রবিবার থেকে সপ্তাহে তিন দিন চলবে ভার্চ্যুয়াল আপিল বিভাগ
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২০, ৭:৩০:৫৮
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সুপ্রীমকোর্টের আপীল বিভাগের চেম্বার আদালতে ভার্চুয়াল মাধ্যমে সপ্তাহে তিন দিন বিচার কাজ পরিচালনার বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রীমকোর্ট প্রশাসন। সে হিসেবে আগামী রবিবার থেকে আপীল বিভাগের চেম্বার জজ আদালতে বিচারপতি মো: নুরুজ্জামান তথ্যপ্রযুক্তি ব্যাবহার করে ভার্চ্যুয়াল পদ্ধতিতে শুনানি গ্রহণ করবেন। এছাড়া প্রতি সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার দুপুর দুইটা ত্রিশ মিনিট হতে তথ্য প্রযুক্তি ব্যাবহার করে শুধুমাত্র ভাচ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আপীল বিভাগে চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন। আপীল বিভাগের রেজিষ্ট্রার মো:বদরুল আলম ভুইঞ্রা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ খবর জানা গেছে।
চেম্বার জজ আদালতে ভাচ্যুয়াল পদ্ধতিতে বিচার কাজ পরিচালনার জন্য বিচারপতি মো:নুরুজ্জামানকে মনোনয়ন দেয়া হয়েছে। প্রধানবিচারপতির অনুমোদনক্রমে এই নিয়োগ দেয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় , দেশব্যাপী করোনা ভাইরাস রোগ ( কোভিড -১৯) এর সংক্রমন রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ব্যাতিরেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্য্যন্ত আদালত ক র্তৃক তথ্য প্রয়ুক্তি ব্যাবহার কওে শুধু মাত্র ভাচ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আপীল বিভাগের বিচারকার্য্য পরিচালনার জন্য প্রধানবিচারপতির অনুমোদনক্রমে আপীল বিভাগের বিচারপতি মো:নুরুজ্জামানকে মনোনয়ন পুর্বক গত ২০২০ সালের ৩১ মে তারিখেরে ৫৭৬/২০২০ এসসি ( এডি )স্মারকমুলে ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রচার করা হয়।





