logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. বড় জয়ে ক্রিকেটে ফিরলো টাইগাররা

বড় জয়ে ক্রিকেটে ফিরলো টাইগাররা

প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২১, ৬:০৩:৫৩

নতুন বছরে নতুন শুরু বাংলাদেশ দলের। করোনায় দীর্ঘ ১০ মাস পর খেলতে নেমে রাজসিকভাবে ক্রিকেটে ফিরল টাইগাররা। ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।

ব্যাটে-বলে স্বাগতিকদের সাথে পাত্তাই পায়নি অতিথিরা। বাংলাদেশ দলের সাথে আজকের ম্যাচটি ছিলো সাকিব আল হাসানের জন্যও ফেরার ম্যাচ।

ম্যাচ ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে দুর্দান্ত জয় পেল স্বাগতিক বাংলাদেশ দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৬ উইকেটের জয়ের মধ্য দিয়ে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।

ফেরার ম্যাচে সাকিবও ছিলেন দুর্দান্ত। মাত্র ৮ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৪ ইউকেট।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেও হবে মিরপুর শেরেবাংলায়, আগামী শুক্রবার। তবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হবে আগামী সোমবার, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই ভেন্যুতে হবে দুই টেস্ট সিরিজের প্রথমটি।

বুধবার বেলা সাড়ে ১১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে অতিথিদের আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল।

ব্যাটিংয়ে নেমেই ইনিংসের দ্বিতীয় ওভারে কাটার মাস্টার মোস্তাফিজুর রহামানের গতির শিকার হয়ে সাজঘরে ফেরেন ক্যাবিরীয় তারকা ওপেনার সুনীল অ্যামব্রিস। ৩.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৫/১ রান। খেলার এমন অবস্থায় শুরু হয় বৃষ্টি। বৈরি আবাহাওয়ার কারণে ৫৯ মিনিট খেলা বন্ধ থাকে।

এক ঘণ্টা পর ফের ব্যাটিংয়ে নেমে দলীয় ২৪ রানে অন্য ওপেনার জেসুস ডি সিলভার উইকেটও তুলে নেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজ। ২৪ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে সাবধানী ব্যাটিং করে সফরকারীরা। রানের চাকা সচল করার আগেই উইন্ডিজ সিরিজে আঘাত হানেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘদিন পর খেলতে নেমেই সাফল্য পান সাকিব। তার শিকার হয়ে সাজঘরে ফেরেন আন্দ্রে ম্যাকার্থি। এরপর একে একে চারটি উইকেট শিকার করেন সাকিব। সাকিবের ফেরার ম্যাচে অভিষেক হয় তরুণ পেসার হাসান মাহমুদের। উঠতি এই তারকা পেসার শিকার করেন ৩ উইকেট। সাকিব নেন ৭.২ ওভারে মাত্র ৮ রানে ৪ উইকেট।

১৩.২ ওভারে উদ্বোধনী জুটিতে ৪৭ রান করা বাংলাদেশ এরপর ৩৬ রানের ব্যবধানে হারায় প্রথম সারির ৩ উইকেট। ৩৮ বলে ১৪ রান করে আউট ওপেনার লিটন কুমার দাস।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচেই লিটন কুমার দাসের উইকেট শিকার করলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন। তার বলে বিভ্রান্ত হয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশ দলের তারকা ওপেনার লিটন।

এরপর মাত্র ১০ রানের ব্যবধানে আউট হন নাজমুল হোসেন শান্ত।সাকিব আল হাসানের পছন্দের পজিশন তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯ বলে ১ রানে ফেরেন শান্ত।

ইনিংসের শুরু থেকে সাবধানী ব্যাটিং করে যাওয়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ফেরেন দলীয় ৮৩ রানে। ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পিং হন দেশসেরা এ ওপেনার। সাজঘরে ফেরার আগে ৬৮ বলে সাত চারের সাহায্যে ৪৪ রান করেন তিনি।

খেলা এর আরও খবর
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

সর্বশেষ সংবাদ
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top