logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. ছিনতাইয়ের ঘটনায় শ্রমিকলীগ নেত্রীসহ ৪ নারী কারাগারে

ছিনতাইয়ের ঘটনায় শ্রমিকলীগ নেত্রীসহ ৪ নারী কারাগারে

প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২১, ৮:৩০:০১

কুমিল্লার হোমনায় তিতাস উপজেলা শ্রমিক লীগের মহিলা সম্পাদক মৌসুমী আক্তারসহ ছিনতাইকারী চক্রের চার নারী সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ এতথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন-তিতাস উপজেলা শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক মৌসুমী (২৫), জেলার দাউদকান্দি উপজেলার পুরান গৌরিপুর গ্রামের রাজা মিয়ার স্ত্রী আঁখি সরকার (২০), তিতাস উপজেলার আলীরগাও গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী হাছিনা আক্তার (২৬) ও একই উপজেলার বৈদ্যারকান্দি গ্রামের নাছিরের স্ত্রী শিউলী (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (৯ আগস্ট) হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের মো. মনু মিয়া তার মেয়ে শারমিনকে নিয়ে দুই লাখ ১২ হাজার টাকা সোনালী ব্যাংক হোমনা শাখায় জমা দিতে আসেন। ব্যাংকে ভিড় থাকায় জমা না দিয়ে তিনি বাড়িতে ফিরে যাচ্ছিলেন। পথে হোমনা বাজারের মেঘনা হাসপাতালের সামনে টাকাসহ মেয়েকে দাঁড় করিয়ে অটোরিকশা আনতে যান মনু মিয়া। এসময় মৌসুমীসহ নারী ছিনতাই চক্রের সদস্যরা কৌশলে ব্যাগ থেকে টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করেন।

এসময় শারমিনের চিৎকারে উপস্থিত লোকজন তিন নারী ছিনতাইকারিকে আটক করে। কৌশলে মৌসুমী পালিয়ে যান। পরে স্থানীয়রা আটকদের বলেন, টাকা ফেরত দিলেই তাদের ছেড়ে দেয়া হবে। এমন প্রলোভন পেয়ে তিতাস উপজেলা শ্রমিক লীগ নেত্রী ৮০ হাজার টাকা নিয়ে ঘটনাস্থলে হাজির হন। পরে চার নারী ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মঙ্গলবার মামলা দায়ের শেষে বিকেল ৩টার দিকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ জানান, একটি ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছিল। এদের মধ্যে চারজন স্থানীয় জনতার হাতে ধরা পড়েছেন। তাদের কাছ থেকে মনু মিয়ার এক লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে তিতাস উপজেলা শ্রমিক লীগ সভাপতি মো. সাজ্জাদ সিকদার জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অবৈধ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে পদে থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top