logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. সিলেটের হাসান ও হকার্স মার্কেট ১ সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ

সিলেটের হাসান ও হকার্স মার্কেট ১ সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ

প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২০, ৯:২২:৪৯

করোনার সংক্রমণ ঠেকাতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের নেতৃত্বে অভিযানে নেমেছে ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও পুলিশ সদস্য। অভিযানে নগরীর বিভিন্ন মার্কেট ঘুরে সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন বন্দর বাজার এলাকার হাসান মার্কেট এবং লালদিঘীর পাড় এলাকার হকার্স মার্কেট আগামী এক সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দেন মেয়র আরিফুল চৌধুরী।

মঙ্গলবার সকালে নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে এ অভিযানে কিন ব্রিজ এলাকা, সুরমা মার্কেট, বন্দর বাজার, হাসান মার্কেট, লালদিঘীর পাড়, করিম উল্লাহ মার্কেটসহ আশপাশের দোকানগুলো ঘুরে দেখেন মেয়র।

অভিযান শেষে মেয়র আরিফ বলেন, সিলেটে যে হারে করোনা রোগীর সংখ্যা বাড়ছে, ভয়ংকর পরিস্থিতির দিকে যাচ্ছে সিলেট। তা ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সিটি কর্পোরেশন অভিযানে নেমেছে। যারাই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এর ধারাবাহিকতায় দেখা গেছে সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন বন্দর বাজার এলাকার হাসান মার্কেট ও লালদিঘীর পাড় এলাকার হকার মার্কেটে যে অবস্থা, সেখানে স্বাস্থ্যবিধি অনুসরণ করার বিন্দুমাত্র সুযোগ নেই। তাই এক সপ্তাহের জন্য মার্কেট দুটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। যদি কেউ বন্ধ না করেন তবে সরকারের স্বাস্থ্যবিধি আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।

মেয়র বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকে সিলেটের মানুষকে সচেতন করতে মাইকিংসহ নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে সিটি কর্পোরেশন। কিন্তু মানুষ এতে কর্ণপাত করেননি। তাই এখন থেকে প্রতিদিন মাঠে থাকবে সিটি কর্পোরেশন। তিনি নিজে বিষয়টি মনিটরিং করবেন।

এ সময় অন্যান্য ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেন মেয়র। অন্যথায় সিটি কর্পোরেশন কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

সংসদের বাজেট অধিবেশন শুরু

সংসদের বাজেট অধিবেশন শুরু

চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা

চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা

সর্বশেষ সংবাদ
রামিসা ধর্ষণ-হত‍্যার রায় দ্রুত কার্যকরের দাবীতে লন্ডনে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সমাবেশ
রামিসা ধর্ষণ-হত‍্যার রায় দ্রুত কার্যকরের দাবীতে লন্ডনে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সমাবেশ
জেনেভায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৫ দেশের মন্ত্রী ও ডেলিগেট সম্মেলন অনুষ্ঠিত
জেনেভায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৫ দেশের মন্ত্রী ও ডেলিগেট সম্মেলন অনুষ্ঠিত
রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ
রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ
প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে টাউন সাব-পোস্ট অফিস কার্যক্রম পুনরায় শুরু
প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে টাউন সাব-পোস্ট অফিস কার্যক্রম পুনরায় শুরু
শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী
শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী
তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত
তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ভাইরাল পোস্টে স্বামীকে নিয়ে যা লিখেছিলেন দীপ্তি চৌধুরী
ভাইরাল পোস্টে স্বামীকে নিয়ে যা লিখেছিলেন দীপ্তি চৌধুরী
‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল
‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল
১৭ জুন শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৭ জুন শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
কৃষি খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে কাজ করছে সরকার: হবিগঞ্জের ডিসি
কৃষি খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে কাজ করছে সরকার: হবিগঞ্জের ডিসি
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
সিলেটে ফ্ল্যাটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ, পাশে ছিল চিরকুট
সিলেটে ফ্ল্যাটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ, পাশে ছিল চিরকুট
স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেফতার ২
স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেফতার ২
ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top