logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. দেশে মৃত্যুর মিছিলে আরও ৩২ জন, নতুন ২১৫৮ রোগী শনাক্ত

দেশে মৃত্যুর মিছিলে আরও ৩২ জন, নতুন ২১৫৮ রোগী শনাক্ত

প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২০, ৪:২৬:১১

দেশে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বাড়ছেই। দীর্ঘ হচ্ছে এ ভাইরাসে মৃত্যুর মিছিলও। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মারা গেছেন আরও ৩২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৩৮৩ জনে।

করোনায় আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ১৫৮ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর দাঁড়াল তিন লাখ ১৯ হাজার ৬৮৬ জনে। নতুন করে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৯৬৪ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন দুই লাখ ১৩ হাজার ৯৮০।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯২টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৪ হাজার ৬১৩টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৪২২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯২ হাজার ৩৮-এ।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের পুরুষ ২৪ জন এবং নারী আটজন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন এবং বাড়িতে মৃত্যু হয়েছে একজনের। চল্লিশোর্ধ্ব ছিলেন দুইজন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন এবং ষাটোর্ধ্ব ছিলেন ১৮ জন। ঢাকা বিভাগের ছিলেন ১৫ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, সিলেট বিভাগের তিনজন, রংপুর বিভাগের ছয়জন এবং ময়মনসিংহ বিভাগের ছিলেন একজন।

শনাক্ত, সুস্থতা ও মৃত্যুর হার
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৯৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ০৮ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৯৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ তিন হাজার ৪৩২ জন (৭৮ দশমিক ৩০ শতাংশ) এবং নারী ৯৫১ জন (২১ দশমিক ৭০ শতাংশ)।

গতকালের পরিস্থিতি
গতকাল বুধবারের (২ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জন মারা গেছেন। ১৫ হাজার ২০৪টি নমুনা পরীক্ষায় করোনা মিলেছে আরও দুই হাজার ৫৮২ জনের দেহে। দেশে একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যুর তথ্য জানানো হয় ৩০ জুন। আর সর্বোচ্চ চার হাজার ১৯ জনের করোনা শনাক্তের কথা জানানো হয় ২ জুলাই।

বৈশ্বিক সর্বশেষ
করোনাভাইরাস গোটা বিশ্বকে পরিণত করেছে মৃত্যুপুরীতে। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন দুই কোটি ৬৩ লাখে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আট লাখ ৬৮ হাজার প্রায়। তবে এক কোটি ৮৪ লাখ ৫৮ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

জাতীয় এর আরও খবর
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা

সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

সর্বশেষ সংবাদ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top