logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. পর্দা কাঁপানো একা’র ঠিকানা এখন কাশিমপুর

পর্দা কাঁপানো একা’র ঠিকানা এখন কাশিমপুর


প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২১, ৯:০৪:৫৩

নামের পাশে সুপারহিট সিনেমা আছে একাধিক। মান্না থেকে শাকিব খান যুগের প্রথম সারিতে থাকা সব অভিনেতার বিপরীতে কাজের অভিজ্ঞতা আছে অভিনেত্রী সিমন হাসান একা’র। সম্প্রতি গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেফতার হয়েছেন তিনি।

আজ রোববার বিকেলে ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম মোহাম্মদ জসিম পৃথক দুই মামলায় রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে একাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে এখন তার ঠিকানা কাশিমপুর কারাগারের নারী ওয়ার্ড।

অন্যায় করলে শাস্তি পেতে হবে এটাই স্বাভাবিক। কিন্তু তিনি আসলেই অন্যায় করেছেন কিনা সেটা প্রমানের আগে তাকে গ্রেফতারের পর দীর্ঘদিনের কর্মস্থল বিএফডিসি কেন্দ্রীক কোনো সংগঠন এ ব্যপারে কোনো বিবৃতি দেয়নি। পরিচালক সমিতি, শিল্পী সমিতি কেউ এ ব্যপারে কোনো কথাও বলেননি। বিষয়টি নিয়ে শিল্পী সমিতিতে যোগাযোগ করা হলে কেউেই মন্তব্য করতে রাজি হয়ননি।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়সাল আদালতে হাজির করেন অভিনেত্রী একাকে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে দুই মামলায় ছয় দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ।

আসামির পক্ষে রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানিয়ে শুনানি করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির। তিনি বলেন, ‘এখানে বঁটির কথা বলা হয়েছে, কিন্তু আসামির বাসায় কোনো বঁটি নাই। তিনি চাকু দিয়ে কাটাকাটি করেন।

‘তিনি অসুস্থ, তিন মাস আগে তার একটি অপারেশন হয়েছে। আসামি শয্যাশায়ী, সেখান থেকেই তাকে নিয়ে আসা হয়েছে। তার মেডিক্যাল সার্টিফিকেট আছে।’

আইনজীবী আরো বলেন, ‘মাদক মামলাটি একটি মেকিং মামলা, এটা সুস্পষ্ট। কারণ ওই রুমের চাবি কাজের মেয়ে হাজেরার কাছে থাকে।’

রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করে শুনানি করেন মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। তিনি বলেন, ‘মামলার আসামি সিমন হাসান একা বাদিনীকে দুই মাসের বকেয়া বেতন বাবদ ছয় হাজার টাকা না দিয়ে বঁটি দিয়ে মাথায় কোপ মেরেছেন। এ ছাড়া তার বাসা থেকে মাদক উদ্ধার হয়েছে। তিনি মাদক ব্যবসার সাথে জড়িত।’

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামি একাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গত ৩১ জুলাই অভিনেত্রী সিমন হাসান একাকে আটক করে পুলিশ। ৪২ বছর বয়সী এই অভিনেত্রীর বাসা থেকে উদ্ধার হয়েছে ইয়াবা এবং মদ।

তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রঙিন রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে একার। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াৎ পরিচালিত ‘ধর’ ও ‘তেজি’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। ছবি দুটিতে মান্না ছিলেন তার নায়ক। পরে রুবেল, আমিন খান, আলেকজান্ডার বো, অমিত হাসান ও শাকিব খানের সঙ্গে জুটি হয়ে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।

সবশেষ ২০০৮ সালে একাকে ‘বাহাদুর সন্তান’ সিনেমায় দেখা গেছে। দীর্ঘদিন ছিলেন দেশের বাইরে। তিনি ৩০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

বিনোদন এর আরও খবর
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

রণবীর বেছে নিলেন দীপিকাকে

রণবীর বেছে নিলেন দীপিকাকে

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

সর্বশেষ সংবাদ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
শ্রদ্ধা নিবেদন, কথা ও আবৃত্তির মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন
শ্রদ্ধা নিবেদন, কথা ও আবৃত্তির মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top