logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. তিন বছরে ৬৪ জেলার মধ্যে শুধু মৌলভীবাজারে সম্মেলন করেছে আ.লীগ

তিন বছরে ৬৪ জেলার মধ্যে শুধু মৌলভীবাজারে সম্মেলন করেছে আ.লীগ


প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ৫:৪৭:৫৪

সুরমা নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের সর্বশেষ অর্থাৎ ২০-তম জাতীয় সম্মেলন হয়েছিল ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর। পরবর্তী সম্মেলনের তারিখও ঘোষণা করেছে দলটি। আগামী ২০ ও ২১ ডিসেম্বর ২১-তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। তিন বছর মেয়াদি বর্তমান কমিটির মেয়াদ আছে আর মাত্র ৩৭ দিন। অথচ এই কমিটি দলের জেলা কমিটিগুলোর সম্মেলন করতে পারেনি। গত তিন বছরে কেবল একটি জেলা কমিটির সম্মেলন হয়েছে। ফলে এর দায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের ওপরই পড়েছে।

আওয়ামী লীগের মোট সাংগঠনিক জেলার সংখ্যা ৭৮টি। এর মধ্যে কেবল মৌলভীবাজার জেলার সম্মেলন ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল না হওয়ায় বাকি ৭৭টি জেলা কমিটি এখন মেয়াদোত্তীর্ণ।

গত শনিবার সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিটি না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। দায়িত্বশীল নেতাদের বিশেষ করে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন। নেতারা জেলা সফর করেন কিন্তু কাজ করেন না বলেও ভর্ৎসনা করেন।

পরবর্তী জাতীয় সম্মেলনের আগে দলটির হাতে সময় আছে তিন মাস ৫ দিন। এর মধ্যেই বর্তমান কমিটিকে সব জেলায় সম্মেলন করতে হবে। কেন্দ্র থেকে জেলাগুলোর সম্মেলন করার ব্যাপারে কোনো দিনক্ষণও বেঁধে দেওয়া হয়নি। দলীয় সভানেত্রীর ক্ষোভের পর গতকাল সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জেলা সম্মেলন করার জন্য জেলার নেতাদের নির্দেশ দিয়েছেন। সেখানে বলা হয়েছে, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলা ও অন্যান্য ইউনিটের সম্মেলন করতে হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ডিসেম্বরে কেন্দ্রীয় কাউন্সিলের আগেই দলের জেলা কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, সারা দেশে আওয়ামী লীগের কমিটি পুনর্গঠন কাজ চলমান।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী জেলা কমিটির মেয়াদ তিন বছরের। কেন্দ্রীয় কমিটির মেয়াদও তিন বছরের। দলের জাতীয় কাউন্সিলের আগে জেলা ও অন্যান্য ইউনিটের কাউন্সিল হওয়ার নিয়ম রয়েছে। ২০১৬ সালে অনুষ্ঠিত কাউন্সিলের আগে ৭৮টি জেলার মধ্যে ৫৮টি জেলায় কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই সময় দলের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় কয়েকজন নেতার নানা ‘অপকর্ম’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি সম্প্রতি দুটি বৈঠকে বলেছেন, সবার আমলনামা তাঁর কাছে আছে। একই ভাবে গত শনিবারের বৈঠকে মাত্র একটি জেলায় সম্মেলন হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দলটির একাধিক নেতা জানান।

আওয়ামী লীগের দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, একটি ছাড়া ৭৭টি কমিটিই এখন মেয়াদোত্তীর্ণ। তবে এই কমিটিগুলোর বেশির ভাগের সর্বশেষ কাউন্সিল ২০১২ সাল থেকে ২০১৬ সালের মধ্যে হয়েছে। সবচেয়ে বেশি সময় ধরে কমিটি নেই নারায়ণগঞ্জে। ২০০৬ সালের চট্টগ্রাম মহানগর কমিটির সম্মেলন হয়। তবে কমিটি হয় ২০১৩ সালে। আর সিলেটে সম্মেলন হয় ২০১১ সালে।

নাম না প্রকাশের শর্তে আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক বলেন, ২০১২ সালে দলের সর্বশেষ কাউন্সিল হয়েছিল। ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও তারা আরও এক বছর ছিল। ফলে তারা সময় পেয়েছেও বেশি। অন্যদিকে এই কমিটি গঠনের পর অর্থাৎ ২০১৬ সালের অক্টোবরের পর থেকে নেতা-কর্মীরা নির্বাচনমুখী হয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন হয়েছে। এর পর বর্তমান কমিটি সময় পেয়েছে কম সময়। কিন্তু বিগত কমিটি ২০১৪ সালের জাতীয় নির্বাচনের পর সম্মেলন করা পর্যন্ত দুই বছর ১০ মাস সময় পেয়েছে।

ওই নেতা বলেন, মাঠপর্যায়ে নির্দেশনা পাঠানো হয়েছে। কাল বুধবার দলের সম্পাদকমণ্ডলীর সভা হবে। সেখানে জেলা ও অন্যান্য ইউনিটের কাউন্সিল নিয়ে কথা হবে।

প্রচ্ছদ এর আরও খবর
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top