logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. স্রোতের মতো মানুষ আসছে নারায়ণগঞ্জে

স্রোতের মতো মানুষ আসছে নারায়ণগঞ্জে


প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২১, ৬:৪৭:০১

শিল্প-কারখানার মালিকদের সুপারিশে রবিবার থেকে খুলছে শিল্প কারখানা। সরকার এই সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি করার পরপরই মালিক পক্ষের ফোন পেয়ে গণপরিবহন বন্ধ সত্ত্বেও চাকরি বাঁচানোর তাগিদে নারায়ণগঞ্জে ফেরা শুরু করেছেন শ্রমিকরা।

শনিবার দেখা যায়, ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে স্রোতের মতো মানুষ ঢুকছে শিল্পাঞ্চল নারায়ণগঞ্জে। চাকরি বাঁচাতে দেশের বিভিন্ন স্থান থেকে বিকল্প উপায়ে নারায়ণগঞ্জে আসছে শ্রমিকেরা।

দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গিয়ে দেখা গেছে শত শত শ্রমিক পায়ে হেঁটে নারায়ণগঞ্জে আসছে। আবার কেউ মাইক্রোবাসে কেউবা ট্রাকে আবার কেউ মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায় করে আসছেন।

শেরপুর নালিতাবাড়ী থেকে স্ত্রীকে নিয়ে এসেছেন আনোয়ার নামে এক পোশাক শ্রমিক। তিনি নারায়ণগঞ্জে আসার অভিজ্ঞতা জানিয়ে বলেন, কখনো পায়ে হেঁটে আবার কখনো অটো কিংবা রিকশায় করে তিনি এসেছে। দুর্ভোগের কথা বলে শেষ করা যাবে না। তবে চাকরি বাঁচাতে আমাদের সব দুর্ভোগ হজম করাতে হয়েছে।

তিনি বলেন, আমি ও আমার স্ত্রী একই কারখানায় কাজ করি। ভেবেছিলাম ৫ তারিখ কারখানা খুলবে। আমাদের কারখানা ছুটিও দিয়েছিল ৫ তারিখ পর্যন্ত। কিন্তু হঠাৎ করে কাল সিদ্ধান্ত হলো কারখানা খোলার। এরপর আমার লাইনের ইনচার্জ ফোন দিয়ে বলে কারখানা ১ তারিখ থেকে খোলা, যেভাবে পারো ঢাকায় চলে এসো। পরে আর কি করার- শেরপুর থেকে রাত ২টার দিকে অটোরিকশায় উঠেছি, এ পর্যন্ত আসতেই তিন বার সিএনজি পাল্টিয়েছি। এখন চন্দ্রা থেকে ভ্যানে করে আসলাম। আসতে প্রায় দুজনে মিলে ১৪০০ টাকা গাড়ি ভাড়া দিয়েছি।

ট্রাকে করে রংপুর থেকে এসেছেন আকলিমা, সুমা, হৃদয়, সানু মিয়াসহ অনেক শ্রমিক । তারা বলেন, কারখানা খুলে দিয়েছে। কাল থেকেই নাকি কারখানা চলবে। এখন কারখানায় গিয়ে ডিউটি করতে না পারলে চাকরি থাকবে না। তাই সবাই মিলে যে ট্রাকে বাড়িতে গিয়েছিলাম সে ট্রাকেই আবার নারায়ণগঞ্জে আসলাম।

এদিকে শিল্পাঞ্চল নারায়ণগঞ্জে প্রবেশ পথে মহাসড়কের সাইনবোর্ড, চিটাগাং রোড, জালকুড়ি,কাচপুর, রূপগঞ্জের বরপা, ভুলতাসহ বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট দেখা গেছে। সেখানে প্রত্যেক গাড়ি থামিয়ে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নারায়ণগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান জানান, আমার মূলত সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করি। সরকার যেভাবে নির্দেশ দেয় আমরা তা পালন করি। যেহেতু রবিবার রপ্তানিমুখী কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে, এ ব্যাপারে সরকারি প্রজ্ঞাপনে যা বলা হয়েছে তার মানা হবে। পরিচয়পত্র যাচাই করে তাদের প্রবেশ করতে দেয়া হচ্ছে ।

সরেজমিনে দেখা যায়, রিকশা ও পিকআপ ভ্যানে করে মানুষ মহাসড়ক দিয়ে নারায়ণগঞ্জে ঢুকছে। দলে দলে হেঁটেও ঢুকছে মানুষ।

ফতুল্লা বিসিক এলাকার একটি গার্মেন্টসে চাকরি করেন সগীর আহমেদ । তিনি বলেন, চাকরি বাঁচাতে শরীয়তপুর থেকে লকডাউনের মধ্যেই ঢাকায় ফিরতে হচ্ছে। লকডাউন চলছে, তাই রাস্তায় বাস নেই। ছোট ছোট গাড়িতে ভেঙে ভেঙে এসেছি। ভোগান্তি ও ভাড়া দুটোই বেশি গেছে।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top