logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. সাবেক এমপি আমজাদ মিলন আর নেই

সাবেক এমপি আমজাদ মিলন আর নেই

প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২১, ৫:৪৪:৫৬

সিরাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা গাজী ম.ম আমজাদ হোসেন মিলন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রোববার (১৮ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী, রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে গত ১০ এপ্রিল এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন আমজাদ হোসেন মিলন। অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে আটদিন লাইফ সাপোর্টে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার তিনি মারা যান। আজ বাদ আছর তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জানাযা শেষে তার মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি মাগুড়া বিনোদ গ্রামে। সেখানে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন মিলন ছাত্রাবস্থা থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আমৃত্যু তিনি উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে নেতৃত্ব দিয়ে এসেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ বেসরকারি সাব সেক্টর কমান্ড ‘পলাশডাঙ্গা যুবশিবিরের’ সহকারী সর্বাধিনায়ক হিসেবে সরাসরি যুদ্ধে অংশ নেন।
যুদ্ধ পরবর্তীকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়ন পরিষদের দুইবার চেয়ারম্যান, তাড়াশ উপজেলা পরিষদের দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তাড়াশ মুক্তিযোদ্ধা সংসদের একাধিকবার কমান্ডের দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ ২০১৪ সালে উপনির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য সদস্য নির্বাচিত হন।
আমজাদ হোসেন মিলন বিভিন্ন সময়ে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচনে আবারও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তিনি।
তার মৃত্যুতে সিরাজগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার গভীর শোক প্রকাশ করেন।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top