logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. শতবর্ষ পর যুক্তরাজ্যে দেখা মিলল অর্কিডের

শতবর্ষ পর যুক্তরাজ্যে দেখা মিলল অর্কিডের

প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৫, ৯:৩০:১৯

লেডিজ-স্লিপার নামের বুনো অর্কিডটি বিলুপ্ত বলে বিবেচনা করা হয়েছিল। কিন্তু শতবর্ষেরও বেশি সময় পর আবারও তা দেখা গেছে। দশকব্যাপী সংরক্ষণ প্রচেষ্টায় যুক্তরাজ্যে আবারও বুনো পরিবেশে এটি দেখা গেছে বলে মঙ্গলবার জানিয়েছে বিশেষজ্ঞরা।

লন্ডন থেকে এএফপি জানায়, উনিশ শতকে অর্কিড নিয়ে তীব্র আগ্রহের সময় গাছটি অতিরিক্তভাবে সংগ্রহের কারণে ১৯০০ সালের শুরুতেই বিলুপ্ত হয়ে যায়। এই হলুদ কাপ-আকৃতির ও বেগুনি পাপড়িযুক্ত অর্কিডটিকে ১৯৩০ সালে উত্তর ইংল্যান্ডের ইয়র্কশায়ার ডেলসের একটি দুর্গম স্থানে পাওয়া যায়। অর্কিডটি আবারও উত্তর ইংল্যান্ডজুড়ে পূর্বের বিস্তৃত এলাকায় ছড়িয়ে দেওয়ার আশা জোরদার করেছে।

এরপর গাছটির অবস্থান গোপন রাখা হয় এবং স্বেচ্ছাসেবকরা এটি চুরি হওয়া ঠেকাতে সার্বক্ষণিক পাহারা দিতে থাকেন। গত গ্রীষ্মে ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ ট্রাস্ট বিভিন্ন সংরক্ষণ সংগঠনের সহায়তায় প্রথমবারের মতো একটি নতুন লেডিজ-স্লিপার অর্কিডের দেখা পায়। এটি প্রমাণ করে যে, রোপণ করা গাছগুলো থেকে উৎপন্ন বীজ অঙ্কুরিত হয়ে নতুন গাছে রূপ নিয়েছে।

এটি বহু দশক ধরে ফুলটিকে ফিরিয়ে আনার প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ সাফল্য। অর্কিডটি আবারও উত্তর ইংল্যান্ডজুড়ে পূর্বের বিস্তৃত এলাকায় ছড়িয়ে দেওয়ার আশা জোরদার করেছে।

`এটি একদম রোমাঞ্চকর একটি মুহূর্ত। নিজের আদি এলাকায় একটি সুস্থ ‘লেডিজ-স্লিপার’ অর্কিড আবার দেখা সত্যিই ভবিষ্যতের জন্য আশা জাগায়।’

প্রকল্পটির ব্যবস্থাপক ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ ট্রাস্টের জনো লিডলি বলেন, ‘এটি একদম রোমাঞ্চকর একটি মুহূর্ত। নিজের আদি এলাকায় একটি সুস্থ ‘লেডিজ-স্লিপার’ অর্কিড আবার দেখা সত্যিই ভবিষ্যতের জন্য আশা জাগায়।’

এই অর্কিডগুলো লন্ডনের রয়্যাল বোটানিকাল গার্ডেনস, কিউ-তে সংরক্ষণের জন্য প্রজনন করা হয়। ১৯৯০-এর দশকে সাহায্যের আহ্বান জানানো হলে কিছু ব্যক্তিমালিকানাধীন বুনো উৎসের অর্কিড সংরক্ষণমূলক প্রজনন প্রকল্পে প্রদান করা হয়।

কিউ-এর জ্যেষ্ঠ গবেষণা নেতা মাইক ফে বলেন, ‘ইংল্যান্ডে লেডিজ-স্লিপার অর্কিড রক্ষার প্রচেষ্টা আরবিজি কিউ’র অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষণ প্রকল্পগুলোর একটি।’

তিনি আরও জানান, ‘এটি একটি দীর্ঘজীবী প্রজাতি, যার চারা থেকে পরিপক্ক ফুল হতে এবং বীজ উৎপন্ন করতে বহু বছর সময় লাগে।’

ইউ কে এর আরও খবর
লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম

লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম

স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি

স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি

পূর্ব লন্ডনের চার বরোতে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত

পূর্ব লন্ডনের চার বরোতে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা দেব রায়

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা দেব রায়

সর্বশেষ সংবাদ
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই
৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই
<span style='color:#ff0000;font-size:16px;'>৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত</span> <br> সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত
সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প
নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প
মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা
চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা
লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম
লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
আজ পবিত্র হজ
আজ পবিত্র হজ
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top