logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ভারতে টিকা নেয়ার পর ৪৪৭ জনের পার্শ্বপ্রতিক্রিয়া

ভারতে টিকা নেয়ার পর ৪৪৭ জনের পার্শ্বপ্রতিক্রিয়া

প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২১, ১২:৪৯:৫২

ভারতে করোনার টিকা নেয়ার পর ৪৪৭ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার। শনিবার দেশটিতে কোভিড টিকাদানের কর্মসূচি হয়।

রবিবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দুই দিনে টিকা দেওয়ার পর সাড়ে চার শ’র মানুষের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের কারো অবস্থা গুরুতর নয়। তবে দিল্লিতে টিকা নিয়ে এক ব্যক্তি সামান্য গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।

রবিবার সন্ধ্যায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবারও ৫৫৩ কেন্দ্রে করোনার টিকা দেওয়া হয়েছে মোট ১৭ হাজারেরও প্রথম সারির কোভিডযোদ্ধাকে। যা নিয়ে ভারতে টিকা পেল প্রায় ২ লাখ ২৪ হাজার মানুষ। অন্ধ্রপ্রদেশ, অরূণাচল প্রদেশ, কর্ণাটক, কেরল, মণিপুর এবং তামিলনাড়ুতে শনিবার টিকার ডোজ দেওয়া হয়।

তারা জানায়, তবে দু’দিনে এখন পর্যন্ত মোট ৪৪৭ জনের পার্শ্বপ্রতিক্রিয়ার রিপোর্ট সরকারিভাবে নথিবদ্ধ হয়েছে। তার মধ্যে ৫১ জনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে দিল্লিতে।  দিল্লির হাসপাতালের নিরাপত্তারক্ষী (২২) এক যুবককে সামান্য গুরুতর অবস্থায় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে।

রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টিকা নেয়ার পর কোনোরকম শারীরিক সমস্যা দেখা দিলে তার মোকাবিলা কীভাবে করা হবে, তা নিয়ে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। সেই অনুযায়ী চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তারা জানায়, পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে যে সব উপসর্গ দেখা দিয়েছে, তার মধ্যে রয়েছে টিকা নেয়ার জায়গায় সামান্য ফুলে যাওয়া, সামান্য ঘুম ঘুম ভাব অথবা অ্যালার্জির প্রবণতা। ৪৪৭ জনের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে আবার দু’জনকে দিল্লির এইমস ও রেলওয়ে হাসপাতাল থেকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অন্যজন হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা ‘কোভিশিল্ড’ ভারতে উৎপাদন করে সিরাম ইনস্টিটিউট। ভারতীয় সংস্থা তৈরি করেছে ‘কোভ্যাক্সিন’। এ দুই টিকাকেই জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top