logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. টানা দুই টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ

টানা দুই টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ


প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২১, ১০:১৮:৪৯

১২২ রানের লক্ষ্য কঠিন হয়ে উঠেছিল দ্রুত কয়েকটি উইকেট হারানোয়। সেখান থেকে জয়ের সুযোগ হাতছাড়া হতে দেননি আফিফ হোসেন ধ্রুব ও নুরুল হাসান সোহান। ষষ্ঠ উইকেটে দুজনের ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে এনে দিয়েছেন ৫ উইকেটের জয়।

অস্ট্রেলিয়া: ১২১/৭ (২০ ওভার), বাংলাদেশ: ১২৩/৫ (১৮.৪)

টানা দুই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টুয়েন্টি আগামী শুক্রবার। সামনের তিন ম্যাচে একটি জয় জিতে গেলেই সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা।

আফিফ ৩৭ ও সোহান ২১ রানে অপরাজিত থেকে ৮ বল আগেই খেলা শেষ করে আসেন।

২১ রানে দুই ওপেনারকে হারানোর পর হাল ধরেন মেহেদী হাসান ও সাকিব আল হাসান। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৩৭ রান।

দলীয় ফিফটির পর ২৬ রান করে এন্ড্রু টাইয়ের বলে বোল্ড হন সাকিব। ৬ বলের ব্যবধানে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ। রানের খাতাই খুলতে পারেননি অধিনায়ক।

মেহেদীর কাঁধে তখন দায়িত্ব বাড়লেও ইনিংস লম্বা করতে পারেননি এ অলরাউন্ডার। লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে উইকেট থেকে বেড়িয়ে এসে মারতে গিয়ে স্টাম্পড হন তিনি। ইনিংসের মাঝপথে ৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

৬৭ রানে ৫ উইকেট হারিয়ে কঠিন হয়ে যাওয়া পথ সুগম করেন আফিফ ও সোহান। দুজনেই মেটান সময়ের দাবি। উইকেটে আঁকড়ে থাকেন, বাজে বলে মারেন বাউন্ডারি। আফিফ পাঁচটি চার ও একটি ছক্কা, আর সোহান মারেন তিনটি চার।

আগের ম্যাচের মতোই বড্ড এলোমেলো ছিলেন সৌম্য সরকার। বাঁহাতি ওপেনার রানের খাতা খোলার আগেই মিচেল স্টার্কের বলে বোল্ড হন। আরেক ওপেনার নাঈম শেখও টিকতে পারেননি বেশিক্ষণ। ৯ রান করে হ্যাজেলউডের নিচু হয়ে আসা ডেলিভারিতে বোল্ড হন। ২১ রানে ফিরে যান দুই ওপেনার।

মিরপুরে মেহেদী-সাকিব-মোস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে টস জিতে আগে ব্যাট করা অজিরা ৭ উইকেট হারিয়ে তোলে ১২১ রান। প্রথম ম্যাচের মতোই সর্বোচ্চ ৪৫ রান করেছেন মার্শ। তার ৪২ বলের ইনিংসে ছিল পাঁচটি চারের মার।

ময়েজেস হেনরিক্স ২৫ বলে করেন ৩০ রান। মিচেল স্টার্ক ১৩ ও এন্ড্রু টাই ৩ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ মাত্র ২ রান অতিরিক্ত হিসেবে দিয়েছে। যার একটি লেগ-বাই, আরেকটি ওয়াইড।

মোস্তাফিজুর রহমান তিনটি ও শরিফুল ইসলাম নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান ও সাকিব আল হাসান।

প্রথম ম্যাচে প্রথম বলেই উইকেট পেয়েছিলেন মেহেদী। পরের ম্যাচে সাফল্য পান নিজের দ্বিতীয় ওভারে। অফস্পিনার সাজঘরে পাঠান অজি ওপেনার অ্যালেক্স ক্যারিকে (১১)। পাওয়ার প্লে’র শেষ ওভারে জশ ফিলিপকে (১০) বোল্ড করে ব্রেক থ্রু এনে দেন মোস্তাফিজ।

প্রতিপক্ষ দুই ওপেনারকে দ্রুতই সাজঘরে পাঠিয়ে দেয় বাংলাদেশ। পাওয়ার প্লে’র ৬ ওভারে সফরকারীরা সুবিধা করতে পারেনি। তুলতে পারে ৩২ রান।

প্রথম ম্যাচে ১৩১ রান করেও জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বদলেছে উইকেট। খেলা হচ্ছে তিন নম্বর উইকেটে। মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচটি হয়েছিল পাঁচ নম্বর উইকেটে।

বুধবার তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে অস্ট্রেলিয়া। হেনরিক্সকে বোল্ড করে ৫৭ রানের ‍জুটি ভাঙেন সাকিব। অস্ট্রেলিয়া ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি নেন শরিফুল। ধীরে আগানো মার্শকে ভয়ঙ্কর হওয়ার আগেই দারুণ এক কাটারে সাজঘরে পাঠান তিনি।

ইনিংসের ১৮তম ওভারে টানা দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান মোস্তাফিজ। ম্যাথু ওয়েড (৪) ও অ্যাস্টন অ্যাগারকে (০) আউট করেন বাঁহাতি পেসার। তাতে রান তোলার গতিও কমে আসে। শেষ পর্যন্ত ১২০ বলে অজিরা তোলে ১২১ রান।

খেলা এর আরও খবর
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

সর্বশেষ সংবাদ
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top