logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ
3. করোনা নিয়ে সিসিকের জরুরী সভায় অক্সিজেন সরবরাহ বৃদ্ধিসহ ৫ সিদ্ধান্ত

করোনা নিয়ে সিসিকের জরুরী সভায় অক্সিজেন সরবরাহ বৃদ্ধিসহ ৫ সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২১, ৭:১৮:৩৭

সিলেটে দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ। শনাক্ত ও মৃত্যুর হার কিছুতেই হ্রাস টেনে ধরা যাচ্ছে না। হাসপাতালগুলোতে শয্যা খালি মিলছে না। এভাবে সংক্রমণ বাড়তে থাকলে আগামীতে আরও খারাপ পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।

এ অবস্থায় করোনীয়ং নির্ধারণে মঙ্গলবার দুপুরে জরুরী সভার আয়োজন করে সিলেট সিটি কর্পোরেশন। করোনার সংক্রমন রোধ ও সিলেটের চিকিৎসা সেবার উন্নয়ন শীর্ষক এই সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে ৫টি সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তগুলো হলো- উৎসমুখে করোনা ভাইরাসের সংক্রমন বন্ধে সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ডে ওয়ার্ডে মাস্ক ও টিকাদানে উদ্বোদ্ধকরণের জন্য প্রচার প্রচারণা অব্যাহত রাখা।

সিলেট বিভাগের উপজেলা সমূহের স্বাস্থ্যসেবার মান আরো উন্নীত করা যাতে উপজেলা পর্যায়ে রোগীরা সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসা সেবা পেতে পারেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সঞ্চালন আধুানিকায়ন ও নতুন প্লান্ট স্থাপন করা।

অক্সিজেন কোম্পানিগুলোর সাথে আলোচনা করে সিলেট অঞ্চলে অক্সিজন সরবরাহ আরো বাড়ানোর ব্যবস্থা করা। এবং গৃহীত সিদ্ধান্ত সমূহ প্রতিবেদন আকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী ও প্রবাসী কল্যান ও কর্মসংস্থান মন্ত্রীর বরাবরে প্রেরণ করা।

সভায় করোনা ভাইরাসের সংক্রমনের উর্ধ্বগতি ও সিলেটের চিকিৎসা সেবার বর্তমান অবস্থা নিয়ে সংশ্লিষ্টদের মতামত নেয়া হয়। বর্তমানে সিলেটের সবকটি সরকারী বেসরকারী হাসপাতালে সিট, অক্সিজেন সংকটের বিষয়টি তুলে ধরেন আলোচকরা। এছাড়া সভায় করোনা ভাইরাসের সংক্রমন থেকে মুক্ত রাখতে গণটিকা দানে সচেতনতামুলক কার্যক্রম হাতে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমিন এমপি সিলেটের স্বাস্থ্য সেবার উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, সিলেটের ভয়াবহ করোনা পরিস্থিতি কাটিয়ে উঠার লক্ষ্যে সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের বিষয়ে। সিলেটে যেসব কোম্পানি অক্সিজেন সরবরাহ করে তাদেরকে সাপ্লাইয়ের পরিমাণ বাড়াতে বলা হয়েছে। এ নিয়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী নিজে অক্সিজেন কোম্পানিগুলোর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রণালয়ে বৈঠক করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অক্সিজেন সঞ্চালন প্লান্টের সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।

মেয়র বলেন, সভায় জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে- যাতে জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত করা হয়। এ ক্ষেত্রে যতটা কঠোর হওয়া প্রয়োজন ততটা কঠোর হতে হবে প্রশাসনকে।

সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাদালন সম্পাদক নাসির উদ্দিন খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকারিয়া, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ, সিলেট চেম্বারের সভাপতি এটিএম সুয়েব, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. তারেক আজাদ প্রমুখ।

শীর্ষ সংবাদ এর আরও খবর
সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী

উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি

উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি

সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি

সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

সর্বশেষ সংবাদ
সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী
সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী
পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক অনুষ্ঠিত
পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক অনুষ্ঠিত
সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য–অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য–অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top