logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. নরেন্দ্র মোদীর জন্য প্রস্তুত ওড়াকান্দি

নরেন্দ্র মোদীর জন্য প্রস্তুত ওড়াকান্দি


প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২১, ৮:০৮:০২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান শ্রীধাম ওড়াকান্দি ঠাকুর বাড়িতে যাচ্ছেন। মোদীর আগমনকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরিসহ বর্ণিল সাজে সাজানো হয়েছে ঠাকুর বাড়িকে। প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে মতুয়াদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ঠাকুরবাড়ি ও আশপাশের এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। মোদিকে উলুধ্বনি, শঙ্খ ও ডঙ্কা-কাঁসা বাজিয়ে তাকে বরণ করে নেবেন মতুয়া ভক্তরা।

মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২৭ মার্চ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধতে শ্রদ্ধা জানাবেন নরেন্দ্র মোদী। সেখান থেকে সকাল সাড়ে ১০টায় কাশিয়ানীর ওড়াকান্দি ঠাকুর বাড়ি যাবেন। সেখানে তিনি হরিচাঁদ ও গুরুচাঁদ মন্দিরে পূজা-অর্চনা শেষে মতুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। নরেন্দ্র মোদীকে বরণ করতে প্রস্তুত মতুয়ারা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঠাকুরবাড়ির চার কিলোমিটার এলাকাজুড়ে চারস্তরের নিরাপত্তা বেষ্টনী। গোটা এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে। ঠাকুরবাড়ির চারপাশ বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে।

কাশিয়ানী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. হাবিবুর রহমান জানান, ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুরের বাড়িতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে জরুরি ভিত্তিতে চারটি হেলিপ্যাড ও হেলিপ্যাড থেকে ঠাকুর বাড়িতে যেতে সড়ক নির্মাণ, ঠাকুরবাড়ির অভিমুখী সংযোগ সড়কগুলো সংস্কার, ঢাকা-খুলনা মহাসড়ক থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত আট কিলোমিটারের বেশি পাকা সড়ক সংস্কার, তিলছড়া-রাহুথড় সড়ক থেকে ঠাকুরবাড়ি প্রবেশের জন্য ৬শ মিটার পাকা সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধন করা হয়েছে।

এছাড়া ভিআইপি গেস্ট হাউজ, বিশ্রামাগার, পাবলিক টয়লেট ও সুপেয় পানির ব্যবস্থা করেছে জেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল বিভাগ। প্রস্তুত রাখা হয়েছে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস।

মতুয়া ভক্ত সাথী বিশ্বাস বলেন, ঠাকুর বাড়ি মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান। প্রতি বছর লাখ লাখ মতুয়া ভক্ত স্নানোৎসবে অংশ নিতে ঠাকুর বাড়িতে আসেন। ভারতের প্রধানমন্ত্রী ঠাকুর বাড়ি আসার খবরে আমরা খুবই আনন্দিত। তার আগমনে আমরা মতুয়া সম্প্রদায় ধন্য হব। এতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।

ঠাকুরবাড়ির অন্যতম সেবায়েত পদ্মনাভ ঠাকুর বলেন, ভারতের প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে নামার পর হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে আসবেন। সেখানে তিনি পূজা শেষে মন্দিরের সামনেই ঠাকুরবাড়ির সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। এতে প্রায় সাড়ে ৩শ মতুয়া ভক্ত অংশ নেবেন।

হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠ পুরুষ ও কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত হিল্টু ঠাকুর বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধর্মীয় রীতি অনুযায়ী ঠাকুরবাড়ির পক্ষ থেকে বরণ করে নিতে সাধ্যমতো প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ মতুয়া মহাসংঘের সভাপতি সীমা দেবী ঠাকুর বলেন, ভারতের প্রধানমন্ত্রী আমাদের এই ঠাকুর বাড়িতে আসছেন, এটা শুধু ঠাকুর বাড়ির গর্বের বিষয় নয়, সব মতুয়ার কাছে গর্বের বিষয়। তিনি এলে আমরা হিন্দুধর্মীয় মতে উলুধ্বনি, শঙ্খ ও ডঙ্কা-কাঁসা বাজিয়ে তাকে স্বাগত জানানোর সব আয়োজন করে রেখেছি।

জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী কাশিয়ানীর ওড়াকান্দি ঠাকুর বাড়ি সফর করবেন। এ সফরকে ঘিরে গোটা এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। সফরকে সুষ্ঠু ও সফল করতে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী কাশিয়ানীর ওড়াকান্দি ঠাকুর বাড়ি সফর করবেন। এ সফরকে ঘিরে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন আমরা সফরের অপেক্ষা করছি। আশা করছি এই সফর সুন্দর ও সফল হবে।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top