logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটের চার জেলায় বনায়নের জন্য ৭০ কোটি টাকার প্রকল্প

সিলেটের চার জেলায় বনায়নের জন্য ৭০ কোটি টাকার প্রকল্প

প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০১৯, ৭:৩৭:৪০

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সিলেট বিভাগের চার জেলায় নতুন করে বনায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বলছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে বনভূমির পরিমাণ বাড়িয়ে কার্বন ধারণক্ষমতা বাড়ানো যাবে। পাশাপাশি মিশ্র প্রজাতির বাগান তৈরির মাধ্যমে বন্যপ্রাণির আবাসস্থলে জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করা সম্ভব হবে।

‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিরসনে সিলেট বন বিভাগে পুনঃবনায়ন ও অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদফতর। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় বাস্তবায়নের জন্য এই প্রকল্পটির খরচ ধরা হয়েছে ৭০ কোটি টাকা।

পরিকল্পনা কমিশনের একাধিক কর্মকর্তা বলেন, প্রকল্পটি প্রস্তাব পাওয়ার পর চলতি বছরের ৫ জানুয়ারি প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দেওয়া সুপারিশগুলো বাস্তবায়ন করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠন করা হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) পরবর্তী সভায় প্রকল্পটি উপস্থাপন করা হবে বলে জানা গেছে। অনুমোদন পেলে চলতি বছরের জুলাই থেকে ২০২৪ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

এ বিষয়ে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম বলেন, ‘এ প্রকল্পে বাগান তৈরির কার্যক্রম প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমানো সম্ভব হবে। এছাড়া দেশীয় প্রজাতির গাছের চারা দিয়ে বাগান তৈরির মাধ্যমে বনভূমির জীববৈচিত্র্য সমৃদ্ধ করাও এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সূত্র জানায়, সিলেট বিভাগে মোট ভূমির ৭০ হাজার ৩২১ দশমিক ৬২ হেক্টর বনভূমি সিলেট বন বিভাগ প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। এ অঞ্চলে বন বিভাগের প্রধান চ্যালেঞ্জ ক্রমবর্ধমান জনগোষ্ঠীর ভবিষ্যতের জন্য কাঠ, জ্বালানি ও ঘাসজাতীয় বনজ দ্রব্যের জোগান নিশ্চিত করা। পাশাপাশি ক্ষয়িষ্ণু বন সংরক্ষণও একটি বড় চ্যালেঞ্জ।

এদিকে, এই এলাকায় প্রচুর পরিমাণে বিরান পাহাড়ি বনভূমি রয়েছে, যেখানে নতুন বাগান তৈরির সুযোগ রয়েছে। এসব জায়গায় প্রাকৃতিক বনাঞ্চল সমৃদ্ধ করা, প্রাকৃতিকভাবে গজানো চারা সংরক্ষণ, ব্লক বাগান, উডলট বাগান, সড়ক বনায়ন, রিডল্যান্ড বনায়ন, আগর বাগান তৈরি, বাঁশ, বেত ও মূর্তা বাগান পদ্ধতিতে নতুন বাগান তৈরি সম্ভব।

সেক্ষেত্রে সিলেট অঞ্চলে বনভূমির জীববৈচিত্র্য সমৃদ্ধ করা, ক্ষুদ্র ও কুটির শিল্পের কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা, স্থানীয় জনগোষ্ঠীকে বনায়নে সম্পৃক্ত করে তাদের সক্ষমতা বাড়ানো এবং আর্থসামাজিক উন্নয়নের মতো উদ্দেশ্য বাস্তবায়ন করতেই প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে।

প্রকল্পের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে— ৩ হাজার ৭০০ হেক্টর জমিতে বনায়ন; বিভাগীয় বন কর্মকর্তার জন্য একটি কার্যালয়, একটি এসিএফ অফিস, চারটি রেঞ্জ অফিস ও আটটি বিট অফিস নির্মাণ; ১৯টি জলাভূমি উন্নয়ন; এক হাজার মিটার আরসিসি রোড, পাঁচটি কার্লভার্ট ও ৩০০ মিটার সাইড ড্রেন নির্মাণ এবং ১৬টি এয়ারকুলার, ১২টি পানির পাম্প, তিনটি ফটোকপিয়ার মেশিন, পাঁচটি জেনারেটর, পাঁচটি কম্পিউটার, একটি জিপ, একটি পিকআপ, ১০টি মোটরসাইকেল ও পাঁচটি ইঞ্জিনযুক্ত নৌকা কেনা।

এ বিষয়ে পরিকল্পনা কমিশনের কৃষি, পানি ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য মো. জাকির হোসেন আকন্দ পরিকল্পনা কমিশনে মতামত দিতে গিয়ে বলেন, প্রস্তাবিত প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের বনায়ন কার্যক্রম হাতে নেওয়া হবে। ফলে সিলেট অঞ্চলে বনজ সম্পদ বাড়বে, একইসঙ্গে বন্যপ্রাণীর সংখ্যাও বাড়বে। নতুন বন তৈরি হলে একটি জলবায়ু সহিষ্ণু স্থিতিস্থাপক বনে পরিণত হবে, মোট বনের পরিমাণ বাড়বে এবং বনজ সম্পদ আহরণের পরিমাণ বাড়বে। এছাড়া বনজ সম্পদের স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করাও সম্ভব হবে।

প্রচ্ছদ এর আরও খবর
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

সর্বশেষ সংবাদ
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
মাদরাসা পুড়ে ছাই, প্রাণে বাঁচলেন ছাত্র-শিক্ষকসহ ৩৭ জন
মাদরাসা পুড়ে ছাই, প্রাণে বাঁচলেন ছাত্র-শিক্ষকসহ ৩৭ জন
‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!
‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!
মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান
মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার
জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা
ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা
সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
আজ থেকে ২০ দিন চলবে নির্বাচনি প্রচারণা, যা যা করতে পারবেন না প্রার্থীরা
আজ থেকে ২০ দিন চলবে নির্বাচনি প্রচারণা, যা যা করতে পারবেন না প্রার্থীরা
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে বিএনপির নির্বাচনি জনসভা</span> <br> সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান
সিলেটে বিএনপির নির্বাচনি জনসভা
সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান
তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র
তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র
সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
ভোটের প্রচারে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান
ভোটের প্রচারে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top