logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. চার ফিফটিতে টাইগারদের সংগ্রহ ২৯৭

চার ফিফটিতে টাইগারদের সংগ্রহ ২৯৭

প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২১, ৬:২৪:৪৩

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে ব্যাট হাতে টাইগারদের চার সিনিয়র ব্যাটসম্যানই ফিফটির দেখা পেয়েছেন। তামিম-সাকিব-মুশফিক-রিয়াদের অর্ধশতকে ভর করে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ দল।

নির্ধারিত ৫০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ। ফলে রান তাড়া করে প্রথম দুই ম্যাচ জেতা বাংলাদেশ এ ম্যাচে আগে ব্যাট করতে নামে।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও লিটন দাস। প্রথম ওভারের পঞ্চম বলে আলঝারি জোসেফের বলে লেগ বিফোরের শিকার হন লিটন। কোনো রান না করেই সাজঘরে ফেরেন তিনি। নাজমুল হোসেন শান্ত এ ম্যাচেও ব্যাট হাতে বেশি কিছু করতে পারেননি। ৩০ বলে ২০ রান করে কাইল মেয়ার্সের কাছে পরাস্ত হন এ ব্যাটসম্যান।

৭০ বলে ফিফটি পূরণ করেন তামিম। ৮০ বলে ৬৪ রান করে জোসেফের শিকারে পরিণত হন টাইগার অধিনায়ক। এরপর দেখে শুনে খেলে অর্ধশতক পুরণ করেন সাকিব আল হাসান। ৭৮ বলে হাফ সেঞ্চুরি করেন টাইগার অলরাউন্ডার। দীর্ঘ ৫৭১ দিন আন্তর্জাতিক ওয়ানডেতে ফিফটির দেখা পাওয়া সাকিব ফেরেন ৫১ করে।

প্রথম দুজন ধীরগতিতে ফিফটি করলেও মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন বেশ আক্রমণাত্মক। সাজঘরে ফেরার আগে ৫৫ বলে ৬৪ রান করেন মুশফিক। শেষ ওভারে ফিফটি করা রিয়াদ অপরাজিত থাকেন ৬৪ রানে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলঝারি জোসেফ ও রেইমন রেইফার দুটি করে উইকেট শিকার করেন।

এই ম্যাচ জিতলে উইন্ডিজদের দ্বিতীয়বার হোয়াইটওয়াশের গৌরব অর্জন করবে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে সব মিলিয়ে পাঁচটি সিরিজ জিতলেও, টাইগাররা তাদের হোয়াইটওয়াশ করতে পেরেছে শুধু ২০০৯ সালের সফরে।

সেবারও তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। প্রায় এক যুগ পর এবার তামিমদের সামনে একই সাফল্যের হাতছানি।

খেলা এর আরও খবর
সিলেটের পেস বোলিং কোচ রাসেল, ব্যাটিং কোচ ইমরুল

সিলেটের পেস বোলিং কোচ রাসেল, ব্যাটিং কোচ ইমরুল

যে ৩ কারণে লিভারপুলের কাছে পাত্তাই পায়নি রিয়াল মাদ্রিদ

যে ৩ কারণে লিভারপুলের কাছে পাত্তাই পায়নি রিয়াল মাদ্রিদ

থাইল্যান্ডে হারল বাংলাদেশের মেয়েরা

থাইল্যান্ডে হারল বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশ দলের জার্সি পরে টাইগারদের শুভকামনা জানালেন হানিয়া আমির

বাংলাদেশ দলের জার্সি পরে টাইগারদের শুভকামনা জানালেন হানিয়া আমির

সর্বশেষ সংবাদ
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
<span style='color:#ff0000;font-size:16px;'>প্লট দুর্নীতির মামলা</span> <br> হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
ক্ষমা চাইলেন নেতানিয়াহু
ক্ষমা চাইলেন নেতানিয়াহু
সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ
রণবীর বেছে নিলেন দীপিকাকে
রণবীর বেছে নিলেন দীপিকাকে
১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি
১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি
খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ
পৃথক হলো বিচার বিভাগ
পৃথক হলো বিচার বিভাগ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top