‘১৫ আগস্ট থেকে সব আন্তঃনগর ট্রেন চালু হবে’
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২০, ৮:৩৮:২০
আগামী ৩১ আগস্টের মধ্যে ১শ ২ টি আন্তঃনগর ট্রেনের সব কটিই চালু করা হবে জানিয়েছে রেলওয়ে।
আগামী ১৬ আগস্ট থেকে নতুন করে ২০টি ট্রেন চালুর মধ্য দিয়ে শুরু হচ্ছে করোনাকালীন দ্বিতীয় দফায় ট্রেন চলাচল। পর্যায়ক্রমে চলতি মাসেই চালু হবে সব’কটি আন্তঃনগর ট্রেন।
তবে, বন্ধ থাকবে সব মেইল, কমিউটার ও লোকাল ট্রেন। রেলওয়ে জানিয়েছে, বর্তমানে যেভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছে ট্রেন একইভাবে পরিচালনা করা হবে।
প্রতিটি ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি হবে যার শতভাগই বিক্রি করা হবে অনলাইনে। এক আসন ফাঁকা রেখে যাত্রী বসানো হবে।
দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর গত ৩১ মে ১৯টি আন্তঃনগর ট্রেন নিয়ে শুরু হয় ট্রেন চলাচল। যাত্রী সংকটের কারণে দুটি ট্রেন বন্ধ হয়ে গেলে বর্তমানে ১৭টি ট্রেন চলাচল করছে।





