logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. শান্তকে সরিয়ে মিরাজকে অধিনায়ক ঘোষণা

শান্তকে সরিয়ে মিরাজকে অধিনায়ক ঘোষণা

প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৫, ৯:৩৭:০৯

ক্রীড়া ডেস্ক : ক্রিকেটের ওয়ানডে সংস্করণের দায়িত্ব থেকে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে নেতৃত্বের ভার দেওয়া হলো মেহেদী হাসান মিরাজের কাঁধে। বৃহস্পতিবার (১২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

আগামী এক বছরের জন্য ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার। আগামী মাসে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে মিরাজ নাজমুল হোসেন শান্ত’র স্থলাভিষিক্ত হবেন।

এর আগে সামনের মৌসুমের জন্য টেস্ট ক্রিকেটের সহ-অধিনায়কত্ব পান মিরাজ। তবে ওয়ানডেতে তার কোনো ডেপুটির নাম ঘোষণা করেনি বিসিবি।

মিরাজকে ওয়ানডে অধিনায়ক ঘোষণার মাধ্যমে তিন সংস্করণে ভিন্ন তিন অধিনায়ক বেছে নিল বাংলাদেশ। সাদা পোশাকের ক্রিকেটে এক বছরের জন্য বাংলাদেশের অধিনায়ক শান্ত। টি-টোয়েন্টিতে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্বে পেয়েছেন লিটন কুমার দাস।

এদিকে, নাজমুল হোসেন শান্তর হঠাৎ অধিনায়কত্ব হারানোও দলে নেতিবাচক প্রভাব ফেলবে না, এমনটাও নিশ্চয়তা দিলেন নতুন এই অধিনায়ক।

বয়সভিত্তিক পর্যায় থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট সবখানেই নিয়মিত নেতৃত্ব দিয়েছেন মিরাজ। তবে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের নেতৃত্ব পেতে অপেক্ষা করতে হলো প্রায় ৯ বছর। তাও এমন এক সময়, যখন প্রিয় ফরম্যাট ওয়ানডেতেও ধুঁকছে তারা।

মেহেদী হাসান মিরাজ বলেন, ‘বেশি লম্বা সময় দায়িত্বে থাকলে ভিশন ভালো থাকে। যেহেতু সামনে বিশ্বকাপ, এটা সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত। দল এখন স্ট্রাগলিং পিরিয়ডে আছে। একটা বছর আমরা আগে দলটা দাঁড় করাই। তারপর হয়ত আমাদের পরবর্তীতে পদক্ষেপের বিষয়ে জানাতে পারবো।’

তবে হঠাৎ শান্তর অপসারণে ক্রিকেট মহলে শুরু হয়েছে আলোচনা। প্রশ্ন উঠছে, আবারো কি ড্রেসিংরুমে তৈরি হবে গুমোট পরিবেশ?

এ বিষয়ে মেহেদী হাসান মিরাজের ভাষ্য, ‘শান্ত আর আমি আন্ডার-১৫ থেকে একসঙ্গে খেলছি। ক্যাপ্টেন বিষয় না, আমরা দেশের জন্য খেলি। আমাদের ভেতরে এসব বিষয় কখনো কাজ করবে না। যখন শান্ত অধিনায়ক ছিলো, তখন আমি অনেক সাহায্য করেছি। আশা করি শান্তও আমাকে সাহায্য করবে। আমরা বাংলাদেশের হয়ে কাজ করবো। আমরা বাংলাদেশকে একটি ভালো জায়গায় দাঁড় করাতে চাই।’

সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির পর এবারই প্রথম ওয়ানডে সংস্করণে খেলতে নামছে বাংলাদেশ। মিরাজ বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে সিরিজ জেতা। যেহেতু আমরা অনেকদিন পর ওডিআই খেলছি, প্রথম ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। গত বছর আমরা ওডিআই ম্যাচ খুব একটা খেলিনি। তাই এবছর এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ।’

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বৃহস্পতি ও শুক্রবার দুই ভাগে দেশ ছেড়েছে টাইগাররা। ১৭ জুন মাঠে গড়াবে প্রথম টেস্ট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২ জুলাই।

খেলা এর আরও খবর
‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

বিপিএলের ২ ম্যাচ বাতিল

বিপিএলের ২ ম্যাচ বাতিল

মাঠে হার্ট অ্যাটাকে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

মাঠে হার্ট অ্যাটাকে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ইরানের হামলায় ইসরাইলে নিহত আরও ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক
ইরানের হামলায় ইসরাইলে নিহত আরও ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক
হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
<span style='color:#ff0000;font-size:16px;'>সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল</span> <br> দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল
দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 
মূল্যস্ফীতি আবার বাড়ল
মূল্যস্ফীতি আবার বাড়ল
পৌরসভার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
পৌরসভার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২
ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২
পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top