logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. হবিগঞ্জ
  3. বানিয়াচংয়ে টিকা গ্রহণে আগ্রহ বেড়েছে সাধারণ মানুষের

বানিয়াচংয়ে টিকা গ্রহণে আগ্রহ বেড়েছে সাধারণ মানুষের


প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২১, ৭:৩২:৩৮

বানিয়াচং প্রতিনিধি : নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধী টিকা নিতে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করছেন সাধারণ মানুষ। টিকা গ্রহীতার তুলনায় মাত্র একটি বুথে টিকা প্রদান করায় দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। ফলে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। ভোগান্তিও বাড়ছে টিকা গ্রহীতাদের।

এদিকে, বিপুলসংখ্যক মানুষকে টিকা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে গাদাগাদি করে অনেকেই কোভিড-১৯ টিকা নিচ্ছেন।

হাসপাতাল সূত্র জানায়, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর প্রথম দিক থেকে উপজেলার সাধারণ মানুষের মধ্যে টিকা নেয়ার আগ্রহ ছিল না। কিন্তু ইদানিং সারা দেশে সংক্রমণ ও মৃত্যু হার বেড়ে যাওয়ায় যারা এর আগে টিক নেননি তারা দ্রুত টিকা নেয়া শুরু করে দিয়েছেন।

বানিয়াচংয়ে গত কয়েকদিনে বেশ কয়েকজন করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় কিছুটা ভয়ে টিকা নিতে আগ্রহী হয়ে উঠছেন সাধারণ মানুষ। টিকা নিতে কেউ সরকারের দেয়া অনলাইনের সুরক্ষা অ্যাপসের মাধ্যমে টিকার নিবন্ধন করে নিবন্ধনের কপি নিয়ে হাসপাতালে হাজির হচ্ছেন। আবার অনেকেই নিবন্ধন করার পর এসএমএস পেয়ে টিকা নিতে ভিড় করছেন হাসপাতাল প্রাঙ্গণে। এ অবস্থায় টিকা নিতে আসা সাধারণ মানুষের উপস্থিতি বেশি হওয়ায় টিকা প্রদানে ডাক্তার ও নার্সদের হিমশিম খেতে দেখা গেছে।

সরেজমিনে মঙ্গলবার বেলা এগারটায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে দেখা যায়, সকাল ১০টা থেকে কার্যক্রম শুরু হয়। টিকা গ্রহীতারা আগে থেকেই কেন্দ্রের সামনে ভিড় করে আছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিশাত রহমান করোনার টিকাদান কল্পে সার্বিক সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন টিকা গ্রহীতাদের। নিশাত রহমান করোনার মহামারি শুরু থেকেই একজন সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নিবন্ধন করা থেকে শুরু করে টিকা দেয়া পর্যন্ত নার্সদের পাশাপাশি কাজ করে যাচ্ছেন নিশাত রহমান।

এই বিষয়ে নিশাত রহমান জানান, টিকা গ্রহণের জন্য নিবন্ধন করে অনেকে কার্ড নিয়ে চলে আসছেন। যার কারণে ভিড় হচ্ছে। আমরা পরামর্শ দিচ্ছি যারা টিকা গ্রহণের জন্য নির্দিষ্ট দিনের ম্যাসেজ পেয়েছে, তারাই শুধু টিকা নিতে আসবে। কিন্তু অনেকে তা শুনছেন না, যার কারণে টিকা নেয়ার জন্য দীর্ঘ লাইন সৃষ্টি হচ্ছে। গতকাল মোট ৩১৪ জন টিকা নিয়েছেন । এদের মধ্যে ১৮৭ জন পুরুষ আর ১২৭ জন মহিলা।

টিকা নিতে আসা গৃহবধূ আসমা বেগম ও রাবেয়া খাতুনের সাথে কথা হলে তারা জানান, ২ ঘণ্টা দাঁড়িয়ে থেকে টিকা নিলাম। এতো ঝামেলার পরও যে টিকা নিতে পেরেছি খুব ভালো লেগেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডা. শামিমা আক্তার জানান,আগের তুলনায় টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা বাড়ছে। মানুষের মনে যে শঙ্কা ছিল তা দূর হয়ে গেছে। সরকার বয়সসীমা ২৫ করার পর মানুষের মধ্যে আগ্রহ আরও বেড়েছে। সুশৃঙ্খলভাবে ধৈর্য ধরে দাঁড়ালে সবাইকে আমরা টিকা দিতে পারব।

হবিগঞ্জ এর আরও খবর
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

মাধবপুরে বাস–তেলবাহী যানের সংঘর্ষে নিহত ১, আহত ২০

মাধবপুরে বাস–তেলবাহী যানের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top