logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. ছুটি পেয়েছেন সাকিব আল হাসান

ছুটি পেয়েছেন সাকিব আল হাসান

প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ৫:১৯:৩৮

সাকিব আল হাসানের ছুটির আবেদন মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী এপ্রিলে অনুষ্ঠেয় আইপিএলে অংশ নিতে ওই সময়ের জন্যে ছুটি চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের এই অলরাউন্ডার।

জানা গেছে, আগামী মে মাসে বাংলাদেশের মাটিতে তিনটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। তার আগে এপ্রিলে সেখানে গিয়ে দুটি টেস্ট খেলার কথা রয়েছে টাইগারদের। কিন্তু প্রাথমিক সূচি অনুসারে, ওই মাসের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াতে যাচ্ছে আইপিএল। ভারতের এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতা চলাকালে শ্রীলঙ্কা সফরে যেতে চান না সাকিব আল হাসান। দেশের জার্সিতে টেস্ট বাদ দিয়ে আইপিএলে খেলার জন্য ছুটি চেয়েছিলেন বাংলাদেশের এই বাঁহাতি অলরাউন্ডার। বিসিবি তার ছুটির আবেদন মঞ্জুর করেছে।

গতকাল আইপিএলের চতুর্দশ আসরের নিলামে কলকাতা নাইট রাইডার্স ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে সাকিবকে। তাকে নিতে শাহরুখ খানের মালিকানাধীন দলের সঙ্গে চেষ্টা চালায় পাঞ্জাব কিংসও। কিন্তু পেরে ওঠেনি। ফলে ফের সাকিবের ঠিকানা হয়েছে কলকাতা। এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে আগেও ছয় মৌসুম খেলেছেন তিনি। তবে সাকিব দল পাওয়ার পরই প্রশ্ন ওঠে, এবারের আইপিএলে কি খেলতে পারবেন তিনি? পারলেও কতটুকু সময় তাকে পাবে কলকাতা?

বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান বলছেন, ‘সাকিব চিঠি দিয়েছে ও টেস্ট খেলতে চায় না। আইপিএল খেলতে চায়। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, যেভাবে যেভাবে চায় খেলুক। ওকে অনুমতি দিয়ে দিয়েছে। বোর্ড কাউকে জোরাজুরি করবে না।’

২০০৯ সালে প্রথম আইপিএলের নিলামে নিজের নাম উঠিয়েছিলেন সাকিব। সেবার কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হয়নি তার ব্যাপারে। ২০১১ আসরে তাকে ৪ লাখ ২৫ হাজার ডলারে দলে নেয় কলকাতা। এরপর ২০১৮ সালে ২ কোটি রুপিতে তাকে নিয়েছিল সানরাইজার্স। তবে জুয়াড়ির সঙ্গে আলাপের তথ্য গোপন করে নিষিদ্ধ থাকায় এই ক্রিকেটার খেলতে পারেননি সবশেষ আসরে। ফলে তাকে ছেড়ে দেয় সানরাইজার্স।

টেস্ট খেলতে না গেলেও দেশের মাটিতে লঙ্কানদের বিপক্ষে সাকিব ওয়ানডে সিরিজ খেলবেন বলে জানিয়েছেন আকরাম। তবে তাকে ছুটি দেওয়া যে বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো কোনো দৃষ্টান্ত হচ্ছে না সেটাও স্বীকার করেছেন তিনি।

সাকিবের ছুটি মঞ্জুর করার পর মোস্তাফিজুর রহমানকেও ছুটি দেওয়ার একটা আগাম ভাবনা সেরে রেখেছে বিসিবি। দুই বছর বিরতির পর এই বাঁহাতি পেসারও আইপিএলের এবারের আসরে দল পেয়েছেন। ভিত্তিমূল্য এক কোটি রুপিতে তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

খেলা এর আরও খবর
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

সর্বশেষ সংবাদ
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top