logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. খাদ্যে বিষক্রিয়ায় সবচেয়ে খর্বাকৃতির গরু রানীর মৃত্যু

খাদ্যে বিষক্রিয়ায় সবচেয়ে খর্বাকৃতির গরু রানীর মৃত্যু

প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২১, ৮:৪৭:০৩

সাভারের আশুলিয়ার চারিগ্রাম এলাকার শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লালন-পালন করা খর্বাকৃতির গরু হিসেবে গিনেজ বুকে স্থান পেতে আবেদন করা রানী মারা গেছে। বক্সার ভুট্টি জাতের এ গরুটির খাদ্যে বিষক্রিয়ার কারণে পেটে গ্যাস জমে মারা গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ফার্মটির ব্যক্তিগত প্রাণী চিকিৎসক আতিকুজ্জামান জুয়েল।

তিনি জানান, বুধবার ‘রানী’ অসুস্থ হয়ে পড়ে। কাল থেকেই রানীর চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় সকালে তাকে সাভারের প্রাণী সম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন দুপুর ২টার দিকে গরুটি মারা যায়।

সাভার প্রাণী সম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের উপসহকারী কর্মকর্তা (সম্প্রসারণ) আব্দুল মোতালিব বলেন, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সাভারের আশুলিয়ার শিকড় এগ্রো ফার্মে রানী নামের গরুটি মারা গেছে। কিছু দিন আগেই গিনেজ বুকে তার নাম লেখানোর জন্য আবেদন করেছিল ফার্ম কতৃপক্ষ। কিন্তু গরুটি বুধবার হঠাৎ করে অসুস্থ হওয়ায় গরুটির পেট ফোলা ছিল। তাদের ব্যক্তিগত একজন ডাক্তার রয়েছে তিনি রানীর চিকিৎসা করছিলেন। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় গরুটি আমাদের কাছে নিয়ে আসেন। এখানে আনার পরে আমাদের ভেটেরিনারি সার্জন, আরো যারা ছিলেন তারা চিকিৎসা দেন। এরপরও গরুটির কোনো উন্নতি হয়নি। পরে দুটার দিকে গরুটি মারা যায়।

তবে শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ আবু সুফিয়ান এ ব্যাপারে কথা বলতে রাজি ছিলেন না।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১ বছর আগে গরুটি নওগাঁ জেলা থেকে সংগ্রহ করেছিলেন ফার্ম কতৃপক্ষ। গিনেজ বুকে নাম লেখানোর জন্য গত ২ জুলাই গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করেন ফার্ম কতৃপক্ষ। এরপরই গণমাধ্যম ব্যাপকভাবে প্রচার করলে বিশ্ব দরবারে রানী পরিচয় লাভ করে।

উল্লেখ্য শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ ফার্মের বক্সার ভুট্টি জাতের এ খর্বাকৃতির গরুটির ওজন ২৬ কেজি আর উচ্চতা ২০ ইঞ্চি, দুটি দাঁতও আছে। গরুটির বয়স হয়েছিল ২ বছর। গিনেজ বুকে এর আগের রেকর্ড অনুযায়ী বিশ্বের সর্বকনিষ্ঠ গরুটি ছিল ভারতের কেরালা রাজ্যের। ৪ বছর বয়সী ওই গরুটি উচ্চতায় ২৪ ইঞ্চি, আর ওজন ২৬ কেজি। এদিক থেকে রানীই ছিল বিশ্বের সবচেয়ে ছোট গরু। আগামী দেড় মাসের মধ্যে গরুটির নাম গিনেজ বুকে ওঠার কথা ছিল।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top