logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. বিপ্লবী নারী প্রীতিলতা রূপে ফিরলেন পরীমণি

বিপ্লবী নারী প্রীতিলতা রূপে ফিরলেন পরীমণি

প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২১, ২:১৯:৩৭

প্রীতিলতা চরিত্রে অভিনয় করছেন ঢালিউডের গ্লামার গার্ল পরীমণি। খবরটা পুরোনো। এরই মধ্যে ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের এক কিস্তির শুটিংও করেছেন আলোচিত এই নায়িকা। তবে সবার আগ্রহ ছিল, প্রীতিলতা রূপে পরীমণিকে দেখার।

প্রতিক্ষার অবসারন ঘটিয়ে, সকল প্রশ্নের উত্তর দিতে পরীমণি এবার হাজির হলেন প্রীতিলতা রূপে। মঙ্গলবার সন্ধ্যায় প্রীতিলতা মুভির ফেইসবুক পেজে পরীর এই লুক প্রকাশ করা হয়।

চলচ্চিত্রের প্রয়োজনেই গত ১৯ জুলাই প্রীতিলতার লুক সেট ও লুক টেস্টের আয়োজন করেছিল ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান ইউফরসি।

ক্যারেক্টার প্রেজেনটেশন, আর্ট ডিরেকশন, স্টাইলিং ও কোরিওগ্রাফিতে ছিলেন বিপ্লব সাহা। ক্যানভাস স্টুডিওতে এই ফটোশুট করে অনিক চন্দ্র।

পরীমণি বলেন, ‘সত্যিই খুব শান্তি লাগছে। নিজেকে দেখে নিজেই চিন্তে পারছিলাম না। শুটের আগে কিছুটা টেনশনে ছিলাম। আমি একজন কিংবদন্তি বিপ্লবীকে নিজের মধ্যে ধারণ করে ঘুরে বেড়াচ্ছি। এই ফিল বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে প্রীতিলতার আত্মা ভর করেছে।’

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে রাশিদ পলাশের পরিচালনায় আগস্ট থেকে ছবিটির শুটিং শুরু করার প্রস্তুতি চলছে। চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে হবে ছবির শুটিং। ছবিতে পরীমনি ছাড়াও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, রাজু খান, আফরিনা বুলবুল, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা প্রমুখ। নতুন আরও বেশকজন সুপরিচিত অভিনয়শিল্পী এবারের টিমে যুক্ত হবে বলেও জানান নির্মাতা।

ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী নারী শহিদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের গল্প নিয়েই ছবিটি নির্মাণ হচ্ছে। ১৯১১ সালের ৫ মে পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্ম গ্রহণ করেন প্রীতিলতা ওয়াদ্দেদার। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর পাহাড়তলি ‘ইউরোপিয়ান ক্লাবে’ হামলা শেষে আহত প্রীতিলতা ব্রিটিশ সেনাদের হাতে গ্রেফতার এড়াতে নিজের কাছে রাখা ‘পটাশিয়াম সায়ানাইড’ খেয়ে আত্মঘাতী হন।

ছবির সংগীতেও রয়েছে চমক। ছবির জন্য ‘একবার বিদায় দে মা ঘুরে আসি’ গানটি গাইবেন কবীর সুমন। এছাড়া, পোশাক পরিকল্পনায় রয়েছেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।

বিনোদন এর আরও খবর
চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

ভাইরাল পোস্টে স্বামীকে নিয়ে যা লিখেছিলেন দীপ্তি চৌধুরী

ভাইরাল পোস্টে স্বামীকে নিয়ে যা লিখেছিলেন দীপ্তি চৌধুরী

‘দ্য ব্যাটম্যান ২’ সিনেমায় যোগ দিচ্ছেন ‘ব্ল্যাক উইডো’ খ্যাত স্কারলেট

‘দ্য ব্যাটম্যান ২’ সিনেমায় যোগ দিচ্ছেন ‘ব্ল্যাক উইডো’ খ্যাত স্কারলেট

কেন ২৫ বছর পর মুক্তি পেল ইরফান-বিদ্যার ‘দ্য লাস্ট টেন্যান্ট’

কেন ২৫ বছর পর মুক্তি পেল ইরফান-বিদ্যার ‘দ্য লাস্ট টেন্যান্ট’

সর্বশেষ সংবাদ
‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন, লন্ডনে বিশিষ্টজনের মিলনমেলা
‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন, লন্ডনে বিশিষ্টজনের মিলনমেলা
টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়
টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
<span style='color:#ff0000;font-size:16px;'>শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে  প্রধানমন্ত্রী তারেক রহমান</span> <br> জনগণের টাকা আর পাচার হতে দেব না
শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top