logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বাংলায় গেরুয়া বসন্ত
    ব্রিগেডে জনসমুদ্রে শপথ শুভেন্দুর, সাক্ষী মোদি-শাহ

বাংলায় গেরুয়া বসন্ত
ব্রিগেডে জনসমুদ্রে শপথ শুভেন্দুর, সাক্ষী মোদি-শাহ


প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২৬, ৩:৪৮:২৬


শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তার মন্ত্রীসভা। ছবি: সংগৃহীত

প্রত্যাশিত জয় শেষে প্রতীক্ষিত সেই ক্ষণ। শনিবার (৯ মে) সকালে ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে জনসমুদ্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজভবনের বদলে খোলা ময়দানে মানুষের সামনে শপথ নেওয়ার এই নজিরবিহীন অনুষ্ঠানে সাক্ষী থাকলো কয়েক লাখ মানুষ। রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে বঙ্গ রাজনীতির এক নতুন যুগের সূচনা হলো।

শনিবার (৫ মে) সকাল থেকেই কলকাতার চেহারা ছিল উৎসবমুখর। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বিশেষ বিমানে কলকাতা পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে নিয়ে হুডখোলা জিপে ব্রিগেডে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ব্রিগেডের মঞ্চে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা প্রফুল পটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি, চিরাগ পাসোয়ান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা, স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস, অগ্নিমিত্রা পাল, মিঠুন চক্রবর্তী-সহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষনেতারা।

ব্রিগেডের মঞ্চে শ্যামাপ্রসাদের সহযোগী মাখনলাল সরকারকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রী প্রণাম করেন ৯৭ বছর বয়সের মাখনলাল সরকারকে। ১৯৫২ সালে যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীরে ভারতীয় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলনের আন্দোলন করছিলেন, তখন মাখনলাল সরকার তার সঙ্গে ছিলেন এবং গ্রেফতার হয়েছিলেন।

প্রধানমন্ত্রী মোদি শপথের পর শুভেন্দু অধিকারীকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাকে গলায় মালা পরিয়ে দেন।

ভোর থেকেই জেলা থেকে আসা সমর্থকদের উচ্ছ্বাস ও আবেগে ভেসে যাচ্ছিল কলকাতা। সকাল থেকেই গোটা পশ্চিমবঙ্গ যেন ভেঙে পড়েছিল কলকাতার রাজপথে। শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে মিছিলে মিছিলে ছেয়ে যায় ময়দান চত্বর।

মিহিদানা, মিষ্টি দই এবং রসগোল্লার স্টল করা হয়েছিল ব্রিগেডে। বাড়তি ভিড় ছিল ঝালমুড়ির স্টলে।

কোচবিহার থেকে আসা বিজেপির একনিষ্ঠ কর্মী বিমল বর্মন আবেগঘন কণ্ঠে বলেন, আমরা এই দিনটার জন্য বছরের পর বছর অপেক্ষা করেছি। উত্তরবঙ্গের মানুষের দাবি এবার মর্যাদা পাবে।

জঙ্গলমহল থেকে আসা সুমিতা মাহাতো বলেন, শুভেন্দুদা আমাদের ঘরের ছেলে। আজ উনি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন।

বীরভূম ও বাঁকুড়া থেকে আসা সমর্থকরা মাদল ও ধামসা নিয়ে ব্রিগেডের পথে বর্ণাঢ্য মিছিল করেন। এ দিন বাংলার নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাতে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন মঠ-মন্দিরের সাধুসন্তরাও।

মঞ্চের আশেপাশে থাকা বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের চোখেমুখে ছিল জয়ের তৃপ্তি। পুরুলিয়ার এক জেলা স্তরের নেতা বলেন, এটা শুধু রাজনৈতিক জয় নয়, এটা সাধারণ মানুষের জয়।

অনেক কর্মীকেই দেখা যায় মেদিনীপুর ও কলকাতার ঐতিহ্যবাহী মিষ্টি বিতরণ করতে। সমর্থকদের অনেকেরই দাবি, পিসি-ভাইপোর শাসনের অবসান ঘটিয়ে এবার রাজ্যে আসল পরিবর্তন এলো।

নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্র থেকেই জয়ী হয়ে শুভেন্দু অধিকারী এ দিন তার মন্ত্রিসভার প্রথম পাঁচ সদস্যকে নিয়ে শপথ নিলেন। তার সঙ্গে শপথ নিয়েছেন– দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক।

শপথ নেওয়ার পর জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এই ভিড়ই বলে দিচ্ছে মানুষ পরিবর্তন চেয়েছিল। আমার সরকারের প্রথম কাজ হবে রাজ্যে শিল্পের পরিবেশ ফিরিয়ে আনা এবং প্রতিটি ঘরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। ভয়মুক্ত ও তোষণমুক্ত বাংলা গড়াই আমাদের লক্ষ্য।

আন্তর্জাতিক এর আরও খবর
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার

ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের

লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের

সর্বশেষ সংবাদ
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর
মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর
সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল
সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল
ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস
ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস
অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন
কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন
লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে
লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে
জাতীয় স্বার্থে পদ্মা ব্যারেজ প্রকল্প গুরুত্বপূর্ণ : পানি সম্পদ মন্ত্রী
জাতীয় স্বার্থে পদ্মা ব্যারেজ প্রকল্প গুরুত্বপূর্ণ : পানি সম্পদ মন্ত্রী
কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ বাসিন্দা নিহত
কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ বাসিন্দা নিহত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top