logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. রাজধানীর আরেক হাসপাতাল সিলগালা, ‘এইচএসসি পাস’ চিকিৎসক গ্রেফতার!

রাজধানীর আরেক হাসপাতাল সিলগালা, ‘এইচএসসি পাস’ চিকিৎসক গ্রেফতার!


প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২০, ১২:০৮:১০

রাজধানীর ডেমরায় র‌্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া চিকিৎসকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের জেল জরিমানা করা হয়। এ সময় হাসপাতালটিকে সিলগালা করে দেওয়া হয়।

র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে রবিবার (১২ জুলাই) বিকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত হাজীনগরের এস.এইচ.এস হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক্সে এ অভিযান চালায় র‌্যাব।

এ সময় হাসপাতালের মালিক গ্রেফতার শওকত হোসেন সুমনকে ২ লাখ টাকা জরিমানা ও ২ বছরের জেল অনাদায়ে আরও ২ মাসের কারদণ্ড দেয়া হয়।

এছাড়া ল্যাব টেকনোলজিস্ট অসীম মণ্ডলকে ভুয়া রিপোর্টে সহযোগিতা করায় ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল দেয়া হয়। ফার্মেসি পরিচালক মো. কাকন খানকে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া সরকার নিষিদ্ধ ওষুধের বড় চালানসহ, যৌন উত্তেজক ওষুধ ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ওষুধ জব্দ করা হয়।

র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, গ্রেফতার ভুয়া ডাক্তার শওকত হোসেন সুমন গত ৩ বছর ধরে হাসপাতালটি প্রতারণামূলকভাবে পরিচালনা করে আসছে।

এদিকে, গত দেড় বছর আগেই হাসপাতালালের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়েছে। তাছাড়া ডাক্তার হিসেবে তার কোন সনদ বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি।
দীর্ঘদিন ধরে শওকত হোসেন সুমন প্রতারণা করে বিভিন্ন রোগীকে চিকিৎসা দিয়ে আসছেন। আর বাড়তি রোজগারের আশায় হাসপাতালের ল্যাবে রোগীদের অপ্রয়োজনীয় টেস্ট করানো হতো এবং টেস্টের রিপোর্ট বিভিন্ন নামে সে নিজেই দিতেন।

তিনি আরও বলেন, প্রতারক শওকত হোসেন সুমনের আরও চিকিৎসাসেবা প্রতিষ্ঠান রয়েছে। পর্যায়ক্রমে ওইসব প্রতিষ্ঠানেও অভিযান পরিচালনা করা হবে।

স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল অফিসার (হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্ট) ডা. দেওয়ান মোহাম্মদ মেহেদি হাসান বলেন, হাসপাতালটিতে সরকার নিষিদ্ধ টেপেন্টা (ইয়াবার বিকল্প) ওষুধ ও যৌন উত্তেজক ওষুধ পাওয়া গেছে। এছাড়া হাসপাতালের নিচে একটি ফার্মেসিতেও বিভিন্ন কোম্পানির মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যালাইন পাওয়া গেছে যা মানব দেহে প্রবেশের সঙ্গে মানুষের মৃত্যুর ঘটনা ঘটতে পারে। পাশাপাশি এখানে কার্বন-ডাই-অক্সাইডের সিলিন্ডারকে অক্সিজেন সিলিন্ডারে রূপান্তর করে ব্যবহার করা হয়েছে। এতে রঙ করা পুরাতন ওই সিলিন্ডারগুলোতে যে কোন সময় বিস্ফোরণ ঘটতে পারে।

এ বিষয়ে ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বলেন, ভুয়া ডাক্তার শওকত হোসেন সুমন ৩ বছর ধরে হাসপাতালটি পরিচালনা করলেও গত দেড় বছর  আগেই হাসপাতালের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়েছে। শওকত হোসেন সুমন নিজেকে ডাক্তার পরিচয় দিলেও তার বৈধ কোন সার্টিফিকেট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি।

সরেজমিন জানা যায়, গ্রেফতার শওকত হোসেন সুমন প্রকৃতপক্ষে এইচএসসি পাস। প্যারামেডিকেল কোর্স করে নিজেকে ডাক্তার পরিচয়ে গত ৩ বছর যাবত ডেমরায় হাসপাতাল পরিচালনা করছেন তিনি। এছাড়া শওকত ন্যাশনাল পিপলস পার্টির (এন.পি.পি) ঢাকা মহানগরের যুগ্ম সাংগঠনিক সম্পাদক।

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী একটি আসন থেকে ন্যাশনাল পিপল্স পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তার গ্রামের বাড়ী পটুয়াখালীর দুমকি থানা এলাকায়। তার আরও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শাহানাজ হেলথ কেয়ার ফাউন্ডেশন, নিউ হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, নিউ হেলথ কেয়ার সেন্টার ও এস.এইচ.এস ফার্মাসিউটিক্যাল লি.। এসব প্রতিষ্ঠানে তিনি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতীয় এর আরও খবর
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা

সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

সর্বশেষ সংবাদ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top