logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. চতুর্দিক থেকে কাবুলে প্রবেশ শুরু করেছে তালেবান

চতুর্দিক থেকে কাবুলে প্রবেশ শুরু করেছে তালেবান

প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২১, ৪:৩৫:৫১

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করতে শুরু করেছে তালেবান যোদ্ধারা। ইতোমধ্যে তারা কাবুলের কয়েকটি জেলাও দখলে নিয়েছে।

রবিবার পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহর দখলে নেওয়ার পরই তারা রাজধানীর দিকে এগোতে থাকে বলে জানায় আলজাজিরা।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তালেবান উভয়পক্ষই বিষয়টি নিশ্চিত করেছে।

তবে এক বিবৃতিতে তালেবান জানিয়েছে, জোরপূর্বক রাজধানী কাবুল দখল করা হবে না। শান্তিপূর্ণভাবে যাতে কাবুলের নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়, সেজন্য সরকারের সঙ্গে আলোচনা চলছে।

একই সঙ্গে কাবুলের কোনো বাসিন্দার ক্ষতি করা হবে না বলে তারা বিবৃতিতে প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে সরকারি কর্মকর্তারা সাধারণ ক্ষমা পাবেন বলে এতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া কোনো নাগরিক যদি কাবুল ছেড়ে চলে যেতে যায়, তাদের সে সুযোগ দিতে যোদ্ধাদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে আপাতত কাবুলের প্রবেশপথগুলোতে অবস্থান নিতে বলা হয়েছে।

বিবৃতিতে তালেবান বলেছে, ‘কারও জীবন, সম্পদ এবং সম্মানের ক্ষতি করা হবে না। কাবুলের নাগরিকদের জীবন কোনো ধরনের ঝুঁকিতে পড়বে না।’

তালেবান কাবুলের সারোবি জেলা দখলে নিয়েছে। তাদের যোদ্ধারা কালাকান, কারাবাগ এবং পাগমান জেলায়ও অবস্থান নিয়েছে বলে অ্যাসোসিয়েট প্রেসকে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে, তালেবানের অগ্রযাত্রার মধ্যে দূতাবাস কর্মী, নিজ দেশের নাগরিক এবং আফগান সহযোগীদের সরিয়ে নিতে তোড়জোড় শুরু করেছে সেখানকার মার্কিন সেনারা। দূতাবাসের গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলা হচ্ছে।

মার্কিন দূতাবাস চত্বরে একের পর এক হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন করতে দেখা গেছে। দূতাবাসের নথি পোড়ানোর আগুনের ধোঁয়া আশপাশে ছড়িয়ে পড়ছে।

তালেবান সর্বশেষ খোস্ত প্রদেশের রাজধানী দখলের নেওয়ার পর ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে এখন মাত্রা কাবুলসহ ছয়টি প্রাদেশিক শহর সরকারের নিয়ন্ত্রণে আছে।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top