logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. রাস্তা থেকে জিয়ার নামফলক নামিয়ে নিল বাল্টিমোর সিটি

রাস্তা থেকে জিয়ার নামফলক নামিয়ে নিল বাল্টিমোর সিটি

প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২১, ১০:২৪:২৬

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড স্টেটের বাল্টিমোর নগরীর একটি রাস্তা থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামফলক সরিয়ে ফেলেছে স্থানীয় প্রশাসন।

বাল্টিমোরের ২০০ ওয়েস্ট সারাটগা স্ট্রিটে গত জুন মাসে ‘জিয়াউর রহমান ওয়ে’নামে রাস্তাটির নামকরণ করে নামফলক লাগানো হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে সিটির কর্মকর্তারা সেটি খুলে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী বলেন, ‘জিয়াউর রহমান একজন ঠান্ডা মাথার ঘাতক। তার নামে ওই সড়কের নামকরণের পর আমরা মেয়র অফিসে আপত্তি জানিয়েছিলাম। অবশেষে সিটি মেয়র ব্র্যান্ডন এম স্কট অনুধাবন করেছেন যে, এমন একজন মানুষকে এভাবে সম্মান জানানো উচিত হয়নি।’

মেয়রের নির্দেশে সিটির ট্রান্সপোর্টেশন ডিভিশনের কর্মকর্তারা ওই নামফলকটি সরিয়ে নিয়ে গেছেন বলে শামীম চৌধুরী জানান।

ম্যারিল্যান্ড স্টেট বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ কাজলের উদ্যোগে দলের প্রবাসী নেতা-কর্মীদের উল্লাসের মধ্যে গত ২০ জুন নগর প্রশাসনের পক্ষ থেকে ওই নামফলক উন্মোচন করা হয়েছিল। জিয়াউর রহমানের নামে এই সড়কের নামকরণ করার পর প্রবাসীদের একাংশ ক্ষোভ প্রকাশ করে বাল্টিমোর সিটি এবং ম্যারিল্যান্ড স্টেট প্রশাসনে আবেদন জানিয়েছিলেন সেটা নামিয়ে ফেলার জন্য।

নামফলকটি সরিয়ে নেয়ার সাথে সাথে বাল্টিমোর সিটির সারাটোগা স্পটে ছুটে যান মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শিব্বীর আহমেদ, সহসভাপতি জুয়েল বড়ুয়া, বৃহত্তর ওয়াশিংটন যুবলীগ সভাপতি দেওয়ান আরশাদ আলী বিজয় সহ অন্যান্যরা।

স্পট থেকে ওয়াশিংটন আওয়ামী লীগ নেতা শিব্বীর আহমেদ বললেন, বাল্টিমোরের কর্তৃপক্ষ নামফলক নামিয়ে ফেলায় প্রবাসীরা ‘আনন্দিত’ হয়েছেন। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সপক্ষ শক্তির বিজয় হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘাতক হিসেবে জিয়াউর রহমানকে ইতিহাসের কাঠগড়ায় অবশ্যই দাঁড়াতে হবে। একদল লোক মার্কিন প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছিলেন, আমরা লাগাতার চেষ্টায় সেটি সংশোধনে সক্ষম হলাম।’

সূত্র: বাসস।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top