logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. প্রথম দিনেই ট্রাম্পের বহু সিদ্ধান্ত বদল বাইডেনের

প্রথম দিনেই ট্রাম্পের বহু সিদ্ধান্ত বদল বাইডেনের

প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২১, ৬:৪৩:৫২

শপথ নিয়েই নজিরবিহীন ঘটনার জন্ম দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথম দিনে একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন তিনি। পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের একাধিক সিদ্ধান্ত রাতারাতি বদলে দিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট।

বুধবার স্থানীয় সময় দুপুরে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাইডেন। তার আগে মার্কিন ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কমলা। এরপরেই ওভাল অফিসে বসেন বাইডেন।

ডয়চে ভেলে জানায়, ওভালে বসেই ১৫টি প্রশাসনিক নির্দেশে সই করলেন জো বাইডেন। যার মধ্যে আছে প্যারিস জলবায়ু চুক্তিতে নতুন করে যোগ দেওয়ার নির্দেশ।

করোনা মহামারি মোকাবিলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন। অভিবাসন সংক্রান্ত বিষয়ও আছে এসব নির্বাহী আদেশে। এ ছাড়া সীমান্তে দেওয়াল নির্মাণ সংক্রান্ত বাজেটের ওপর স্থগিতাদেশ রয়েছে।

২০১৫ সালের এই চুক্তিতে বিশ্বের বহু দেশ সই করেছিল। এই মুহূর্তে ১৮৯টি দেশ এই চুক্তির অন্তর্ভুক্ত। ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ এই জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। যা নিয়ে বিশ্ব জুড়ে রীতিমতো আলোড়ন হয়েছিল। ক্ষমতায় এসেই সেই চুক্তিতে ফের যোগ দেওয়ার ঘোষণা করেছেন বাইডেন। শুধু তাই নয়, বাইডেন জানিয়েছেন, পরিবেশ নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের বিরুদ্ধে বড় অভিযোগ, করোনাকে প্রথম দিকে গুরুত্ব দেননি তিনি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেননি। বাইডেন জানিয়েছেন, করোনার সঙ্গে মোকাবিলার জন্য একটি অর্ডারে সই করেছেন তিনি। দেশের সমস্ত মানুষকে আগামী ১০০ দিন মাস্ক পরতে হবে। যে কোনো পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে।

হোয়াইট হাউসে করোনার জন্য একটি বিশেষ অফিস তৈরি করেছেন তিনি। যে অফিস গোটা দেশে করোনা পরিস্থিতি নিয়ে খবর রাখবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। বাইডেন জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাতেও ফের অংশীদার হবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প সংস্থাটিতে যুক্তরাষ্ট্রের ফান্ড বন্ধ করে দিয়েছিলেন।

১৩টি মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন ট্রাম্প। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে এ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে বাইডেন জানিয়েছেন, ওই নিয়ম বন্ধ করার নির্দেশে তিনি সই করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জানান, অভিবাসন নীতি ট্রাম্পপূর্ব সময়ে ফিরিয়ে নেওয়া হবে।

মেক্সিকোর সীমান্তে দেওয়াল তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। তার অন্যতম স্বপ্নের প্রকল্প ছিল সীমান্তে দেওয়াল। এই ইস্যুতে সরগরম ছিল মার্কিন রাজনীতি। মেক্সিকান সীমান্তে অভিবাসীদের ঢল ও তাদের ওপর কঠোর আচরণের কারণে বিশ্বজুড়ে সমালোচিত হয়েছিলেন ট্রাম্প।

এই ইস্যুতে অটল থেকে ইমার্জেন্সি ডিক্লারেশন দিয়েছিলেন ট্রাম্প। যাতে সীমান্ত প্রাচীর তোলার বাজেট আটকে না থাকে। বাইডেন সেই ডিক্লারেশন বাতিল করেছেন।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top