logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড গড়া জয়

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড গড়া জয়

প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২০, ২:০৭:৩০

ব্যাটসম্যানদের ঝড়ো ব্যাটিংয়ের পর আগুনে বোলিং। ব্যাটে-বলে এমন দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৯ রানের জয় পেয়েছে বাংলাদেশ। আর এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড টাইগারদের।

ওয়ানডেতে বাংলাদেশের আগের সবচেয়ে বড় জয় ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৮ সালে মিরপুরে হওয়া ওই ম্যাচে ১৬৩ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।

রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ৩২২ রানের জবাবে মাত্র ১৭০ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।

সাইফউদ্দিন, মাশরাফি ও মুস্তাফিজুর রহমানের গতির পর মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের বোলিং ঘূর্ণিতে শুরু থেকেই ধুঁকতে থাকে জিম্বাবুয়ে। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন অভিষিক্ত ওয়েসলি মাধেভেরে।

এর আগে লিটন দাসের দুর্দান্ত শতক ও মোহাম্মাদ মিথুনের অর্ধশতকের পর শেষ ওভারে সাইফুদ্দিনের ঝড়ো ইনিংসের সৌজন্যে ৬ উইকেটে ৩২১ রান করে মাশরাফি বিন মুর্তজার দল।

ওপেনিংয়ে নেমে তামিম ইকবাল ধুঁকলেও শুরু থেকেই সাবলীল ছিলেন লিটন। নিজেকে খুঁজে ফেরা লিটন আজ ৯৫ বলে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় শতক।

২০১৮ সালে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরি করেছিলেন লিটন। দুই বছর পর পেলেন আরেকটি। তবে ১০৫ বলে ১২৬ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মোঠ না ছাড়লে কে জানে কোথায় থামতেন তিনি!

লিটস মাঠ ছাড়ার সময় ক্রিজে থাকেন মিথুন ও মাহমুদউল্লাহ। ২৮ বলে দুই ছক্কা ও এক চারে ৩২ রান করে মাহমুদউল্লাহ ফিরলেও নিজের অর্ধশতক পূরণ করেই ফেরেন মিথুন (৪১ বলে ৫০)।

শেষের দিকে ছোট কিন্ত সবচেয়ে বড় ঝড়টি তোলেন দীর্ঘদিন পর দলে ফেরা পেস অলরাউন্ডার সাইফুদ্দিন। এমপোফুর শেষ ওভারে তিন ছক্কায় ২২ রান নেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশর ব্যাটিং: ৫০ ওভারে ৩২১/৬ (লিটন ১২৬* (রিটায়ার্ড হার্ট), তামিম ২৪, শান্ত ২৯, মুশফিক ১৯, মাহমুদউল্লাহ ৩২, মিঠুন ৫০, সাইফউদ্দিন ২৮*, মিরাজ ৭, মাশরাফি ০*)

জিম্বাবুয়ের বোলিং: এমপোফু ১০-০-৬৮-২, মুম্বা ৮-০-৪৫-১, মাধেভেরে ৮-০-৪৮-১, টিরিপানো ৭-০-৫৬-১, রাজা ১০-০-৫৬-০, মাটুমবডজি ৭-০-৪৭-১।

জিম্বাবুয়ের ব্যাটিং : ৩৯.১ ওভারে ১৫২ (কামুনহুকামউই ১, চিবাবা ১০, চাকাভা ১১, টেইলর ৮, মাধেভেরে ৩৫, রাজা ১৮, মুতুমবামি ১৭, মুটুমবোদজি ২৪, টিরিপানো ২, মুম্বা ১৩, এমপোফু ৯*)

বাংলাদেশের বোলিং: মুস্তাফিজ ৬-০-২২-১, সাইফ ৭-০-২২-৩, মাশরাফি ৬.১-০-৩৫-২, তাইজুল ৯-২-২৭-১, মিরাজ ৮-১-৩৩-২, মাহমুদউল্লাহ ৩-০-১২-০।

খেলা এর আরও খবর
বিশ্বকাপ আয়োজনে নতুন ইতিহাসের পথে মেক্সিকো

বিশ্বকাপ আয়োজনে নতুন ইতিহাসের পথে মেক্সিকো

মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল

মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল

ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ

ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি

সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ আয়োজনে নতুন ইতিহাসের পথে মেক্সিকো
বিশ্বকাপ আয়োজনে নতুন ইতিহাসের পথে মেক্সিকো
নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ, ওসি ক্লোজড
নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ, ওসি ক্লোজড
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : রুমিন ফারহানা
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : রুমিন ফারহানা
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু
শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের
লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের
দৈনিক রেমিট্যান্স আসছে হাজার কোটি টাকারও বেশি
দৈনিক রেমিট্যান্স আসছে হাজার কোটি টাকারও বেশি
তোফায়েল আহমেদসহ সাবেক মন্ত্রী-এমপি ও শিশু রামিসার মৃত্যুতে সংসদে শোক
তোফায়েল আহমেদসহ সাবেক মন্ত্রী-এমপি ও শিশু রামিসার মৃত্যুতে সংসদে শোক
রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা
রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা
প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী
প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
সংসদের বাজেট অধিবেশন শুরু
সংসদের বাজেট অধিবেশন শুরু
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top