logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. বিয়ে বাঁচাতে আদালতে রোশান, সমন পেয়েও যাননি শ্রাবন্তী

বিয়ে বাঁচাতে আদালতে রোশান, সমন পেয়েও যাননি শ্রাবন্তী

প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২১, ৮:১৯:৫৭

তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্তই নিয়ে নিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বেশ কয়েক মাস ধরেই তারা আলাদা থাকেন। রোশান শ্রাবন্তীকে ছাড়তে চান না।

সেজন্য তিনি পশ্চিমবঙ্গের শিয়ালদহের ফাস্টট্র্যাক আদালতে মামলা করেছেন। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী বুধবার দুজনেরই আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু রোশান সিং উপস্থিত হলেও যাননি শ্রাবন্তী। কেন আসেননি, সে বিষয়ে তিনি নিজে কিছু বলেননি। খবর হিন্দুস্তান টাইমসের।

শ্রাবন্তীর আইনজীবী শ্যামল মণ্ডল এ বিষয়ে বলেন, বুধবার শ্রাবন্তী চ‌্যাটার্জি আদালতে হাজির হননি। সমন পাওয়ার কথা স্বীকার করেছেন আইনজীবী। লকডাউন থাকায় আদালতে যাননি শ্রাবন্তী।

এদিকে শ্রাবন্তীর অনুপস্থিতির কারণে সংশয়ে আছেন রোশান সিং ও তার আইনজীবী। তাদের দাবি, ‘দ্বিতীয় শুনানিতেও উপস্থিত না হলে নিয়ম অনুসারে এক তরফা শুনানি হওয়া উচিত। কারণ আদালতে রোশান উপস্থিত ছিলেন।’

উল্লেখ্য, রোশান সিং তার মামলায় বলেছেন, গত ১২ এপ্রিল ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শ্রাবন্তীকে পুনরায় সংসার শুরুর অনুরোধ করেন তিনি। কিন্তু ২৬ এপ্রিল এর উত্তরে শ্রাবন্তী জানান, তিনি সংসার শুরু করতে রাজি নন। এরপর সোমবার শিয়ালদহের ফাস্টট্র্যাক আদালতে মামলা দায়ের করেন রোশান। তার দাবি, শ্রাবন্তীর সঙ্গে তার কোনো তিক্ততা নেই। তাই তিনি পুনরায় সংসার শুরু করতে চান।

এদিকে শোনা যাচ্ছে শ্রাবন্তী আর রোশানের সংসারে আসতে চাইছেন না। ইতোমধ্যে নতুন প্রেমেও মজেছেন বলে শোনা যায়। তবে রোশান এখনো চান শ্রাবন্তীকে নিয়েই থাকতে।

প্রসঙ্গত, শ্রাবন্তী চ্যাটার্জি সর্বপ্রথম বিয়ে করেছিলেন নির্মাতা রাজীব বিশ্বাসকে। ২০০৩ সালে তাদের বিয়ে হয়। এরপর ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ করেন তারা। একই বছর শ্রাবন্তী বিয়ে করেন মডেল কৃষাণ বিরাজকে। সে সংসার মাত্র এক বছর টিকেছিল। সর্বশেষ ২০১৯ সালে রোশান সিংকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী।

বিনোদন এর আরও খবর
রণবীর বেছে নিলেন দীপিকাকে

রণবীর বেছে নিলেন দীপিকাকে

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

আয়েশা ওমরের ‘লাজাওয়াল ইশক’ ঘিরে অনলাইনে তোলপাড়

আয়েশা ওমরের ‘লাজাওয়াল ইশক’ ঘিরে অনলাইনে তোলপাড়

আসছে ‘গদর ৩’, তবে কি পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব মিটছে আমিশার?

আসছে ‘গদর ৩’, তবে কি পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব মিটছে আমিশার?

সর্বশেষ সংবাদ
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
<span style='color:#ff0000;font-size:16px;'>বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা</span> <br> প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি
বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা
প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি
এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
পবিত্র শবেবরাত আজ
পবিত্র শবেবরাত আজ
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
মাদরাসা পুড়ে ছাই, প্রাণে বাঁচলেন ছাত্র-শিক্ষকসহ ৩৭ জন
মাদরাসা পুড়ে ছাই, প্রাণে বাঁচলেন ছাত্র-শিক্ষকসহ ৩৭ জন
‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!
‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!
মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান
মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার
জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা
ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা
সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top