logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, আইজিপি

টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, আইজিপি

প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ৮:০৮:১৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, আইজিপি ড. বেনজীর আহমেদ করোনা ভাইরাসের টিকা নিয়েছেন।

সোমবার দুপুরে তারা রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন।

টিকা গ্রহণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি নিজে টিকা নিয়েছি, আপনারা যে যেখানে আছেন সবাই টিকা নিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে আমাদের দেশে করোনায় মৃত্যুর সংখ্যাও কমে এসেছে। আসুন, আমরা দেশকে করোনামুক্ত করতে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগকে সফল করি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের টিকা আসার পর নানা ধরনের গুজব তৈরি হয়েছিল। এখন সবাই উৎসাহের সঙ্গে টিকা গ্রহণ করছে। আমরা লক্ষ্য করছি, প্রতিদিনই টিকাদান কেন্দ্রে সাধারণ মানুষের ভিড় বাড়ছে। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ এবং গতিশীল নেতৃত্বের ফলেই এসব সম্ভব হয়েছে।

তিনি বলেন, করোনা মোকাবিলায় পুলিশ ফ্রন্টলাইনার হিসেবে কাজ করেছে। করোনার প্রাথমিক পর্যায়ে অনেকে আতঙ্কিত হলেও পুলিশ আতঙ্কিত হয়নি। করোনা মোকাবিলায় আমাদের প্রস্তুতি ছিল না।

তিনি বলেন, করোনাক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল অনবদ্য ভূমিকা পালন করেছে। করোনার টিকা দেওয়ার ক্ষেত্রেও কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পিছিয়ে নেই। শুধু পুলিশ সদস্যরাই নয়, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাধারণ মানুষও টিকা গ্রহণ করছেন। পুলিশ সদস্যরা সকল বিভাগীয় ও জেলা পুলিশ হাসপাতালে টিকা নিচ্ছেন। পর্যায়ক্রমে পুলিশের সব সদস্য টিকা গ্রহণ করবেন।

এ সময় অতিরিক্ত আইজি (প্রশাসন ও অপারেশনস) ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি এস এম রুহুল আমিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরাও টিকা গ্রহণ করেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গত ৭ ফেব্রুয়ারি টিকাদান কার্যক্রম শুরু হয়। গতকাল ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ, র‌্যাব, পুলিশে কর্মরত সিভিল সদস্য, তাদের পরিবারের সদস্য এবং অন্যান্য ব্যক্তিবর্গসহ মোট ৫২ হাজার ৫৬৫ জনকে টিকা দেয়া হয়েছে। এর মধ্যে পুলিশ সদস্য ৫১ হাজার ২৩১ জন, র‌্যাব সদস্য ২৩৮ জন, সিভিল সদস্য ৯৪৭ জন, পুলিশ পরিবারের সদস্য ১৪৯ জন রয়েছেন।

জাতীয় এর আরও খবর
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে

ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম

স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ

সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ

সর্বশেষ সংবাদ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির  উদ্যোগে ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top