logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. প্রবাস
3. বালাগঞ্জের আব্দুল হাফিজ জুয়েল হলেন মালডন কাউন্সিলের মেয়র

বালাগঞ্জের আব্দুল হাফিজ জুয়েল হলেন মালডন কাউন্সিলের মেয়র

প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২০, ১২:৫১:৪৭

লন্ডন অফিস : সিলেটের বালাগঞ্জ উপজেলার কৃতিসন্তান আব্দুল হাফিজ জুয়েল যুক্তরাজ্যের এসেক্স কাউন্টির ‘মালডন টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন। কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় গত সোমবার (২১ জুলাই) তাঁকে মেয়র নির্বাচিত করা হয়েছে। ইতোপূর্বে আগের মেয়াদে ২০১৭-১৮ সালে তিনি ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আব্দুল হাফিজ জুয়েল বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সিরাজপুর গ্রামের কৃতিসন্তান। তার বাবার নাম আব্দুল জব্বার এবং মায়ের নাম আছাবুন নেছা। ব্যক্তিগত জীবনে আব্দুল হাদি এবং শারমিন বেগম নামে দুই সন্তানের জনক আব্দুল হাফিজ জুয়েল দেশে-বিদেশে বিভিন্ন সামাজিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। তার স্ত্রী শামীমা বেগম মালডন টাউন কাউন্সিল’র ‘মেয়রনেস’।

আব্দুল হাফিজ জুয়েলের জন্ম ১৯৭৩ সালের ৮ জানুয়ারি। তিনি বাবা-মা’র সাথে ১৯৭৫ সালে প্রথম যুক্তরাজ্য গমন করলেও ১৯৮৯ সাল থেকে সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি দেশে অবস্থানকালে বালাগঞ্জের ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুলে দশম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। এরপর যুক্তরাজ্যে ফিরে গিয়ে চ্যাম্সফোর্ড কলেজ থেকে এ লেভেল করেন।
আব্দুল হাফিজ জুয়েল গত বছর মে মাসে (২০১৯) ২য় দফা কাউন্সিলর নির্বাচিত হয়ে চলতি বছর সর্বশেষ গত ২০ জুলাই মেয়র নির্বাচিত হলেন। তিনি ২০১৫ সালে এসেক্স কাউন্টির ‘মালডন টাউন কাউন্সিল’ নির্বাচনে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। ২০১৭-২০১৮ সালে কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এবং এর আগে কাউন্সিলের ফাইন্যান্স চেয়ারম্যান (জেনারেল) হিসেবেও দায়িত্ব পালন করেন।

আব্দুল হাফিজ জুয়েল ২০০৪ সালে মালডন ডিস্ট্রিক ইসলামিক ক্যালচারাল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেণ্ট নির্বাচিত হন। ২০১২ সাল থেকে তিনি এসোসিয়েশনের প্রেসিডেণ্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বালাগঞ্জের ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের ‘প্রবাসী গহরপুর ভবন’র অন্যতম ভবনদাতা সদস্য। এছাড়াও তিনি যুক্তরাজ্যস্থ প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট, প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা আদর্শ সমিতি, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ উন্নয়ন কমিটি ইউকে, গহরপুর মাদরাসা বাজার উন্নয়ন সমিতি ইউকে’সহ দেশে-বিদেশে বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন।

আব্দুল হাফিজ জুয়েল তাকে কাউন্সিলর এবং মেয়র নির্বাচিত করার জন্য কাউন্সিল’র সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে দায়িত্বপালনে সহযোগিতা কামনা করেছেন।

প্রবাস এর আরও খবর
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে টাওয়ার অব লন্ডন ভিজিট ও ট্যুর রিপোর্টিং সম্পন্ন

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে টাওয়ার অব লন্ডন ভিজিট ও ট্যুর রিপোর্টিং সম্পন্ন

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে ইন্ডিপেনডেন্ট প্রার্থী জামি আলীর সংবাদ সম্মেলন

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে ইন্ডিপেনডেন্ট প্রার্থী জামি আলীর সংবাদ সম্মেলন

টাওয়ার হ্যামলেটস নির্বাচন
লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা

টাওয়ার হ্যামলেটস নির্বাচন
লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা

জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাত্রার পরিবর্তে বৈধভাবে বিদেশ গমনের উপায় অবলম্বনে সেমিনার অনুষ্ঠিত

জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাত্রার পরিবর্তে বৈধভাবে বিদেশ গমনের উপায় অবলম্বনে সেমিনার অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড
ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি
সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি
সংসদে প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে
সংসদে প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে
বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত
বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত
সুনামগঞ্জে বন্যার আগে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল
সুনামগঞ্জে বন্যার আগে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল
সিলেটে তারেক রহমানের আগমন বরণ করতে প্রস্তুত মহানগর বিএনপি
সিলেটে তারেক রহমানের আগমন বরণ করতে প্রস্তুত মহানগর বিএনপি
সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প পরিদর্শন
ঐতিহ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর জোর দিলেন সিসিক প্রশাসক
সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প পরিদর্শন
ঐতিহ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর জোর দিলেন সিসিক প্রশাসক
চুনারুঘাটে বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
চুনারুঘাটে বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
জগন্নাথপুরে হাওরের পাকা ধান পানির তলে, কৃষকের হাহাকার
জগন্নাথপুরে হাওরের পাকা ধান পানির তলে, কৃষকের হাহাকার
কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন
কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে টাওয়ার অব লন্ডন ভিজিট ও ট্যুর রিপোর্টিং সম্পন্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে টাওয়ার অব লন্ডন ভিজিট ও ট্যুর রিপোর্টিং সম্পন্ন
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বৈশাখের তাপে বাজারও গরম
বৈশাখের তাপে বাজারও গরম
দেশের গোপন তথ্য নিয়ে বাজি, গ্রেপ্তার মার্কিন সেনা
দেশের গোপন তথ্য নিয়ে বাজি, গ্রেপ্তার মার্কিন সেনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top