logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার
  3. কমলগঞ্জে গাড়িতে গ্যাস ভরা নিয়ে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে চালক নিহত

কমলগঞ্জে গাড়িতে গ্যাস ভরা নিয়ে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে চালক নিহত


প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২১, ৫:৫২:৫৯

মৌলভীবাজারের কমলগঞ্জে গাড়িতে গ্যাস ভরা নিয়ে কথাকাটাকাটি জেরে ছুরিকাঘাতে জলিল মিয়া (২৬) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টায় শমসেরনগর সিটি লভারসিজ সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। জলিল উপজেলার আলীনগর ইউপির মুক্তিযোদ্ধা লাল মিয়ার ছেলে ও এক সন্তানের জনক।

শমসেরনগর চৌমুহনী সিএনজি চালক সমিতি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ফিলিং স্টেশনে আগে গ্যাস ফিলিং করতে কারের লাইনে চলে যায় সিএনজি চালক জলিল মিয়া। এ নিয়ে লাইনে থাকা এক কারের চালক ও কার মালিকের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়।

উভয় পক্ষের মাঝে হাতাহাতি শুরু হলে কার চালক ফোন করে কমলগঞ্জ থেকে একদল যুবককে ঢেকে আনেন। আগত যুবকেরা জলিলকে মারধর করার একপর্যায়ে উপর্যুপরিভাবে ছুরিকাঘাত করা হয়। এ সময় জলিলকে বাঁচাতে আসা তার ভাই কাশেম মিয়াকেও মারধর করা হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় জলিল মিয়াকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজেদুল কবির বলেন, সিএনজি চালকের দেহে অসংখ্য ছুরিকাঘাত ছিল। তার অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় দ্রুত সিলেটে হাসপাতালে পাঠানো হয়েছিল।

নিহত সিএনজি চালক জলিল মিয়ার বড় ভাই কাসেম মিয়া জানান, বৃহস্পতিবার রাতে সিএনজি ফিলিং স্টেশনে আগে গ্যাস ফিলিং করতে কারের লাইনে চলে যায় তার ভাই সিএনজি চালক জলিল মিয়া। এ নিয়ে গ্যাস ভরতে আসা কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফির একটি কারের চালক ও কার মালিকের সাথে সিএনজি অটো চালক জলিলের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে হাতাহাতি শুরু হয়। এ সময় কার চালক ফোন করে কমলগঞ্জ থেকে একদল যুবককে ঢেকে আনেন। আগত যুবকরা এসেই সিএনজি চালক জলিলের উপর উপর্যুপরিভাবে বুকে ছুরিকাঘাত করে। এসময় সিএনজিকে থাকা ভাইকে বাঁচাতে আসলে আমাকেও মারধর করা হয়।

আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যে ঘটনাটি ঘটেছে তা খুবই দুঃখজনক। এটি একেবারে ফিল্মি কায়দায় একদল যুবককে ডেকে এনে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হলো। তিনি তদন্তক্রমে দ্রুত আসামীদের গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সিলেটে নিহত সিএনজি চালকের লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হচ্ছে। পুলিশ ঘাতকদের খুঁজে বের করতে অভিযানে আছে। প্রক্রিয়াধীন এবং তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনা হবে।

মৌলভীবাজার এর আরও খবর
<span style='color:#ff0000;font-size:16px;'>শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে  প্রধানমন্ত্রী তারেক রহমান</span> <br> জনগণের টাকা আর পাচার হতে দেব না

শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না

১৭ জুন শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭ জুন শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

<span style='color:#ff0000;font-size:16px;'>বড়লেখায় ডাকাতির চেষ্টা</span> <br> ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত

বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত

সর্বশেষ সংবাদ
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ
গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ
গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ
সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ
ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ
ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ
বিদেশে পাঠানোর নামে প্রতারণা, সর্বস্বান্ত ২১ পরিবার
বিদেশে পাঠানোর নামে প্রতারণা, সর্বস্বান্ত ২১ পরিবার
‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা
‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা
আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম
আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম
বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত
আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী
আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি
প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top