্চে আসেন। সম্মেলনকে কেন্দ্র করে সাজসাজ রব ছিল পুরো পাগলায়। শেখ হাসিনা-পরিকল্পনামন্ত্রীর স্লোগাবে মুখরিত হয় সম্মেলন স্থল।

শীর্ষ সংবাদ এর আরও খবর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের

বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের

আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

সর্বশেষ সংবাদ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির  উদ্যোগে ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top