logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ৩৭ বছর পর বৃটিশ পার্লামেন্টে বিশেষ অধিবেশন

৩৭ বছর পর বৃটিশ পার্লামেন্টে বিশেষ অধিবেশন

প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৯, ২:৩৩:৪৩

ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে বৃটেনের বিচ্ছেদ বা ব্রেক্সিট নিয়ে ভবিষ্যৎ একটি সুষ্ঠু পরিকল্পনা নির্ধারণ করতে চলতি মাসে বিশেষ অধিবেশনে বসবে বৃটিশ পার্লামেন্ট। ১৭ই অক্টোবর ব্রাসেলসে ইউরোপীয় নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর, ১৯শে অক্টোবর শনিবার এই অধিবেশন অনুষ্ঠিত হবে। গত ৮০ বছরের ইতিহাসে বৃটিশ পার্লামেন্টে এমন অধিবেশন অনুষ্ঠিত হয়েছে মাত্র চারটি। ইইউ সম্মেলনে উপস্থিত থাকবেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। সেদিন তিনি ইইউ’র সঙ্গে কোনো চুক্তি নিশ্চিত করতে পারলে ওই বিশেষ অধিবেশনে সেটি পাসের প্রস্তাব তুলবেন। আর ইইউ সম্মেলনে কোনো চুক্তি না হলে বৃটেন বিকল্প কী পথ অনুসরণ করবে সে বিষয়ে আলোচনা হবে অধিবেশনটিতে। বিকল্প অপশন হিসেবে, চুক্তিহীন ব্রেক্সিট বা ব্রেক্সিটের সময়সীমা পেছানো বা ব্রেক্সিট স্থগিত করে দেয়াও বিবেচিত হতে পারে। প্রসঙ্গত, আগামী ৩১শে অক্টোবর ব্রেক্সিট কার্যকর হওয়ার কথা রয়েছে।

তাই ১৭ই অক্টোবরের ইইউ সম্মেলনটিকে দুই পক্ষের মধ্যে চুক্তি হওয়ার শেষ সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এ খবর দিয়েছে বৃটিশ গণমাধ্যম।

খবরে বলা হয়, ব্রেক্সিট ইস্যু ইইউ’র সঙ্গে বৃটেনের স¤পর্ক নির্ধারণ করে দেবে। প্রায় অর্ধশতক জোটটির সদস্য থাকায় ইইউ’র সঙ্গে বৃটেনের বিচ্ছেদের সুদূরপ্রসারী প্রভাব পড়বে দুই পক্ষের ওপরই। তবে বিশেষ করে বৃটেনের জন্য এটা হবে নতুন এক অধ্যায়ের শুরু। তাই ওই অধিবেশনটিকে বৃটেনের ভবিষ্যৎ নির্ধারণী অধিবেশন হিসেবেও বিবেচনা করা হচ্ছে।
সম্প্রতি নিজের প্রস্তাবিত চুক্তি মেনে নিতে ইইউ’কে রাজি করাতে বেশ কয়েকজন ইউরোপীয় নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন জনসন। কিন্তু ইইউ দৃঢ়ভাবে তার চুক্তি প্রত্যাখ্যান করেছে। যার ফলে বেশ বিপাকে পড়েছেন জনসন। তিনি জানিয়েছেন, ৩১শে অক্টোবরের মধ্যে ইইউ থেকে বৃটেনকে বের করে নিতে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ তিনি। প্রয়োজনে চুক্তিহীন ব্রেক্সিট বাস্তবায়ন করতেও প্রস্তুত আছেন। কিন্তু বৃটিশ পার্লামেন্ট চুক্তিহীন ব্রেক্সিট রোধে চলতি মাসে ‘বেন অ্যাক্ট’ নামে একটি আইন পাস করেছে। ওই আইনের আওতায় ১৯শে অক্টোবরের মধ্যে বৃটিশ পার্লামেন্টে কোনো চুক্তি পাস না হলে বা চুক্তিহীন ব্রেক্সিটে সম্মত না হলে, ইইউ’র কাছে ব্রেক্সিট কার্যকর হওয়ার সময়সীমা পেছানোর আবেদন করতে হবে জনসনকে।
নিজের প্রস্তাবে তার পূর্বসূরি তেরেসা মে’র প্রশাসনের প্রস্তাবিত ‘ব্যাকস্টপ’ পরিকল্পনার বিকল্প প্রতিষ্ঠার প্রতি জোর দেয়া হয়েছে। প্রসঙ্গত, ব্রেক্সিট চুক্তির পর নর্দার্ন আয়ারল্যান্ড (বৃটেনের অংশ) ও আয়ারল্যান্ড (ইইউ’র অংশ) এর মধ্যকার সীমান্ত বিষয়ক আইন নিয়েই ব্যাকস্টপ পরিকল্পনা। দুই পক্ষের মধ্যে স্থলপথে সংযোগ দুই আয়ারল্যান্ডের মধ্যদিয়ে। বর্তমানে নর্দার্ন আয়ারল্যান্ড ইইউ’র একক কাস্টমস ইউনিয়নের সদস্য হওয়ায় সীমান্ত পারাপারে কোনো কঠোর কাস্টমস তল্লাশির মধ্যে দিয়ে যেতে হয় না। কিন্তু চুক্তিহীন ব্রেক্সিট হলে তেমনটা বন্ধ হয়ে যাবে। দুই দেশের মধ্যে স¤পর্ক স্বাভাবিক রাখতে তাই বিকল্প হিসেবে ব্যাকস্টপ পরিকল্পনা প্রস্তাব করেন মে। জনসন ওই ব্যাকস্টপের বদলে প্রস্তাব করেন, চুক্তিহীন ব্রেক্সিটের পর ২০২১ সাল পর্যন্ত ইইউ’র কাস্টমস ইউনিয়নের সদস্য থাকবে নর্দার্ন আয়ারল্যান্ড। ওই বছর বৃটেনের সঙ্গে ইইউ’র কাস্টমস ইউনিয়ন ত্যাগ করবে দেশটি। এরপর দেশটির পার্লামেন্ট চাইলে আরো চার বছরের জন্য ইইউ’র কাস্টমস ইউনিয়নের সঙ্গে থাকার আবেদন করতে পারে। প্রতি চার বছর পরপর এই চুক্তি নবায়ন করতে হবে।
শনিবারে অধিবেশন

সাধারণত শুক্র ও শনিবার বন্ধ থাকে বৃটিশ পার্লামেন্ট। এই দু’দিন কোনো অধিবেশন বসে না। তবে ব্যতিক্রমও ঘটেছে। ১৯৩৯ সাল থেকে বর্তমান পর্যন্ত বৃটিশ পার্লামেন্টের ইতিহাসে চারটি অধিবেশন শনিবারে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রথম অধিবেশন হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ার পর, ১৯৩৯ সালের ২রা সেপ্টেম্বর। আর সর্বশেষ অধিবেশনটি অনুষ্ঠিত হয় ১৯৮২ সালের ৩রা এপ্রিল। সে সময় বৃটিশ শাসনাধীন ফকল্যান্ড দ্বীপে সামরিক হামলা চালিয়েছিল আর্জেন্টিনা।

এদিকে, ইইউ নেতারা আপাতদৃষ্টিতে জনসনের চুক্তি প্রত্যাখ্যান করলেও দুইপক্ষের মধ্যে আলোচনা চলছে। দুইপক্ষের প্রধান আলোচকরাই অপরপক্ষের কর্মকর্তাদের সঙ্গে একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন।

আন্তর্জাতিক এর আরও খবর
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের

যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

সর্বশেষ সংবাদ
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top