logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. ২৫১ রানে অলআউট বাংলাদেশ

২৫১ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২১, ৫:৩৪:৫৩

সেশন শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে আসা-যাওয়ার মিছিলে বাংলাদেশি ব্যাটসম্যানরা। এমন পরিস্থিতিতে ফলোঅনে টাইগার বাহিনী। প্রথম ইনিংসে ২৫১ রানে সবকটি উইকেট হারায় বাংলাদেশ। যেখানে ফলোঅন এড়াতে দরকার ছিলো ২৯৪ রান।

তবে বাংলাদেশকে ফলোঅনে না ফেলে আবারো ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। শ্রীলঙ্কার অভিষিক্ত প্রাভিন জয়াবিক্রমার ঘূর্ণিতেই দিশেহারা বাংলাদেশের ব্যাটসম্যানরা। এখনও পর্যন্ত বাংলাদেশের হারানো ৮ উইকেটের ৬টিই নিয়েছেন তিনি।

শ্রীলঙ্কা ৭ উইকেট হারিয়ে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করে ব্যাটিং ছেড়ে দিয়েছে বাংলাদেশকে। ফলোঅন এড়াতে হলে বাংলাদেশকে করতে হবে অন্তত ২৯৪ রান। অথচ, ২৫১ রান তুলতেই দলের সব ব্যাটসম্যানরা সাকঘরে ফেরেন। ২৪১ রানে ৭ম, ২৪৩ রানে পড়েছে ৮ম উইকেট এবং ২৪৭ রানে ৯ম ও ২৫১ রানে ১০ম উইকেটের পতন ঘটে।

বাংলাদেশের একাদশ সাজানো হয়েছে ৬ ব্যাটসম্যান আর ৫ বোলার দিয়ে। এরমধ্যে ওপেনার সাইফ হাসান আগের ম্যাচের তুলনায় কিছুটা উন্নতি করলেও তিনি আউট হয়েছেন ২৫ রান করে। আগের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত বিদায় নিয়েছেন ‘ডাক’ মেরে।

তামিম ইকবাল একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান। ভালোই ব্যাটিং করছিলেন। কিন্তু ৯০ এর ঘরে গেলে যে তার কী হয়! আজও তিনি আউট হলেন ৯২ রানে। এরপর মুমিনুল-মুশফিকের লড়াই। বাংলাদেশের মিডল অর্ডারের সবচেয়ে বড় শক্তি। বলা যায়, বাংলাদেশের ব্যাটিং লাইনআপের কোমর শক্ত এই দু’জনের কারণে।

তবে মুমিনুল আর মুশফিকের জুটিটা স্থায়ী হলো ৬৩ রানের জন্য। ৪০ রান করে বিদায় নেন মুশফিক। তার বিদায়ের পর তৃতীয় সেশনের শুরুতে লিটন দাসকে নিয়ে জুটি বাধার চেষ্টা করেন মুমিনুল। কিন্তু ৪৯ রানের মাথায় গিয়ে তিনিও আউট হয়ে গেলেন। হাফ সেঞ্চুরিটাও করতে পারলেন না।

লিটন দাসও হতাশ করলেন। মাত্র ৮ রান করে অভিষিক্ত প্রাভিন জয়াবিক্রমার বলে উইকেট দিয়ে বিদায় নেন তিনি। প্রতিষ্ঠিত সব ব্যাসম্যানই বিদায় নিলেন ২২৪ রানের মধ্যে। এরপর বোলারের কোটায় খেলতে নামা অলরাউন্ডার মিরাজ এবং তাইজুল জুটি বাধেন। ১৭ রান টিকলেন তারা। ১৬ রান করে সাজঘরের পথ দেখলেন মিরাজ, সেই জয়াবিক্রমার বলে।

আজ ম্যাচের তৃতীয় দিন মাত্র ১৫ মিনিট ব্যাটিং করেই ইনিংস ঘোষণার সিদ্ধান্ত জানিয়েছে স্বাগতিকরা। তাসকিন আহমেদের বোলিংয়ে মুশফিকুর রহীমের দুর্দান্ত ক্যাচে আগেরদিনের অবিচ্ছিন্ন জুটি ভাঙতেই ৪৯৩ রানে ব্যাটিং ছেড়ে দিয়েছে শ্রীলঙ্কা।

এর আগে টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় বলেই রমেশ মেন্ডিসকে ক্যাচে পরিণত করেন পেসার তাসকিন আহমেদ। এই উইকেট পতনের সঙ্গে সঙ্গেই দলীয় ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। চার উইকেট নিয়ে টাইগারদের সফলতম বোলার তাসকিনই। লঙ্কানদের প্রথম ইনিংসে সর্বোচ্চ ১৪০ রান করেছেন থিরিমান্নে, এছাড়া সেঞ্চুরি পেয়েছেন করুণারত্নেও। এবার পাহাড়সমান রানের চ্যালেঞ্জ সামনে রেখে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

খেলা এর আরও খবর
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

সর্বশেষ সংবাদ
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top